ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

পরমাণু শক্তি কমিশনে বড় নিয়োগ, আবেদন করুন দ্রুত

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০১:০৯ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে ৯ থেকে ২০ গ্রেডের বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৩০টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞানী, প্রকৌশলী, চিকিৎসক থেকে শুরু করে টাইপিস্ট ও অ্যাটেনডেন্ট—বিভিন্ন স্তরের জনবল নিয়োগ দেওয়া হবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। অনলাইনে আবেদন শুরু হবে ৭ মে ২০২৬ সকাল ১০টা থেকে।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে

১. সায়েন্টিফিক অফিসার (গ্রেড-৯)
পদসংখ্যা: ৩০
যোগ্যতা: এমএসসি ডিগ্রি (থিসিসসহ), এসএসসি থেকে পরবর্তী পর্যায়ে অন্তত তিনটি প্রথম শ্রেণি/বিভাগ থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা

২. ইঞ্জিনিয়ার (গ্রেড-৯)
পদসংখ্যা: ১৭
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, এসএসসি থেকে প্রতিটি পর্যায়ে প্রথম শ্রেণি/বিভাগ থাকতে হবে।
বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা

৩. মেডিক্যাল অফিসার (গ্রেড-৯)
পদসংখ্যা: ২৬
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি, এসএসসি বা এইচএসসিতে প্রথম বিভাগসহ ন্যূনতম ৬০ শতাংশ নম্বর।
বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা

৪. ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (গ্রেড-১৬)
পদসংখ্যা: ৯
যোগ্যতা: এইচএসসি পাশ (দ্বিতীয় বিভাগ), কম্পিউটার দক্ষতা ও বাংলা-ইংরেজিতে টাইপিং গতি প্রতি মিনিটে ২০ শব্দ।
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা

আরও পড়ুন

৫. কম্পিউটার টাইপিস্ট (গ্রেড-১৯)
পদসংখ্যা: ৩২
যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান) অথবা ৬ মাসের ট্রেড সার্টিফিকেট।
বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা

৬. জেনারেল অ্যাটেনডেন্ট–২ (গ্রেড-২০)
পদসংখ্যা: ৮
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা

৭. স্যানিটারি অ্যাটেনডেন্ট–২ (গ্রেড-২০)
পদসংখ্যা: ৮
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা

বয়সসীমা

আবেদনকারীর বয়স ৭ মে ২০২৬ তারিখে ১৮ থেকে অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। তবে ৪ ও ৫ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন ফি

১–৩ নম্বর পদ: ২২৩ টাকা (ফি ২০০ + সার্ভিস চার্জ ২৩)
৪ নম্বর পদ: ১১২ টাকা (ফি ১০০ + সার্ভিস চার্জ ১২)
৫–৭ নম্বর পদ: ৫৬ টাকা (ফি ৫০ + সার্ভিস চার্জ ৬)

আবেদনের শেষ সময়

২৭ মে ২০২৬, বিকেল ৫টা


আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রভিডেন্ট ফান্ড-মোবাইল বিল সুবিধাসহ ওয়ালটনে চাকরি, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ১০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রভিডেন্ট ফান্ড-মোবাইল বিল সুবিধাসহ ওয়ালটনে চাকরি, লাগবে যে যোগ্যতা
অভিজ্ঞতা ছাড়াই ২৫ জনকে চাকরি দেবে আরএফএল গ্রুপ, রয়েছে নানান সুবিধা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আরএফএল গ্রুপ। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা ছাড়াই ২৫ জনকে চাকরি দেবে আরএফএল গ্রুপ, রয়েছে নানান সুবিধা
এইচএসসি পাসেই নিয়োগ দেবে মিনিস্টার, বেতন বাড়বে প্রতিবছর 
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। আগ্রহীরা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
এইচএসসি পাসেই নিয়োগ দেবে মিনিস্টার, বেতন বাড়বে প্রতিবছর 
২ কারখানায় নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ যেদিন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি। আগ্রহীরা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
২ কারখানায় নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ যেদিন
নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। আগ্রহীরা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক