ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সড়কে নর্থ-সাউথের শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২২, ০৯:০৫ এএম
ফাইল ছবি

রাজধানী ঢাকার কুড়িল ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ মিম নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় খিলক্ষেত থানায় মীমের বাবা নূর মোহাম্মদ মামুন বাদী হয়ে মামলাটি করেন। এ তথ্য নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সী সাব্বির আহমেদ।

তিনি জানান, কাভার্ডভ্যানটির গ্রেপ্তারকৃত চালক সাইফুর রহমান ও তার সহকারী মশিউরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনার পর গতকাল শুক্রবার রাতে কাভার্ডভ্যানের চালক সাইফুর রহমান ও তার সহকারী মশিউরকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় নিহত মিমের বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন।

উল্লেখ্য, শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় রাজধানীর কুড়িল বিশ্বরোডে সড়ক দুর্ঘটনায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ মিম নিহত হন। তিনি ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

ওই দিন খিলক্ষেত থানা পুলিশ জানিয়েছিল, সকাল সাড়ে ৭টার দিকে একজন পথচারী মিমকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আর নেই
সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (৩১ ডিসেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। এদিকে, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী খন্দকার মাহবুব হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের ১৯৩৮ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি। খন্দকার মাহবুব ১৯৭৩ সালে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আদালতের প্রধান কৌঁসুলী ছিলেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বাংলাদেশের ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন।
অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আর নেই
জামায়াতের ৮ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১৫
ঢাকায় গণমিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর আট হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শনিবার (৩১ ডিসেম্বর) করা এসব মামলায় মোট ৮ হাজার ২০২ জনকে আসামি করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ ও চারটি থানা থেকে এ তথ্য পাওয়া গেছে। পুলিশের দাবি, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মৌচাকে জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা করেছে দলটির নেতাকর্মীরা। হামলায় ১১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় রমনা থানায় করা মামলার এজাহারে ৯১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাত তিন হাজার জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে। শাজাহানপুর থানায় দায়ের করা মামলার এজাহারে ৭৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত ৯০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। রামপুরা থানায় করা মামলায় ৩০২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাত চার হাজার জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে জামায়াতের উত্তরার আমিরসহ তিনজনকে। খিলগাঁও থানায় করা পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে দুটি মামলায় ৭৫ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতদের আসামি করা হয়েছে। তবে অজ্ঞাতদের সংখ্যা উল্লেখ করা হয়নি। মামলায় গ্রেপ্তার হওয়া দুই জনকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে, শনিবার দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে জামায়াতের হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, জামায়াত-শিবিরের নৈরাজ্য মেনে নেব না। তারা অতীতে যে নৈরাজ্য চালিয়েছিল তা নতুন করে আর করতে দেওয়া হবে না। বগুড়ায় চাঁদে সাঈদীকে দেখা নিয়ে পুলিশ সদস্যদের খুন করা হয়েছে। গাইবান্ধায় আগুন দেওয়া হয়েছে, পুলিশ সদস্যদের আগুনে পুড়িয়ে মেরেছে। অতীতে তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তারই ধারাবাহিকতায় আবার পুলিশের ওপর হামলা করা হয়েছে। আমরা এটি কোনোভাবেই মেনে নেব না। যত কঠোর ব্যবস্থা নেওয়া দরকার তাই নেওয়া হবে। ডিএমপি কমিশনার বলেন, অবৈধভাবে নিষেধাজ্ঞা অমান্য করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল থেকে পুলিশের ওপর লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। এতে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশের ১১ জন সদস্য আহত হয়েছেন। পরে তাদের ছত্রভঙ্গ করা হয়। এ সময় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। জামায়াতের অতীত ইতিহাস ফিরে আসুক এটা আমরা মেনে নেব না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আমাদের পুলিশ প্রস্তুত ছিল। তারা প্রথমে বায়তুল মোকাররম থেকে মিছিল বের করার তথ্য প্রচার করেছে, সেখানে আমাদের পুলিশ ছিল। সেখানে তারা মিছিল বের করার চেষ্টা করেছিল। কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশের বাধায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর তারা মৌচাক-মালিবাগ এলাকায় মিছিল বের করে। আপনারা জানেন ওই এলাকা তিন থানার মোড়, ফলে প্রত্যেক থানা নিজ নিজ এলাকায় প্রস্তুতি নেয়। এ সুযোগে তারা বিচ্ছিন্নভাবে একত্রিত হয়ে মিছিল বের করে। মৌচাকে পুলিশ তাদের বাধা দিলে সেখানে সংঘর্ষ হয়। জামায়াতের আমির গ্রেপ্তার আছে, কিন্তু হামলার নির্দেশদাতা হিসেবে বাইরে থাকা শীর্ষ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাত থেকেই আমাদের অভিযান চলছে।
জামায়াতের ৮ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১৫
প্রাথমিকে শিক্ষক নিয়োগ, কোটা কেন বাতিল নয় : হাইকোর্ট
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কোটার ভিত্তিতে ৩৭ হাজার ৫৭৪ জনকে নিয়োগ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে কোটা প্রথা কেন বাতিল করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।  বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এ-সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব, শিক্ষা সচিব, জনপ্রশাসন সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।  রুলে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯-এর ৮(২)(গ) এবং (ঘ) বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় কেন বাতিল ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না তা জানতে চেয়েছেন আদালত। একইসঙ্গে ২০২০ সালের ১৮ অক্টোবর জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি এবং মেধা তালিকা অনুসারে নিজস্ব জেলা এবং উপজেলায় শূন্যপদে রিট আবেদনকারীদের নিয়োগ দিতে কেন নির্দেশনা দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন।  আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শামীম সরদার। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস কে মোর্শেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। অ্যাডভোকেট শামীম সরদার সংবাদমাধ্যমকে জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৩৭ হাজার ৫৭৪ জনকে নিয়োগ দিতে গত ১৪ ডিসেম্বর (বুধবার) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। নিয়োগের ক্ষেত্রে কোটা বরাদ্দ রেখে ২০১৯ সালে জারি করা প্রজ্ঞাপনের ২(ঘ) অনুসরণ করা হয়। যেখানে মহিলা ৬০ শতাংশ, পোষ্য ২০ শতাংশ এবং অবশিষ্ট পুরুষ ২০ শতাংশ কোটা বরাদ্দ করা হয়। এটি সংবিধানের ২৯ (৩) অনুচ্ছেদ অনুযায়ী অসাংবিধানিক। দেশে শত শত শিক্ষিত বেকার যুবক ঘুরে বেড়াচ্ছে, সেখানে মাত্র ২০ শতাংশ পুরুষ কোটা রেখে এ নিয়োগ হতে পারে না। এ কারণে বিষয়টি চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ, কোটা কেন বাতিল নয় : হাইকোর্ট
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত চেয়ে রিট
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন করা হয়েছে।  বুধবার (২৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদন করেন।  রিটে প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তা, গাইবান্ধার ডিসি, জেলা নির্বাচন কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।  রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধান অনুযায়ী আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। এটি না হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে আবারও তফসিল ঘোষণা করতে হবে। অথচ, পুনরায় তফসিল ঘোষণা না করে নির্বাচন কমিশন আগামী ৪ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, যা সংবিধান লঙ্ঘন হয়েছে।  উল্লেখ্য, গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে ভোটের দিন নানান অনিয়মের ঘটনায় নির্বাচন বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত চেয়ে রিট
ই-অরেঞ্জের ৪২ গ্রাহকের টাকা ফেরত দিতে রুল
ই-অরেঞ্জে আটকে থাকা ৪২ গ্রাহকের দেওয়া টাকা ফেরত দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার (২৮ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।  রুলে বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইউ প্রধান, পুলিশ মহাপরিদর্শক, এসএলএল কমার্সের ব্যবস্থাপনা পরিচালক, ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক শেখ সোহেল রানা, স্বত্বাধিকারী সোনিয়া মেহজাবিন, বিথী আক্তার ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আমান উল্লাহ চৌধুরীকে জবাব দিতে বলা হয়েছে।  উল্লেখ্য, ২০২১ সালে বিভিন্ন পণ্য ক্রয়ের জন্য ৪২ জন গ্রাহক ই-অরেঞ্জকে ৩ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৭৪ টাকা পরিশোধ করেন। টাকা পরিশোধ করলেও পণ্য সরবরাহ না করায় গ্রাহকরা এ রিট করেন।
ই-অরেঞ্জের ৪২ গ্রাহকের টাকা ফেরত দিতে রুল
আরও পড়ুন
চালকের আসনে হেলপার, বাস উল্টে আহত ১৫
মোটরসাইকেল-ট্রলি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
বিয়ের ৬ মাসের মাথায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর 
গাড়ি দুর্ঘটনার কবলে ক্রিকেটার ঋষভ পান্ত