ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আজ বিশ্ব ভালোবাসা দিবস 

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ এএম
বিশ্ব ভালোবাসা দিবস । ছবি: সংগৃহীত

ফাগুনের রঙে রাঙিয়ে এলো বিশ্ব ভালোবাসা দিবস। প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি দিনটি উদ্‌যাপন করা হয়। দিবসটি সেন্ট ভ্যালেন্টাইন ডে, সেন্ট ভ্যালেন্টাইনের উৎসব বা ভালোবাসা দিবস নামেও পরিচিত। এটি প্রেম, বন্ধুত্ব এবং প্রশংসা উদ্‌যাপনের একটি বার্ষিক উৎসব।

প্রতিবছর বিশ্বজুড়ে প্রেমের পাখিরা বিশেষ কাউকে বিভিন্ন উপহার দিয়ে ভালোবাসা এবং স্নেহের বার্তা পাঠিয়ে তাদের অনুভূতি প্রকাশ করে থাকে এই দিনটিতে। যদিও ভালোবাসা দিবসটি ১৪ ফেব্রুয়ারি উদ্‌যাপন হয়ে থাকে, তবে এই ভালোবাসা বা ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু হয় ৭ ফেব্রুয়ারি থেকে।

পুরো সপ্তাহটি বিভিন্ন দিন যেমন: রোজ ডে, চকলেট ডে, টেডি ডে এবং অন্যান্য দিনের জন্য উৎসর্গ করা হয়, যাতে ভালোবাসার চেতনা বজায় থাকে। অবশেষে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে দিয়ে এই সপ্তাহের সমাপ্তি হয়। ভ্যালেন্টাইন ডে পালিত হয় তৃতীয় শতাব্দীর রোমান সাধক সেন্ট ভ্যালেন্টাইনের সম্মানে।

আরও পড়ুন

পরবর্তী সময়ে লোক ঐতিহ্যের কারণে এটি বিশ্বের অনেক অংশে রোমান্স এবং প্রেমের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক, ধর্মীয় এবং বাণিজ্যিক উদ্‌যাপনে পরিণত হয়। অনেকেই মনে করেন, প্রেমের বিশেষ দিনটি ফেব্রুয়ারির মাঝামাঝি অনুষ্ঠিত লুপারক্যালিয়ার রোমান উৎসব থেকে উদ্ভূত হয়েছে।

পঞ্চম শতাব্দীর শেষের দিকে পোপ গেলাসিয়াস লুপারক্যালিয়া এই উৎসব উদ্‌যাপনের সমাপ্তি ঘটান। ব্রিটানিকার মতে, দিনটির নাম ভ্যালেন্টাইন নামের এক পুরোহিতের নাম অনুযায়ী হতে পারে, যিনি ২৭০ খ্রিষ্টাব্দের দিকে সম্রাট ক্লডিয়াস দ্বিতীয় গথিকাসের মৃত্যুদণ্ডে শহীদ হয়েছিলেন।

এর কারণ, তিনি গোপনে খ্রিষ্টান দম্পতিদের বিয়ে করতে সাহায্য করছিলেন যুদ্ধ থেকে স্বামীদের রক্ষা করতে। সম্রাটের বিবাহে বিশ্বাস ছিল না। তিনি বিশ্বাস করতেন, অবিবাহিত সৈন্যরা বিবাহিত সৈন্যদের চেয়ে ভালো।

এ দিবসটি ১৪ এবং ১৫ শতকের দিকে রোমান্টিক প্রেমের সঙ্গে যুক্ত হয়। ১৮ শতকের দিকে ইংল্যান্ডে দিনটি এমন একটি উপলক্ষ হয়ে ওঠে, যেখানে দম্পতিরা তাদের প্রিয়জনদের ফুল, মিষ্টি এবং শুভেচ্ছা কার্ড দিয়ে তাদের ভালোবাসার আবেগ প্রকাশ করার রেওয়াজ চালু হয়ে যায়।

তাই ভালোবাসার মানুষগুলোর কাছে ভালোবাসা ছড়িয়ে দিতে দ্বিধা করা উচিত নয়। এই দিনটিকে স্মরণীয় করে রাখুন বসন্তের নানা রঙে আর আবেগের মধ্য দিয়ে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো