ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের সময় জানা গেল

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০২:৫২ পিএম
ফাইল ছবি

চলতি জুন মাসেই ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে পারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার (১৫ জুন) পিএসসির বিশ্বস্ত এক সূত্রে জানা যায়, ৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা (ভাইভা) এখন একেবারে শেষ পর্যায়ে রয়েছে। কমিশন বর্তমানে চূড়ান্ত ফলাফল তৈরির কারিগরি ও প্রশাসনিক কাজগুলো দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে। এই জুনের মধ্যেই চূড়ান্ত সুপারিশ তালিকা প্রকাশ করার লক্ষ্য নিয়ে কাজ করছে পিএসসি। একইসঙ্গে নিয়োগের দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে পিএসসি যে ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ (বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল ১২ মাসের মধ্যে সম্পন্ন করা) রোডম্যাপ তৈরি করেছে, তা নিয়ে জোর প্রস্তুতি চলছে। পিএসসি জানিয়েছে, এই নতুন নীতিটি মূলত ৫০তম বিসিএস থেকে পুরোপুরি কার্যকর করা হবে।

আরও পড়ুন

এর আগে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল, যাতে উত্তীর্ণ হয়েছিলেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। পরবর্তী সময়ে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে এবার মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ৩ হাজার ৪৮৭টি এবং নন-ক্যাডার পদ রয়েছে ২০১টি।

চলতি মাসেই চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলে সাড়ে তিন হাজারের বেশি প্রার্থীর ক্যাডার হওয়ার দীর্ঘদিনের স্বপ্নপূরণ হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে (বাকেশি) স্থায়ী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
অভিজ্ঞতা ছাড়াই ৬ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ
দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ (এইচআর) বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে ছয় জেলায় কর্মী নিয়োগ দেওয়া হবে।
অভিজ্ঞতা ছাড়াই ৬ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১০০০০
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন নদী গবেষণা ইনস্টিটিউটে (আরআরআই) ইন্টার্নশিপ করার সুযোগ তৈরি হয়েছে। দুই ধাপে মোট ১২ জনকে এ সুযোগ দেওয়া হবে।
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১০০০০
দৈনিক এশিয়া পোস্টে ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
অনলাইনের পর এবার শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে এশিয়া পোস্টের ছাপা পত্রিকা ‘দৈনিক এশিয়া পোস্ট’। এ জন্য পরিশ্রমী ও উদ্যমী সংবাদকর্মী খুঁজছে প্রতিষ্ঠানটি।
দৈনিক এশিয়া পোস্টে ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
ব্র্যাকে চাকরির সুযোগ, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। আগ্রহীরা আগামী ১১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্র্যাকে চাকরির সুযোগ, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
আরও পড়ুন
৫১তম বিসিএস প্রিলিমিনারির তারিখ ঘোষণা
পা দিয়ে লিখে এইচএসসি পাস, বিসিএস ক্যাডার হতে চান রংপুরের কলি
২৮তম হয়েও বিসিএস গেজেটে নেই নাম, ‘ক্রসফায়ারে দিয়ে দেন’ বাকৃবি শিক্ষার্থীর পোস্ট
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ