ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

গরমে সাজের ভুলেই বাড়ছে ব্রণ!

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ এএম
ছবি: সংগৃহীত

গরমের দিনে সাজগোজ করতে গিয়ে অনেকেই পড়ছেন ত্বকের সমস্যায়। অতিরিক্ত ঘাম আর ভুলভাবে প্রসাধনী ব্যবহার করার কারণে মুখে ব্রণ, র‍্যাশ ও অস্বস্তি বেড়ে যেতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

গরমের সময় শরীরে ঘাম বেশি হয়। এ সময় বেশি প্রসাধনী ব্যবহার করলে ত্বকের রন্ধ্র বা ছোট ছোট ছিদ্র বন্ধ হয়ে যেতে পারে। ফলে সেখানে ঘাম ও মরা কোষ জমে ব্রণ ও র‍্যাশের সমস্যা দেখা দিতে পারে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, সাজলেই যে ব্রণ হবে এমন ধারণা ঠিক নয়। সঠিকভাবে প্রসাধনী ব্যবহার করলে ত্বক ভালো রাখা সম্ভব। কিন্তু কিছু সাধারণ ভুল এড়িয়ে চলা খুবই জরুরি।

অনেকেই গরমেও বেশি তেলযুক্ত প্রসাধনী ব্যবহার করেন। এতে ত্বকের উপর একটি স্তর তৈরি হয়, যা ঘাম ও তেল ভেতরে আটকে রাখে। ফলে ত্বকের ছিদ্র বন্ধ হয়ে ব্রণ বা কালো দাগের সমস্যা বাড়তে পারে।

আরও পড়ুন

এ ছাড়া অপরিষ্কার সাজের ব্রাশ বা স্পঞ্জ ব্যবহার করলেও ত্বকে সমস্যা দেখা দিতে পারে। এগুলোতে সহজেই জীবাণু জন্মায়। সেই জীবাণু মুখে লাগলে ব্রণ হওয়ার ঝুঁকি বাড়ে।

আরেকটি বড় ভুল হলো মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রসাধনী ব্যবহার করা। অনেকেই খেয়াল না করে এমন প্রসাধনী ব্যবহার করেন, যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। এতে ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, রাতে ঘুমানোর আগে অবশ্যই মুখের সব প্রসাধনী পরিষ্কার করে ফেলতে হবে। দীর্ঘ সময় প্রসাধনী ত্বকে লেগে থাকলে ত্বকের ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ে।

তাই গরমের দিনে সাজগোজ করলেও ত্বকের যত্নে সচেতন থাকা জরুরি। সঠিকভাবে ব্যবহার ও নিয়মিত পরিষ্কার রাখলেই ত্বক থাকবে সুস্থ ও সতেজ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
ভাঙাভাঙি ছাড়াই পুরোনো বাড়ি হবে আধুনিক, জানুন সহজ কৌশল
গরমে শরীর ঠান্ডা রাখতে খাবেন যে ৪ ডাল
ছেলেদের ব্রণ কমাতে মেনে চলুন ৫ সহজ নিয়ম
তীব্র গরমে ব্যায়াম করবেন যেভাবে, শরীর থাকবে নিরাপদ