ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রাতে মাথায় তেল মেখে ঘুমাচ্ছেন? 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫৫ এএম
ছবি: সংগৃহীত

চুল পড়া কমানো, নতুন চুল গজানো বা চুল ঘন করার আশায় অনেকেই নিয়মিত মাথায় তেল ব্যবহার করেন। বিশেষ করে রাতে ঘুমানোর আগে তেল মেখে ঘুমানো আমাদের অনেকেরই পরিচিত অভ্যাস। ছোটবেলা থেকেই বড়দের কাছ থেকে শোনা যায় রাতে তেল মেখে ঘুমালে চুল ভালো থাকে। কিন্তু এই অভ্যাস কি সত্যিই উপকারী, নাকি এতে ক্ষতির ঝুঁকিও আছে?

বিশেষজ্ঞদের মতে, চুলে তেল ব্যবহার উপকারী হলেও সারারাত মাথায় তেল রেখে ঘুমানো সব সময় ভালো নয়। আয়ুর্বেদ এবং আধুনিক চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে এ বিষয়ে ভিন্ন মত রয়েছে।

আয়ুর্বেদ কী বলছে

আয়ুর্বেদ মতে, মাথায় তেল দিলে স্নায়ু শান্ত হয় এবং চুলের গোড়ায় পুষ্টি পৌঁছায়। তবে রাতে দীর্ঘ সময় তেল রেখে দিলে শরীরের শীতলতা বাড়তে পারে। যা কিছু মানুষের ক্ষেত্রে সর্দি, কাশি বা কফের সমস্যা বাড়াতে পারে। হালকা গরম ভেষজ তেল দিয়ে অল্প সময় মালিশ করলে উপকার পাওয়া যায় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের সতর্কতা

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, সারারাত তেল মাথায় রেখে ঘুমালে কিছু সমস্যা দেখা দিতে পারে। তেল মুখের ত্বকের সংস্পর্শে এলে রোমকূপ বন্ধ হয়ে ব্রণের সমস্যা হতে পারে। পাশাপাশি তেলযুক্ত চুলে ধুলোবালি সহজে জমে যায়। যা খুশকি ও ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

আরও পড়ুন

তেল ব্যবহারের সঠিক নিয়ম

বিশেষজ্ঞরা বলছেন, চুলে তেল রাখার জন্য সারারাত অপেক্ষা করার প্রয়োজন নেই। শ্যাম্পুর অন্তত আধা ঘণ্টা থেকে দুই ঘণ্টা আগে তেল মাখলেই চুল প্রয়োজনীয় পুষ্টি পায়। এর বেশি সময় তেল রেখে দিলে অতিরিক্ত কোনো উপকার হয় না।

তারা আরও জানান, তেল হালকা গরম করে আঙুলের ডগা দিয়ে আলতোভাবে মাথার ত্বকে মালিশ করা উচিত। চুলের গায়ে নয়, মূলত গোড়ায় তেল পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

যাদের চুল শুষ্ক, তারা চাইলে সপ্তাহে একদিন রাতে তেল মেখে সকালে ধুয়ে ফেলতে পারেন। তবে যাদের মাথার ত্বক তৈলাক্ত বা খুশকির সমস্যা আছে। তাদের জন্য রাতে তেল মেখে ঘুমানো এড়িয়ে চলাই ভালো।

বিশেষজ্ঞদের মতে, সুন্দর চুলের জন্য শুধু তেল নয়, সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণও সমানভাবে গুরুত্বপূর্ণ।

সূত্র: হিন্দুস্তান টাইমস


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
সন্তানের মাথা গোঁজার ঠাঁই পেতে মাথার চুল বিক্রি করলেন মা
কতদিন পরপর মাথার চুল কাটবেন? 
বারবার মাথার চুল ন্যাড়া করালেই কী শিশুর চুল ঘন হয়?
মাথার চুল ঝরে পড়ছে, উপায় কী?