নিজেদের কারখানায় লোকবল নিচ্ছে আকিজ বশির গ্রুপ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৩:১৯ পিএম


নিজেদের কারখানায় লোকবল নিচ্ছে আকিজ বশির গ্রুপ
এআই দিয়ে বানানো

আকিজ বশির গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস (বাথওয়্যার কারখানা) বিভাগ সিনিয়র অফিসার/ অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ৭ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ
পদের নাম: সিনিয়র অফিসার/ অফিসার
বিভাগ: অ্যাকাউন্টস (বাথওয়্যার কারখানা)
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স বা অ্যাকাউন্টিংয়ে এমবিএ/এমকম 
অন্যান্য যোগ্যতা: উৎপাদনকারী প্রতিষ্ঠানে ইনভেন্টরি ব্যবস্থাপনা ও ব্যয় নিয়ন্ত্রণে বাস্তব অভিজ্ঞতা। ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং এমএস অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর

আরও পড়ুন

কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্টসহ আরো অন্যান্য সুবিধাসমূহ কোম্পানির নীতিমালা অনুযায়ী।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৪ জুলাই ২০২৬

আরটিভি/এমএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission