ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চুল পড়া কমাতে প্রতিদিন খান এই ৫ খাবার

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ এএম

অল্প বয়সেই চুল পাতলা হয়ে যাওয়া বা অতিরিক্ত চুল পড়ার সমস্যা এখন অনেকের মধ্যেই দেখা যাচ্ছে। কর্মব্যস্ত জীবন, অনিয়মিত খাবার, মানসিক চাপ ও ঘুমের ঘাটতির কারণে চুলের স্বাস্থ্য দ্রুত খারাপ হয়ে যায়।

চুল পড়া শুরু হলেই অনেকেই নানা ধরনের ওষুধ বা কৃত্রিম উপায়ে চুলের যত্ন নেওয়ার চেষ্টা করেন। তবে বিশেষজ্ঞদের মতে, চুল মজবুত রাখতে সবচেয়ে জরুরি হলো শরীরের ভেতর থেকে পুষ্টি দেওয়া। আর সেই পুষ্টির বড় অংশ আসে প্রতিদিনের খাবার থেকেই।

খাদ্যতালিকায় কিছু পুষ্টিকর খাবার নিয়মিত রাখলে চুল পড়া অনেকটাই কমানো সম্ভব।

বাদাম

চুলের যত্নে বাদাম খুবই উপকারী। আখরোট, আমন্ড ও কাজুতে রয়েছে প্রয়োজনীয় তেলজাত উপাদান, ভিটামিন ও খনিজ উপাদান। এগুলো চুলের গোড়া মজবুত করতে এবং চুলের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে।

চিয়া সীড

চিয়া বীজে রয়েছে ওমেগা–৩ তেলজাত উপাদান, যা চুলের পুষ্টির জন্য গুরুত্বপূর্ণ। দই বা সালাদের সঙ্গে চিয়া বীজ খেলে চুল সুস্থ থাকে এবং চুল পড়া কমাতে সহায়তা করে।

আরও পড়ুন

শিমের বীজ

শিমের বীজে রয়েছে প্রচুর আমিষ। যা চুলের গঠন ও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত শিমের বীজ খেলে চুল শক্ত ও ঘন হতে সাহায্য করে।

পালং শাক

পালং শাকে রয়েছে ভিটামিন এ। যা চুলের বৃদ্ধি বাড়াতে সহায়তা করে। একই সঙ্গে এটি মাথার ত্বক সুস্থ রাখতে সাহায্য করে এবং চুল পড়া কমাতে কার্যকর।

আমলকি

প্রতিদিন অল্প পরিমাণে আমলকি খেলে চুল পড়ার সমস্যা কমতে পারে। আমলকিতে থাকা ভিটামিন সি ও উপকারী উপাদান চুলের গোড়ায় পুষ্টি জোগায় এবং চুলকে ভেতর থেকে শক্তিশালী করে।

বিশেষজ্ঞরা বলছেন, চুলের যত্ন শুধু তেল বা শ্যাম্পু ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ নয়। সঠিক খাবার ও নিয়মিত যত্নই পারে চুলকে সুস্থ ও মজবুত রাখতে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় এসব পুষ্টিকর খাবার রাখলে চুলের স্বাস্থ্য ভালো রাখা সম্ভব।

সূত্র: হিন্দুস্তান টাইমস


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
নিউইয়র্কবাসীদের পুষ্টিকর খাবার সহায়তা দিচ্ছে উইক, আবেদন করবেন যেভাবে 
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
রাজধানীতে কুকুরকে খাওয়াতে গিয়ে মারধরের শিকার তরুণী