ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পিএম
শীতকালীন সবজির চারা উৎপাদনে ব্যস্ত এক কৃষক। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় শীতকালীন সবজির চারা উৎপাদন ও বিক্রি করে কোটি টাকার বাণিজ্য হচ্ছে। শীত মৌসুমকে সামনে রেখে জেলার কৃষকরা বাণিজ্যিকভাবে নানান জাতের সবজির চারা উৎপাদন করছেন। এই চারা বিক্রি করে তারা সবজি মৌসুমের আগেই ভালো আয় করতে পারছেন।

কৃষি বিভাগ জানায়, স্থানীয় কৃষকরা নিজেদের উদ্যোগে বীজতলা তৈরি করে নানারকম সবজির চারা উৎপাদন করেন। এ বছর চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রি হবে। এবার চারা উৎপাদন ভালো হওয়ায় খুশি চারা উৎপাদকারীরা। কৃষক সরাসরি এসব চারা বীজতলা থেকে ক্রয় করে নিয়ে জমিতে আবাদ করেন।

সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বেহাইর গ্রামের বিস্তীর্ণ মাঠজুড়ে বীজতলা থেকে উৎপাদন হচ্ছে নানা জাতের শীতকালীন সবজির চারা। আর্থিক সচ্ছলতা ও সবজির চাহিদা মেটাতে প্রতিবছরের ভাদ্র থেকে মাঘ মাস পর্যন্ত চলে এই কর্মযজ্ঞ।

শীত মৌসুমকে সামনে রেখে সদর উপজেলায় বাণিজ্যিকভাবে ৪০ হেক্টর জমিতে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, টমেটো, বেগুন, লাউ, মরিচসহ বিভিন্ন উন্নত জাতের বীজতলা থেকে চারা করা হয়েছে। গুণগত মান ও ফলন ভালো হওয়ায় জেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা গিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে চারা কিনে নিয়ে সবজির আবাদ করেন।

চারা উৎপাদনের সঙ্গে জড়িত কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রকারভেদে টমেটোর এক হাজার পিস চারা ১৮০০ থেকে ২০০০ টাকা, ফুলকপির এক হাজার চারা ২০০০ থেকে ২৫০০ টাকা, এক হাজার মরিচের চারা ২৫০০ থেকে ৩০০০ টাকা, এক হাজার বেগুনের চারা ১৫০০ থেকে ২০০০ টাকা, বাঁধাকপির এক হাজার চারা ১৫০০ থেকে ২০০০ টাকা, লাউয়ের এক হাজার চারা ২০০০০ টাকা এবং এক হাজার ব্রকলির চারা ২৫০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে।

চারা উৎপাদনকারী ওয়াসিম মিয়া বলেন, ‘আমরা শীত মৌসুমকে সামনে রেখে চারা উৎপাদন করি। এবার আবহাওয়া ভালো থাকায় চারার মানও ভালো হয়েছে। আশা করছি চারার দামও ভালো পাবো।’

ভালো মানের চারা পেয়ে খুশি ক্রেতারাও। কৃষক আবদুল লতিফ বলেন, প্রতি বছর এসময়ে আমরা এই এলাকা থেকে চারা ক্রয় করে জমিতে রোপণ করি। দেশীয় পদ্ধতিতে চারা রোপণ ও বীজতলা করায় সবজির ফলন ভালো হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম বলেন, প্রতি মৌসুমে প্রায় কোটি টাকারও বেশি চারা ক্রয়-বিক্রয় হয়। চারা উৎপাদনের প্রসার ও কৃষকদের দক্ষতা বাড়াতে কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে। এছাড়াও কৃষকদের ঋণ দিয়ে সহযোগিতা করা হবে। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার মেট্রিক টন
দেশে রাসায়নিক সারের মজুত গত বছরের একই সময়ের তুলনায় ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন বেড়ে বর্তমানে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে দাঁড়িয়েছে।
দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার মেট্রিক টন
২০ জেলায় ৮০ মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষিমন্ত্রী  
কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে সরকার দেশের ২০টি জেলার ৪০টি উপজেলায় কৃষকদের জন্য ৮০টি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
২০ জেলায় ৮০ মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষিমন্ত্রী  
মসলা নিয়ে দেশের বিজ্ঞানীদের ‘বড় সাফল্য’
১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা এ পর্যন্ত ২৭টি মসলার প্রায় ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন করেছেন।
মসলা নিয়ে দেশের বিজ্ঞানীদের ‘বড় সাফল্য’
বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এ খাতের রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে।
বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ
বছরে ২৪০০ কোটি টাকার বেশি লেনদেন হয় চট্টগ্রামের শতাব্দী প্রাচীন শুঁটকি পট্টিতে
সারাদেশে কমবেশি শুঁটকি উৎপাদন হলেও দেশজুড়ে আলাদা কদর রয়েছে চট্টগ্রামে উৎপাদিত শুঁটকির। স্বাদে-গন্ধে অনন্য এ শুঁটকি মিশে আছে চট্টগ্রামের ঐতিহ্যের সঙ্গে। প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা চট্টগ্রামে শুঁটকি ব্যবসার প্রাণকেন্দ্র বৃহত্তর পাইকারি বাজার আছাদগঞ্জ শুঁটকি পট্টিতে বছরে লেনদেন হয় ২৪০০ কোটি টাকার বেশি। শতাব্দী প্রাচীন এই বাজারে পুরো বছরে প্রায় ৩০ হাজার টন শুঁটকি বিক্রি হয়। প্রতিদিন আনাগোনা হয় হাজারো মানুষের।
বছরে ২৪০০ কোটি টাকার বেশি লেনদেন হয় চট্টগ্রামের শতাব্দী প্রাচীন শুঁটকি পট্টিতে
আরও পড়ুন
ডিসেম্বর ঘিরে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তেও কঠোর সতর্ক অবস্থানে বিজিবি
চীনের নতুন সাফল্য, এক চার্জে ৪০০ কিলোমিটার উড়বে যাত্রীবাহী বিমান
দেশেই আছে অস্বাভাবিক মোটা ‘ভুদুম বাঁশ’