ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

অসহ্য গরমে সুস্থ থাকতে কী খাবার খাওয়া উচিত?

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫২ পিএম
ছবি: সংগৃহীত

বৈশাখের শুরুতেই বাড়ছে তাপদাহ। প্রখর রোদ আর অসহনীয় গরমে নাজেহাল অবস্থা সবার। এই সময় সামান্য অসতর্কতাতেই দেখা দিতে পারে জ্বর, পেটের সমস্যা, মূত্রনালির সংক্রমণ এমনকি হিট স্ট্রোকের মতো বিপজ্জনক অবস্থাও। তাই গরমে সুস্থ থাকতে খাওয়াদাওয়া ও দৈনন্দিন অভ্যাসে বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক ও পুষ্টিবিদরা।

চিকিৎসকদের মতে, গরমে শরীরের পানির ঘাটতি হওয়াই সবচেয়ে বড় ঝুঁকি। তাই পর্যাপ্ত পানি ও খাবার স্যালাইন পান করা খুবই জরুরি। এতে শরীরের ক্লান্তি কমে এবং পানিশূন্যতা এড়ানো যায়। পাশাপাশি বাইরে বের হলে ছাতা ব্যবহার করা, হালকা পোশাক পরা এবং তীব্র রোদ এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন তারা। বিশেষ করে দুপুরের সময় অযথা বাইরে না যাওয়াই ভালো।

খাবারের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। গরমের সময় রাস্তার খাবার, অতিরিক্ত মশলাযুক্ত ও তেলচর্বি বেশি খাবার এড়িয়ে চলতে বলেন বিশেষজ্ঞরা। এর বদলে ঘরে তৈরি হালকা ও সহজপাচ্য খাবার খাওয়াই সবচেয়ে ভালো।

পুষ্টিবিদদের মতে, গরমে অনেকেরই খাবারের প্রতি অরুচি তৈরি হয় এবং খাবার হজমেও সমস্যা দেখা দেয়। তাই এই সময়ে এমন খাবার খেতে হবে যা শরীরকে ঠান্ডা রাখে এবং সহজে হজম হয়। বেশি করে পানি খাওয়ার পাশাপাশি লেবু ও পুদিনা মিশ্রিত পানি, বেলের শরবত, টক দইয়ের ঘোল কিংবা ডাবের পানি খাওয়া যেতে পারে। কাঁচা আমের শরবতও তাপদাহ থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে।

আরও পড়ুন

খাবারের তালিকায় মৌসুমি সবজির গুরুত্বও অনেক। পটল, লাউ, ঝিঙে ও চিচিঙার মতো সবজিতে পানির পরিমাণ বেশি এবং এগুলো সহজে হজম হয়। পাশাপাশি নিমপাতা বা করলার মতো তেতো খাবার শরীরকে নানা সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। ফলের মধ্যে তরমুজ ও আঙুর খাওয়াও উপকারী।

গরমে মাঝে মাঝে পান্তা ভাত খাওয়ার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। পান্তা ভাত শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং পানির ঘাটতি কমায়। একই সঙ্গে টক দই শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি শক্তিও জোগায়।

তবে এই সময়ে কিছু পুষ্টিকর খাবারও এড়িয়ে চলার কথা বলেছেন পুষ্টিবিদরা। বেশি আঁশযুক্ত খাবার গরমে হজমে সমস্যা করতে পারে। তাই ভাত, চিঁড়ে বা সাবুর মতো সহজপাচ্য খাবার খাওয়াই ভালো।

বিশেষজ্ঞদের মতে, গরমে সুস্থ থাকতে হলে নিয়মিত পানি পান, হালকা খাবার এবং সতর্ক জীবনযাপনই সবচেয়ে বড় প্রতিরক্ষা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
প্রতিদিনের ছোট্ট একটি অভ্যাস কমাতে পারে নানা রোগের ঝুঁকি। অভ্যাসটি হলো সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া।
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
চায়ের সঙ্গে গরম গরম শিঙাড়া খেতে পছন্দ করেন অনেকেই। রাস্তার পাশের দোকান থেকে অফিসের নাশতার টেবিল—সবখানেই জনপ্রিয় এই মুখরোচক খাবার।
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
গুগলে পুরুষরা সবচেয়ে বেশি সার্চ করেন যেসব বিষয়
কোনো প্রশ্নের উত্তর জানা কিংবা অজানা বিষয় সম্পর্কে ধারণা পেতে গুগলে সার্চ করেন অনেকেই। স্বাস্থ্য, রূপচর্চা, শরীরচর্চা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা কৌতূহল মেটাতে সার্চ ইঞ্জিনটির ওপর নির্ভর করেন ব্যবহারকারীরা। বিশেষ করে রাতের অবসর সময়ে বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধান করেন অনেকে।
গুগলে পুরুষরা সবচেয়ে বেশি সার্চ করেন যেসব বিষয়
আরও পড়ুন
‘শেখ হাসিনার দুপুরের খাবার খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়’
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
নিউইয়র্কবাসীদের পুষ্টিকর খাবার সহায়তা দিচ্ছে উইক, আবেদন করবেন যেভাবে