ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সকালে খালি পেটে যেসব খাবার খেলেই বাড়ে ঝুঁকি! 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৯:১৩ এএম
ছবি: সংগৃহীত

সকালে ঘুম থেকে উঠে অনেকেই না ভেবেই কিছু খাবার খেয়ে ফেলেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, খালি পেটে কিছু খাবার খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এতে গ্যাস্ট্রিক, হজমের সমস্যা এমনকি দীর্ঘমেয়াদে বড় ধরনের রোগের ঝুঁকিও বাড়ে।

খালি পেটে কিছু খাবার শরীরে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে নানা ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে। তাই দিনের শুরুতে এসব খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

চা ও কফি
অনেকেরই সকালে ঘুম ভাঙে চা বা কফি দিয়ে। কিন্তু খালি পেটে কফি খেলে পেটে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। ফলে হরমোনের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব পড়ে। আর চা খালি পেটে খেলে গ্যাস্ট্রিক ও আলসারের ঝুঁকি বাড়তে পারে।

সাইট্রাস ফল
কমলা, লেবু, আঙুর বা জাম্বুরার মতো টক ফল খালি পেটে খেলে পেটে অ্যাসিডিটি বাড়ে। এতে বুক জ্বালাপোড়া ও অস্বস্তি হতে পারে।

টমেটো ও শসা
এই দুই খাবার স্বাস্থ্যকর হলেও খালি পেটে খেলে ক্ষতি হতে পারে। এতে থাকা অ্যাসিড পেটে অস্বস্তি ও গ্যাসের সমস্যা বাড়ায়।

কলা
কলা উপকারী ফল হলেও খালি পেটে বেশি খেলে রক্তে পটাসিয়াম ও ম্যাগনেসিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে। এতে শরীরের খনিজের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

কোমল পানীয়
খালি পেটে কোমল পানীয় খেলে এর গ্যাস পাকস্থলির আবরণে প্রভাব ফেলে। এতে হজমের সমস্যা ও রক্ত সঞ্চালনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

দই ও আচার
গাঁজন করা খাবার যেমন দই বা আচার খালি পেটে খেলে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বাড়ে। এতে হজমে সমস্যা ও পেটের অস্বস্তি দেখা দিতে পারে।

মিষ্টি জাতীয় খাবার
খালি পেটে মিষ্টি খেলে শরীরে হঠাৎ ইনসুলিনের মাত্রা বেড়ে যায়। দীর্ঘদিন এ অভ্যাস থাকলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে।

ইস্টযুক্ত খাবার
পেস্ট্রি, কেক, পাউরুটি বা বিস্কুটের মতো ইস্টযুক্ত খাবার খালি পেটে খেলে গ্যাসের সমস্যা বাড়ে। এতে পেটে অস্বস্তি এবং আলসারের ঝুঁকিও তৈরি হতে পারে।

মসলাদার খাবার
সকালে খালি পেটে ঝাল বা মসলাযুক্ত খাবার খেলে পেটে জ্বালাপোড়া হতে পারে। নিয়মিত এ ধরনের খাবার খেলে পাকস্থলীতে নানা সমস্যা দেখা দিতে পারে।

মাদকদ্রব্য
সিগারেট বা অন্য মাদকদ্রব্য এমনিতেই শরীরের জন্য ক্ষতিকর। খালি পেটে সেগুলো গ্রহণ করলে শরীরের ক্ষতি আরও বেড়ে যায়। দীর্ঘমেয়াদে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, সকালে ঘুম থেকে উঠে হালকা ও সহজপাচ্য খাবার খাওয়াই সবচেয়ে ভালো। এতে শরীর সুস্থ থাকে এবং দিনটাও শুরু হয় সতেজভাবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
দুধ খেতে গিয়েই হাঁপিয়ে যায় শিশু, যে বিপদের সংকেত 
সর্দি-কাশি থেকে ডেঙ্গু, বর্ষায় শিশুকে যেভাবে রাখবেন সুরক্ষিত 
সর্দি-কাশিতে শিশুকে মধু খাওয়ান? আগে জানুন এই বিপদ
শিশু একদিকে হেলে হাঁটছে? মেরুদণ্ড বাঁকা হওয়ার লক্ষণ কি না বুঝবেন যেভাবে