মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ, ৮ম শ্রেণি পাসেই আবেদন

আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০৯:০৪ পিএম


মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ, ৮ম শ্রেণি পাসেই আবেদন
ছবি: সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পৃথক ২ ক্যাটাগরির ২১টি পদে মোট ৪৩১ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

১৬ জুন প্রকাশিত এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন ১৮ জুন সকাল ১০টায় শুরু হয়েছে। আগ্রহীরা ১৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর

পদের নাম ও সংখ্যা:

১. কম্পিউটার অপারেটর: ১টি
২. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর: ২টি
৩. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৩টি
৪. লাইব্রেরিয়ান (ইউডিএ): ১টি
৫. সহকারী লাইব্রেরিয়ান (ইউডিএ): ১টি
৬. গাড়িচালক: ৪টি
৭. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৫৪টি
৮. হিসাব সহকারী (এলডিএ): ৩১টি
৯. সহকারী স্টোরকিপার: ১০টি
১০. সেলসম্যান: ১টি
১১. পানি পাম্পচালক/পাম্পচালক: ৩টি
১২. অফিস সহায়ক: ৩২টি
১৩. নিরাপত্তা প্রহরী: ৩টি
১৪. পোর্টার: ৮৭টি
১৫. পরিচ্ছন্নতাকর্মী: ১টি
১৬. কপিহোল্ডার: ২৩টি
১৭. সহকারী চেকার: ৬টি
১৮. মেকানিক (মেকানিক্যাল): ১টি
১৯. ইলেকট্রিশিয়ান: ১টি
২০. বাইন্ডার: ১৬২টি
২১. কাউন্টার (প্রেসের জন্য): ২টি

আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যেকোনো স্থান

বয়স: ১ জুন ২০২৬ তারিখ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। তবে ২, ৩ ও ৮ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: প্রার্থীকে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-১০ নং এবং ১৬-২০ নং পদের জন্য ১১২ টাকা, ১১-১৫ নং এবং ২১ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীরা মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের এই https://dpp.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদনের সময়সীমা: প্রার্থীরা আগামী ১৭ জুলাই, ২০২৬ ইং তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission