
দিনাজপুরের বিরামপুর উপজেলার নির্বাহী অফিসার সহ বিভিন্ন কর্মকর্তাদের সমন্বয়ে হাকিমপুর, নবাবগঞ্জ, বিরামপুর ও ঘোড়াঘাট ৪টি উপজেলা নিয়ে জব ফেয়ার অনুষ্ঠিত হয়ে যাচ্ছে।
উপজেলা প্রশাসন যৌথ উদ্যোগে আগামী ২৭ অক্টোবর বিরামপুর সরকারি কলেজ মাঠে জব ফেয়ার আয়োজন করা হয়ে। এরই আলোকে বিরামপুর সরকারি কলেম মাঠে ২৭ টি স্টল তৈরি করা হয়েছে
বুধবার (২১ অক্টোবর) বিরামপুর সরকারি কলেজ মাঠে জব ফেয়ার অনুষ্ঠানের প্রস্ততি পরিদর্শন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা: এজেডএম জাহিদ হোসেন ।
এই সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বলেন, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সেবা ও পণ্য কীভাবে বাজারজাত ও বিপণন করা যায়, সে বিষয়ে জব ফেয়ারে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কার্যক্রম তুলে ধরবে। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং আয় বাড়বে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এটি একটি প্রত্যন্ত অঞ্চল। এ এলাকার মানুষ ঢাকায় গিয়ে চাকরি খুঁজতে নানা সমস্যার মুখে পড়েন। জব ফেয়ারের মাধ্যমে তারা চাকরি ও কর্মসংস্থান সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে ও বুঝতে পারবেন। এর মাধ্যমে তারা নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন বলে তিনি মনে করেন।
আরটিভি/ এসকেডি




