ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

শীতের রাতে মোজা পরে ঘুমানো উপকার নাকি স্বাস্থ্যঝুঁকি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০২:২৮ পিএম
ছবি: সংগৃহীত

শীত পড়লেই আরামদায়ক ঘুমের জন্য অনেকেই পায়ে মোজা পরে শুতে যান। কারও কাছে এটি অভ্যাস, আবার কারও কাছে প্রয়োজন। ছোটবেলা থেকে শোনা ‘মোজা পরে ঘুমাও’এই পরামর্শ এখনও অনেকের মনে গেঁথে আছে। তবে প্রশ্ন হলো, শীতের রাতে মোজা পরে ঘুমানো কি সত্যিই শরীরের জন্য উপকারী, নাকি এতে লুকিয়ে আছে স্বাস্থ্যঝুঁকি?

চিকিৎসকদের মতে, নির্দিষ্ট পরিস্থিতিতে মোজা পরে ঘুমানো আরামদায়ক হলেও ভুল ধরনের মোজা বা নিয়ম না মেনে এই অভ্যাস বজায় রাখলে ঘুমের ব্যাঘাতসহ ত্বক ও রক্ত সঞ্চালনজনিত নানা সমস্যা দেখা দিতে পারে।

sock1

বিশেষজ্ঞরা বলছেন, অনেকেই মনে করেন মোজা পায়ে থাকলে রক্ত সঞ্চালন বাড়ে। কিন্তু মোজা যদি আঁটসাঁট হয়, তাহলে উল্টো ফল হতে পারে। দীর্ঘ সময় পায়ে চাপ পড়লে শিরা ও স্নায়ুর ওপর প্রভাব পড়ে, যার ফলে ঝিনঝিনে ভাব বা অস্বস্তি তৈরি হতে পারে।

সব ধরনের মোজা ঘুমের জন্য উপযোগী নয়। সিনথেটিক বা নাইলনের মোজা বাতাস চলাচলে বাধা সৃষ্টি করে। এতে পায়ে ঘাম জমে ছত্রাক ও ব্যাকটেরিয়ার বিস্তার ঘটে। ফল হিসেবে চুলকানি, ফাঙ্গাল সংক্রমণ কিংবা দুর্গন্ধের সমস্যাও দেখা দিতে পারে।

চিকিৎসকদের মতে, ঘুমের সময় শরীর স্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে বিশ্রামের উপযোগী অবস্থায় যায়। কিন্তু মোজা পরে ঘুমালে পায়ের তাপ বের হতে না পেরে শরীর অতিরিক্ত গরম হয়ে উঠতে পারে। এতে ঘুমের স্বাভাবিক চক্র ব্যাহত হয় এবং গভীর ঘুমে সমস্যা তৈরি হয়।

এ ছাড়া অস্বস্তিকর বা টাইট মোজা পায়ে থাকলে ঘুমের মধ্যে অজান্তেই পা নড়াচড়া বাড়ে, যার ফলে বারবার ঘুম ভেঙে যেতে পারে। দীর্ঘদিন এমন হলে অনিদ্রার ঝুঁকিও বাড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

দিনভর ব্যবহৃত বা অপরিষ্কার মোজা পরে ঘুমানো একেবারেই স্বাস্থ্যসম্মত নয়। এতে পায়ের জীবাণু বিছানায় ছড়িয়ে পড়তে পারে, যা ত্বকের সমস্যা ও দুর্গন্ধের কারণ হতে পারে।

তবে সব ক্ষেত্রেই মোজা পরে ঘুমানো ক্ষতিকর নয়। কিছু গবেষণায় দেখা গেছে, যাদের পা অত্যধিক ঠান্ডা হয়ে যায় বা যাদের রক্ত সঞ্চালনের সমস্যা রয়েছে, তারা নির্দিষ্ট শর্তে মোজা পরে ঘুমাতে পারেন। সেক্ষেত্রে মোজাটি হতে হবে ঢিলেঢালা, পরিষ্কার এবং তুলার তৈরি।

আরও পড়ুন

বিশেষজ্ঞদের পরামর্শ, শীতের রাতে আরাম পাওয়ার জন্য মোজা পরা যেতে পারে, তবে তা যেন স্বাস্থ্যের ক্ষতির কারণ না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি। মোজা পরে ঘুমানোর আগে তাই নিজের শরীরের প্রয়োজন ও আরামের বিষয়টি বুঝে নেওয়াই সবচেয়ে নিরাপদ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
আরও পড়ুন
আবহাওয়ায় আসছে বড় পরিবর্তন, যা জানা গেল
মন কাড়ছে টাটকা-নতুন শীতের সবজি, হাত দেওয়া বারণ!
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য
তাপমাত্রার ওঠানামায় তেঁতুলিয়ায় জানান দিচ্ছে শীত