ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

গরমে লোশন ব্যবহার কেন করবেন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পিএম
গরমে প্রয়োজন লোশন। ছবি: সংগৃহীত

গরমকালে বডি লোশন ব্যবহার নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন। কারণ গরমের দিনে ত্বক ঘামে এবং স্বাভাবিকভাবেই কিছুটা তেলতেলে হয়ে থাকে। তাই অনেকেই মনে করেন, এই সময়ে লোশন ব্যবহার করার প্রয়োজন নেই। কিন্তু এই ধারণা পুরোপুরি সঠিক নয়।

গরমকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকলেও ত্বকের অভ্যন্তরীণ আর্দ্রতা খুব তাড়াতাড়ি হারিয়ে যায়। ঘামের কারণে শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়, ফলে ত্বক ধীরে ধীরে শুষ্ক ও পানিশূন্য হয়ে পড়ে। এজন্য গরমে লোশন ব্যবহার একেবারে বন্ধ করে দিলে ত্বকের ক্ষতি আরও বেড়ে যায়। তবে শীতের মতো ঘন ও ভারী লোশন নয়। গরমের সময় বেছে নিতে হবে হালকা, নন-গ্রীসি এবং ত্বকের জন্য উপযুক্ত লোশন।

আরও পড়ুন

গরমে প্রয়োজন লোশন: অতিরিক্ত গরমে ঘামের সঙ্গে ত্বকের প্রাকৃতিক আর্দ্রতাও বের হয়ে যায়। এতে ত্বক শুষ্ক, রুক্ষ এবং ক্লান্ত দেখাতে পারে। অনেক সময় শীতের মতো টান না লাগলেও ভেতরে ভেতরে ত্বক ডিহাইড্রেটেড হয়ে পড়ে। বিশেষ করে যারা দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ঘরে থাকেন, তাদের ত্বকের আর্দ্রতা দ্রুত কমে যায়। কারণ এসি পরিবেশে বাতাস শুষ্ক থাকে, যা ত্বকের ভেতরের পানিকে বাষ্পীভূত করে দেয়। তাই ত্বককে শুধু তেলতেলে না ভেবে হাইড্রেটেড রাখা বেশি জরুরি।

গরমের লোশন যেমন হবে: গরমের জন্য লোশন হতে হবে অবশ্যই হালকা ও দ্রুত শোষণযোগ্য। কারণ ভারী বা ঘন লোশন ত্বকের রোমকূপ বন্ধ করে দিতে পারে, যা ব্রণ বা অস্বস্তির কারণ হতে পারে। তাই কেনার সময় কিছু উপাদানের দিকে নজর রাখা জরুরি।

ওয়াটার-বেসড লোশন: ত্বকে সহজে মিশে যাবে এবং আঠালো ভাব তৈরি করবে না, এ ধরনের লোশন এটি। ফলে ত্বকও স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে।

হায়ালুরোনিক অ্যাসিড: এটি ত্বকের ভেতরে পানি ধরে রাখতে সাহায্য করে। এটি কার্যকর সব ধরনের ত্বকে

অ্যালোভেরা ও শসা: রোদে পোড়া ত্বককে ঠান্ডা ও আরাম অ্যালোভেরা ও শসা খুবই উপকারী। এটি প্রদাহ কমায় এবং সতেজ অনুভূতি দেয়।

গ্লিসারিন: এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং ত্বককে দীর্ঘ সময় নরম রাখে।

লোশন ব্যবহারের কৌশল: লোশন ব্যবহারের সময়ও কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। সঠিকভাবে ব্যবহার করলে এর উপকারিতা আরও বাড়ে। গোসলের পর লোশন ব্যবহার করা সবচেয়ে কার্যকর। কারণ সাবান বা বডিওয়াশ ব্যবহারের ফলে ত্বক কিছুটা শুষ্ক হয়ে যায়। তাই গোসলের পর হালকা ভেজা ত্বকে লোশন মাখলে তা সহজে ত্বকের গভীরে প্রবেশ করে।

লোশন ও ক্রিমের পার্থক্য: লোশন ও ভারী ক্রিম বা অয়েন্টমেন্টকে অনেকেই এক মনে করেন, যা সঠিক নয়। অয়েন্টমেন্ট বা ভারী ক্রিম সাধারণত শীতকালে ব্যবহার করা ভালো, কারণ সেগুলো ঘন ও তেলযুক্ত হয়। অন্যদিকে, লোশন হালকা হওয়ায় এটি সব ঋতুতেই ব্যবহারযোগ্য, বিশেষ করে গরমকালে।

গরমে ত্বক ঘামে বলে লোশন ব্যবহার একদম বন্ধ করে দেওয়া উচিত নয়। বরং এই সময় হালকা, ওয়াটার-বেসড এবং ভালো হাইড্রেটিং লোশন ব্যবহার করাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। নিয়মিত সঠিক যত্ন ও একটু সচেতনতা রাখলে গরমেও ত্বক থাকবে সতেজ, কোমল এবং সুস্থ।

সূত্র: বি বিউটিফুল, ভোগ ইন্ডিয়া

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
সিরাম ছাড়াই ত্বকের টানটান ভাব ধরে রাখার উপায়
মুখের দাগছোপ দূর করে ত্বক হবে উজ্জ্বল, ঘরেই বানান ৪ প্যাক
বর্ষায় ত্বকের যত্নে যে ভুলগুলো করবেন না
মুখ চিটচিটে, তবু ত্বক শুকনো— কেন হয় এমন?