ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কতদিন পরপর মাথার চুল কাটবেন? 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১০:১৯ এএম
ছবি: সংগৃহীত

গরম পড়লেই অনেকেই চুল ছোট করার কথা ভাবেন। তবে চুল কাটা শুধু গরমে স্বস্তির জন্য নয়, চুলের স্বাস্থ্যের সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে। নিয়মিত চুল না কাটলে চুল যতই লম্বা হোক, তা নিস্তেজ ও প্রাণহীন দেখাতে পারে। তাই চুল সুন্দর ও সুস্থ রাখতে নির্দিষ্ট সময় পরপর চুল কাটা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা।

চুল কত দ্রুত বাড়ে

সাধারণভাবে একজন মানুষের চুল প্রতি মাসে প্রায় এক থেকে দেড় সেন্টিমিটার পর্যন্ত বাড়ে। অর্থাৎ বছরে প্রায় ১২ থেকে ১৫ সেন্টিমিটার পর্যন্ত চুল লম্বা হতে পারে।

তবে সবার ক্ষেত্রে চুলের বৃদ্ধির গতি একরকম হয় না। জিনগত বৈশিষ্ট্য, খাদ্যাভ্যাস, শরীরের হরমোন, মানসিক চাপ এবং চুলের যত্ন। এসব বিষয়ের ওপর চুল বাড়ার গতি নির্ভর করে।

কেন নিয়মিত চুল কাটা জরুরি

সময়ের সঙ্গে সঙ্গে চুলের ডগা শুকিয়ে যায় এবং ফেটে যেতে শুরু করে। এই ফাটা ডগা কেটে না ফেললে তা ধীরে ধীরে উপরের দিকে ছড়িয়ে পড়ে। ফলে চুল দুর্বল হয়ে যায়। ফলে সহজেই ভেঙে যেতে পারে। নিয়মিত চুল না কাটলে চুল পাতলা হয়ে যায়, জট বেশি পড়ে এবং চুলের উজ্জ্বলতাও কমে যায়।

কতদিন পরপর চুল কাটবেন

  • চুলের ধরন ও অবস্থা অনুযায়ী চুল কাটার সময় নির্ধারণ করা উচিত।
  • চুল লম্বা রাখতে চাইলে প্রায় আড়াই থেকে তিন মাস পরপর একবার চুল ছাঁটা ভালো।
  • যাদের চুল ক্ষতিগ্রস্ত বা নানা রাসায়নিক ব্যবহার করা হয়েছে। তাদের ক্ষেত্রে দেড় থেকে দুই মাস পরপর চুল ছাঁটা দরকার।
  • ছোট চুল বা নির্দিষ্ট ধরন ধরে রাখতে চাইলে এক থেকে দেড় মাস পরপর চুল কাটা ভালো।
  • কোঁকড়া চুলের ক্ষেত্রে দুই থেকে তিন মাস পরপর ছাঁটা যথেষ্ট।
আরও পড়ুন

চুল না কাটলে কী হতে পারে

অনেকে মনে করেন চুল বড় করতে হলে একেবারেই চুল কাটবেন না। কিন্তু এতে উল্টো সমস্যা বাড়ে। চুলের ডগা বেশি শুকিয়ে যায়, জট পড়ে এবং চুল ভাঙতে শুরু করে। ফলে চুল বড় হলেও তা স্বাস্থ্যকর দেখায় না।

কখন বুঝবেন চুল কাটার সময় হয়েছে

কিছু লক্ষণ দেখলেই বুঝবেন চুল কাটার সময় হয়েছে—

  • চুলের ডগা ফেটে যাওয়া
  • চুল রুক্ষ ও শুষ্ক লাগা
  • অতিরিক্ত জট পড়া
  • চুলের উজ্জ্বলতা কমে যাওয়া
  • চুলের ডগা পাতলা হয়ে যাওয়া

চুল ভালো রাখতে যা করবেন

চুল সুস্থ রাখতে শুধু কাটা যথেষ্ট নয়। নিয়মিত যত্নও দরকার। প্রতিদিনের খাবারে ডিম, বাদাম, শাকসবজি ও পুষ্টিকর খাবার রাখা ভালো। পাশাপাশি মাথার ত্বক পরিষ্কার রাখা, নিয়মিত তেল ব্যবহার করা এবং চুলে অতিরিক্ত তাপ ব্যবহার এড়িয়ে চলাও জরুরি।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত চুল ছাঁটা ও সঠিক যত্ন নিলে চুল শুধু লম্বাই নয়, ঘন ও প্রাণবন্তও দেখাবে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
সন্তানের মাথা গোঁজার ঠাঁই পেতে মাথার চুল বিক্রি করলেন মা
নাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কাটালেন সভাপতি, স্কুলে হাতাহাতি
রাতে মাথায় তেল মেখে ঘুমাচ্ছেন? 
বারবার মাথার চুল ন্যাড়া করালেই কী শিশুর চুল ঘন হয়?