ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে দিনদুপুরে যুবককে গুলি, অভিযোগের তীর বড় সাজ্জাদ বাহিনীর দিকে

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা। ফাইল ছবি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে ইমতিয়াজ সুলতান ইকরাম ওরফে সুলতান ইকরাম (২৮) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের বাহিনীর সম্পৃক্ততা আছে বলে অভিযোগ সুলতান ইকরামের স্ত্রীর।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে ঘটে এই হামলার ঘটনা।

গুলিবিদ্ধ সুলতান ইকরাম নগরের মুরাদপুর এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুলতান ইকরামের স্ত্রী সূচি অভিযোগ করেন, বড় সাজ্জাদ বাহিনীর সদস্যরা মোটরসাইকেলে গিয়ে তার স্বামীকে গুলি করেছেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, দুটি মোটরসাইকেলে পাঁচজন দুর্বৃত্ত ওই যুবককে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, দুপুর সোয়া ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা যায়, ইমতিয়াজ সুলতান ইকরামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি এবং অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি এসআরবি-৭ তাকে গ্রেপ্তার করেছিল।

আরটিভি/এসএইচএম


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদপুরে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ৩১
চাঁদপুরে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সাজাপ্রাপ্ত ৩ জনসহ মোট ৩১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক এবং ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
চাঁদপুরে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ৩১
চোলাইমদ পান করে মাতলামি, গ্রেপ্তার ১০
নওগাঁর মান্দায় অবৈধভাবে চোলাইমদ সেবন করে প্রকাশ্যে মাতলামি করার অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চোলাইমদ পান করে মাতলামি, গ্রেপ্তার ১০
সাভারে এক রাতে ২ বাসে আগুন
সাভারে এক রাতে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
সাভারে এক রাতে ২ বাসে আগুন
‘খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮ ডেকচি চুরি করেছে আ.লীগ’
নিজেদের অপকর্ম আড়াল করতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের বর্তমান পরিচালনা কমিটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আগের মাজার পরিচালনা কমিটির কর্মকর্তারা ব্যাংক হিসাব থেকে দুই দফায় সাড়ে সাত লাখ টাকা, দোকানের অগ্রিম বাবদ এক কোটি ২০ লাখ টাকা, ৬৮টি ডেকচি, কয়েকটি এসি এবং মাজারের আঙিনার বেশ কয়েকটি বড় গাছসহ বিভিন্ন সরঞ্জাম আত্মসাৎ করেছেন।
‘খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮ ডেকচি চুরি করেছে আ.লীগ’
প্রেমিকা থাকার পরও অন্য নারীর সঙ্গে কথা, যে পরিণতি হলো অনিকের
খুলনা মহানগরীর খালিশপুরে অন্য এক নারীর সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে অনিক নামে তরুণকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ববি আক্তার নামের এক নারীর বিরুদ্ধে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।
প্রেমিকা থাকার পরও অন্য নারীর সঙ্গে কথা, যে পরিণতি হলো অনিকের
আরও পড়ুন
‘খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮ ডেকচি চুরি করেছে আ.লীগ’
প্রদীপের আলোয় সেজেছে চবি, দীপাবলি ঘিরে উৎসবের আমেজ
আত্মপক্ষ সমর্থনের আগেই আজীবন বহিষ্কার, হাইকোর্টের রায়ে সনদ ফিরে পেয়ে মাস্টার্সে প্রথম এমি 
৭ নভেম্বরের চেতনা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার মূল প্রেরণা: মীর হেলাল