ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রোফাইল পিকচার বলে দেবে আপনি কেমন মানুষ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১০:১০ এএম
ছবি: সংগৃহীত

প্রচলিত একটি বাংলা প্রবাদ রয়েছে,আগে দর্শনধারী, পরে গুণবিচারী। অর্থাৎ মানুষ অনেক সময় প্রথমে বাহ্যিক রূপ দেখে ধারণা করে নেয়, পরে তার আসল গুণাগুণ বিচার করে। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও এই কথাটি বেশ সত্য বলে মনে করেন অনেকেই। কারণ কারও পরিচয় জানার আগেই সবার চোখ প্রথমে পড়ে তার প্রোফাইলের ছবির দিকে।

আজকের ব্যস্ত জীবনে অনেকেই সারাদিন কাজের চাপে সময় পান না। কিন্তু দিনের শেষে ঘুমানোর আগে একটু সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোরাঘুরি করেন প্রায় সবাই। সেখানে নতুন কোনো পরিচিত বা অপরিচিত ব্যক্তির প্রোফাইল দেখলে প্রথমেই চোখে পড়ে তার প্রোফাইল ছবি। ছবিটি যত বেশি আকর্ষণীয় হয়, মানুষ তত বেশি সেই প্রোফাইলটি ঘেঁটে দেখতে আগ্রহী হয়।

মনোবিজ্ঞানীদের মতে, একজন মানুষ সামাজিক মাধ্যমে যে ছবি নিজের পরিচয়ের প্রতীক হিসেবে ব্যবহার করেন, তা অনেক সময় তার ব্যক্তিত্ব বা মানসিকতার কিছু ইঙ্গিত দেয়। যদিও এটি চূড়ান্ত সত্য নয়, তবু অনেক ক্ষেত্রেই প্রোফাইলের ছবি দেখে মানুষের স্বভাব সম্পর্কে কিছুটা ধারণা করা সম্ভব।

সেলফি ধরনের ছবি

বর্তমান সময়ে স্মার্টফোনের সহজলভ্যতার কারণে ছবি তোলার জন্য আর অন্য কারও সাহায্যের প্রয়োজন পড়ে না। প্রায় সব ফোনেই রয়েছে নিজের ছবি তোলার সুবিধা। তাই অনেকেই নিজের প্রোফাইল ছবিতে সেলফি ব্যবহার করেন। এমন ছবি দেখলে ধারণা করা হয়, ওই ব্যক্তি নিজেকে বেশি গুরুত্ব দিতে পছন্দ করেন এবং অনেক সময় নিজের ওপরই বেশি নির্ভরশীল থাকেন।

ভ্রমণের ছবি

অনেকে আবার নিজের প্রোফাইলে ভ্রমণের ছবি ব্যবহার করেন। পাহাড়, সমুদ্র বা বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যাওয়ার মুহূর্তের ছবি তারা শেয়ার করতে ভালোবাসেন। এমন ছবি সাধারণত ইঙ্গিত দেয় যে, ওই ব্যক্তি ভ্রমণপ্রিয় এবং নতুন জায়গা আবিষ্কার করতে পছন্দ করেন।

আরও পড়ুন

গাছপালা বা প্রকৃতির ছবি

কিছু মানুষের প্রোফাইলে দেখা যায় গাছ, ফুল, লতাপাতা কিংবা পশুপাখির ছবি। অনেক সময় এটি বোঝাতে পারে যে ব্যক্তি প্রকৃতিপ্রেমী। আবার কেউ কেউ নিজের পরিচয় গোপন রাখতেও এমন ছবি ব্যবহার করে থাকেন।

কাটা বা আংশিক ছবি

কিছু মানুষ প্রোফাইলে এমন ছবি ব্যবহার করেন যেখানে মুখের একটি অংশ বা শরীরের কোনো অংশ কাটা অবস্থায় থাকে। বিশেষজ্ঞদের মতে, এমন ছবি ব্যবহার করলে অনেক সময় মনে করা হয় ব্যক্তি নিজের চেহারা নিয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী নন।

শৈশবের ছবি

অনেকেই প্রোফাইলে ছোটবেলার ছবি ব্যবহার করতে ভালোবাসেন। এমন ছবি সাধারণত স্মৃতিপ্রিয় মানুষের পরিচয় বহন করে। যারা অতীতের স্মৃতি মনে করতে ভালোবাসেন বা নিজের শৈশবকে খুব বেশি মিস করেন, তাদের প্রোফাইলে এমন ছবি দেখা যায়।

সঙ্গীর সঙ্গে ছবি

কিছু মানুষ নিজের প্রোফাইল ছবিতে প্রিয় সঙ্গীর সঙ্গে তোলা ছবি ব্যবহার করেন। এতে সহজেই বোঝা যায়, তারা নিজের সঙ্গীকে জীবনে বিশেষ গুরুত্ব দেন। অনেকের মতে, এটি তাদের সম্পর্কের প্রতি ভালোবাসা ও গর্বের প্রকাশও হতে পারে।

মোটকথা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করা একটি ছবি কখনো কখনো মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে ছোট্ট একটি ইঙ্গিত দেয়। যদিও একজন মানুষের প্রকৃত চরিত্র জানার জন্য কেবল ছবি নয়, তার আচরণ ও চিন্তাধারাই সবচেয়ে বড় পরিচয়। তবে অনেক সময় একটি ছবিই প্রথম ধারণা তৈরি করে দেয়, আপনি কেমন মানুষ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ব রুটি দিবস আজ 
বিশ্বের অন্যতম প্রাচীন খাবার রুটির ইতিহাস হাজার হাজার বছরের।
বিশ্ব রুটি দিবস আজ 
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বিয়ে না করার সঙ্গে কি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে?
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
প্রতিদিনের ছোট্ট একটি অভ্যাস কমাতে পারে নানা রোগের ঝুঁকি। অভ্যাসটি হলো সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া।
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
আরও পড়ুন
মক্কা-মদিনাকে নিয়ে মিজানুর রহমান আজহারী ফেসবুক পোস্ট
ফেসবুক-ইনস্টাগ্রাম ও টিকটকে নতুন যে নিষেধাজ্ঞা দিলো মেটা
মৌলভীবাজারে এনসিপির ২ নেতাকে বহিষ্কার
ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, যুবক কারাগারে