যমুনা গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করুন দ্রুত

শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০৬:৪২ পিএম


যমুনা গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করুন দ্রুত
ছবি: সংগৃহীত

যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবিলেস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ডিজাইন (প্লাষ্টিক অ্যান্ড শিট মেটাল) বিভাগ ইঞ্জিনিয়ার পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৯ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবিলেস লিমিটেড
পদের নাম: ইঞ্জিনিয়ার
বিভাগ: প্রোডাক্ট ডিজাইন (প্লাষ্টিক অ্যান্ড শিট মেটাল)
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: মেকানিকাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি 
অন্যান্য যোগ্যতা: শিট মেটাল বেন্ড অ্যালাউন্স, কে-ফ্যাক্টর, পাঞ্চিং এবং ফর্মিং লিমিট সম্পর্কে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর

আরও পড়ুন

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর 

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৬

আরটিভি/এমএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission