ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সকালে নাকি রাতে গোসল করবেন?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১০:৫০ এএম
ছবি: সংগৃহীত

সকালে গোসল করবেন নাকি রাতে, এই প্রশ্নটি অনেককেই দ্বিধায় ফেলে। কেউ দিন শুরু করেন গোসল দিয়ে, আবার কেউ দিনের শেষে ঘুমানোর আগে গোসল করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে স্বাস্থ্যগতভাবে কোন সময়টি বেশি ভালো, তা নিয়ে রয়েছে নানা মত।

সকালে গোসল করার অনেক উপকারের কথা বলা হয়। বিশেষজ্ঞদের মতে, সকালে গোসল করলে শরীর ও মন সতেজ হয়। ঘুমের ঘোর কেটে গিয়ে দিন শুরু করা সহজ হয়। পাশাপাশি রাতে ঘুমের সময় শরীরে জমে থাকা ঘাম ও ত্বকের মৃত কোষ পরিষ্কার হয়ে যায়। ফলে ত্বক থাকে পরিষ্কার ও সতেজ।

অন্যদিকে রাতে গোসল করারও রয়েছে আলাদা উপকারিতা। সারাদিনের ধুলা, ময়লা, ঘাম ও দূষণ শরীর থেকে ধুয়ে ফেলা যায়। এতে বিছানায় ময়লা জমার সম্ভাবনা কমে। ফলে তুলনামূলকভাবে পরিষ্কার শরীরে ঘুমানো সম্ভব হয়। বিশেষ করে যারা বাইরে বেশি সময় কাটান, তাদের জন্য রাতে গোসল করা বেশি উপযোগী বলে মনে করা হয়।

তবে বিশেষজ্ঞরা বলছেন, রাতে গোসল করলেও ঘুমের সময় শরীর আবার ঘামে এবং ত্বকের মৃত কোষ ঝরে পড়ে। এগুলো বিছানার চাদরে জমে গিয়ে জীবাণু ও অ্যালার্জির ঝুঁকি বাড়াতে পারে। তাই শুধু গোসল নয়, বিছানার চাদর ও বালিশের কভার নিয়মিত পরিষ্কার রাখাও জরুরি।

আরও পড়ুন

কিছু গবেষণায় আরও বলা হয়েছে, ঘুমানোর এক থেকে দুই ঘণ্টা আগে গরম পানিতে গোসল করলে দ্রুত ঘুম আসতে সাহায্য করতে পারে। তবে এটি সবার ক্ষেত্রে একইভাবে কাজ নাও করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, দিনে একবার গোসল করলেই সাধারণভাবে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব। কখন গোসল করবেন তা মূলত নির্ভর করে আপনার জীবনযাপন, কাজের ধরন ও ব্যক্তিগত পছন্দের ওপর।

সকালে গোসল করলে যেমন দিন শুরু হয় সতেজভাবে, তেমনি রাতে গোসল করলে পাওয়া যায় পরিষ্কার শরীরে ঘুমের আরাম। তাই নির্দিষ্ট কোনো সময়কে সেরা বলা না গেলেও, নিয়মিত পরিচ্ছন্ন থাকা ও স্বাস্থ্যবিধি মানাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সূত্র : বিবিসি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
স্মৃতিশক্তি ধরে রাখা ও আলঝেইমারের ঝুঁকি কমাতে অনেকেই ওমেগা-৩ সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে নতুন এক ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, সাপ্লিমেন্ট গ্রহণে রক্ত ও মস্তিষ্কের তরলে ওমেগা-৩-এর মাত্রা বাড়লেও স্মৃতিশক্তি, চিন্তাশক্তি কিংবা মস্তিষ্কের স্মৃতিসংশ্লিষ্ট অংশের আকারে উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
আরও পড়ুন
মেয়েকে তালাক করিয়ে প্রকাশ্য বাজারে দুধ দিয়ে গোসল মায়ের
ফরজ গোসলের সময় অনেকে যে ভুলটি করেন
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে একসঙ্গে ডুবে গেল ৫ শিশু
পুকুরে গোসলে নেমে দুই বোনসহ প্রাণ গেল ৩ শিশুর