ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

সোনালী ব্যাংকে চাকরির সুযোগ, বেতন সাড়ে তিন লাখ টাকা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৯:৪৩ এএম
ছবি: সংগৃহীত

জনবল নিয়োগের জন্য সোনালী ব্যাংক পিএলসি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘সিনিয়র কনসালট্যান্ট (ইসলামিক ব্যাংকিং)’ পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সোনালী ব্যাংক পিএলসি
পদের নাম: সিনিয়র কনসালট্যান্ট (ইসলামিক ব্যাংকিং)
পদের সংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি। কোনো শিক্ষাগত পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। প্রার্থীর কমপক্ষে ১৫ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ন্যূনতম ৩ বছর ডেপুটি জেনারেল ম্যানেজার বা সমমানের পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মোট অভিজ্ঞতার মধ্যে অন্তত ১০ বছর যেকোনো বাণিজ্যিক ব্যাংকের ইসলামিক ব্যাংকিংয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৩,৫০,০০০ টাকা (আলোচনাসাপেক্ষ)
চুক্তির মেয়াদ: ২ বছর
বয়সসীমা: ১ জুন, ২০২৬ ইং তারিখে সর্বোচ্চ ৬৫ বছর।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীকে জীবনবৃত্তান্ত (সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্তসহ), জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপিসহ আবেদন করতে হবে।

আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক পিএলসি, মানব সম্পদ উন্নয়ন বিভাগ, প্রধান কার্যালয়, ৩৫-৪২, ৪৪ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১ জুন, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অভিজ্ঞতা ছাড়াই ৬ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ
দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ (এইচআর) বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে ছয় জেলায় কর্মী নিয়োগ দেওয়া হবে।
অভিজ্ঞতা ছাড়াই ৬ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১০০০০
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন নদী গবেষণা ইনস্টিটিউটে (আরআরআই) ইন্টার্নশিপ করার সুযোগ তৈরি হয়েছে। দুই ধাপে মোট ১২ জনকে এ সুযোগ দেওয়া হবে।
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১০০০০
দৈনিক এশিয়া পোস্টে ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
অনলাইনের পর এবার শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে এশিয়া পোস্টের ছাপা পত্রিকা ‘দৈনিক এশিয়া পোস্ট’। এ জন্য পরিশ্রমী ও উদ্যমী সংবাদকর্মী খুঁজছে প্রতিষ্ঠানটি।
দৈনিক এশিয়া পোস্টে ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
ব্র্যাকে চাকরির সুযোগ, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। আগ্রহীরা আগামী ১১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্র্যাকে চাকরির সুযোগ, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
ঢাকাসহ ৬ জেলায় চাকরি দেবে আরএফএল গ্রুপ, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আরএফএল গ্রুপ। আগ্রহীরা আগামী ২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ঢাকাসহ ৬ জেলায় চাকরি দেবে আরএফএল গ্রুপ, লাগবে যে যোগ্যতা
আরও পড়ুন
দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা
নাটোরে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত
এসএসসি পাসে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ
যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে