ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রান্নায় বেশি তেলে বাড়ছে অজানা রোগের ঝুঁকি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪৪ এএম
ছবি: সংগৃহীত

প্রতিদিনের রান্নায় একটু বেশি তেল ব্যবহার অনেকের কাছেই বিষয়টি খুব সাধারণ মনে হতে পারে। কিন্তু অজান্তেই এই অভ্যাস শরীরে ডেকে আনতে পারে নানা জটিল রোগের ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত তেল খাওয়ার সঙ্গে হৃদ্‌রোগ, কোলেস্টেরল বৃদ্ধি, স্থূলতা ও ডায়াবেটিসের মতো সমস্যার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

পুষ্টিবিদদের মতে, আমরা কী খাচ্ছি তার পাশাপাশি কতটা খাচ্ছি, সেটিও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে তেলের ক্ষেত্রে পরিমাণ নিয়ন্ত্রণে রাখা সুস্থ থাকার জন্য জরুরি।

খাবারে তেলের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ

প্রতিদিনের খাদ্যতালিকায় শর্করা, প্রোটিন, চর্বি ও ভিটামিন এসবকিছুরই সঠিক ভারসাম্য থাকা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, দৈনিক মোট ক্যালোরির প্রায় এক–চতুর্থাংশ থেকে এক–তৃতীয়াংশ পর্যন্ত চর্বি থেকে আসতে পারে। তবে এই চর্বি শুধু রান্নার তেল থেকেই আসে না। দুধ, মাছ, মাংস ও বাদাম থেকেও শরীরে চর্বি জমে। তাই রান্নায় অতিরিক্ত তেল ব্যবহার করলে শরীরে প্রয়োজনের চেয়ে বেশি চর্বি জমে যেতে পারে।

প্রতিদিন কতটা তেল খাওয়া নিরাপদ

খাদ্য ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিনের খাবারে প্রায় ৩ থেকে ৫ চা চামচ তেল থাকাই যথেষ্ট। যাদের ওজন বেশি বা হৃদ্‌রোগের ঝুঁকি রয়েছে, তাদের ক্ষেত্রে এই পরিমাণ আরও কমিয়ে ২ চা চামচের মধ্যে রাখা ভালো।

এ ছাড়া বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী—

  • হৃদ্‌রোগের ঝুঁকি থাকলে: দিনে ২ থেকে ৩ চা চামচের বেশি তেল না খাওয়াই ভালো।
  • অতিরিক্ত ওজন থাকলে: তেলের পরিমাণ ২ চামচ বা তার কমে নামিয়ে আনা উচিত।
  • কোলেস্টেরল বেশি হলে: দিনে ২ চামচের বেশি তেল না খাওয়াই ভালো।
  • ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে: দিনে ৩ থেকে ৪ চামচের মধ্যে তেল সীমিত রাখা উচিত।

বিশেষজ্ঞরা আরও জানান, একজন প্রাপ্তবয়স্ক মানুষের মাসিক তেল গ্রহণের পরিমাণ প্রায় ৫০০ থেকে ৬০০ মিলিলিটারের মধ্যে থাকলে তা স্বাস্থ্যসম্মত ধরা হয়।

আরও পড়ুন

রান্নায় তেল কমানোর সহজ উপায়

খাবারে তেলের ব্যবহার কমাতে কিছু সহজ অভ্যাস গড়ে তোলা যেতে পারে—

  • বোতল থেকে সরাসরি তেল না ঢেলে চামচ দিয়ে মেপে ব্যবহার করা
  • কম তেলে রান্না করা যায় এমন পাত্র ব্যবহার করা
  • মশলা কষানোর সময় অল্প পানি বা দই ব্যবহার করা
  • ডুবো তেলে ভাজার বদলে ভাপানো বা বেক করা খাবার বেছে নেওয়া

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, তেল সম্পূর্ণ বাদ দেওয়া নয়, বরং পরিমিত ব্যবহারই সুস্থ থাকার মূল চাবিকাঠি। প্রতিদিনের খাবারে সামান্য সচেতনতা আনলেই অতিরিক্ত তেলের ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে রক্ষা করা সম্ভব।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
ব্যর্থতাকে আমরা সাধারণত হতাশা ও পরাজয়ের সঙ্গে মিলিয়ে দেখি। কোনো কাজে সফল না হলে অনেকেই নতুন করে চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন।
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
বিয়ের পর জীবনে আসে নানা পরিবর্তন। নতুন সংসার, দাম্পত্য সম্পর্ক, শ্বশুরবাড়ির পরিবেশ এবং বাড়তি দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন অনেক নারী।
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
আর্থ্রাইটিস বা বাতজনিত রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে আজ ১২ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব আর্থ্রাইটিস দিবস।
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
দাঁত পড়ে গেলে আর চিন্তা নেই, ওষুধেই গজাবে নতুন দাঁত!
একবার স্থায়ী দাঁত পড়ে গেলে বা তুলে ফেলতে হলে সাধারণত আর প্রাকৃতিকভাবে সেই দাঁত ফিরে আসে না। এ অবস্থায় ডেন্টাল ইমপ্ল্যান্ট, ব্রিজ কিংবা কৃত্রিম দাঁতের ওপর নির্ভর করতে হয়।
দাঁত পড়ে গেলে আর চিন্তা নেই, ওষুধেই গজাবে নতুন দাঁত!
লিভারের রোগের লক্ষণ মিলতে পারে হাত-পায়ে, যে ৫ পরিবর্তনে সতর্ক হবেন
লিভারের রোগ সব সময় স্পষ্ট উপসর্গ নিয়ে দেখা দেয় না। প্রাথমিক পর্যায়ে অনেকের শরীরে তেমন কোনো লক্ষণই প্রকাশ পায় না। ফলে অজান্তেই বাড়তে পারে রোগের জটিলতা।
লিভারের রোগের লক্ষণ মিলতে পারে হাত-পায়ে, যে ৫ পরিবর্তনে সতর্ক হবেন
আরও পড়ুন
রান্নার আগে চাল কতবার পানি ধোয়া উচিত
৫১৯ কোটি টাকার চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল কিনছে সরকার
প্রতিদিন একটু হাঁটলেই কমবে বহু রোগের ঝুঁকি
রান্নাঘরে পিঁপড়ার উৎপাত? বন্ধ করবেন যেভাবে