ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ইলিশ খেলে মিলবে যেসব স্বাস্থ্য উপকার

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১০:১০ এএম
ইলিশ খেলে মিলবে যেসব স্বাস্থ্য উপকার । ছবি: সংগৃহীত

ইলিশ শুধু বাঙালির প্রিয় মাছই নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও খাদ্যাভ্যাসেরও গুরুত্বপূর্ণ অংশ। পয়লা বৈশাখসহ নানা উৎসবে কিংবা ইলিশের মুখরোচক স্বাদ নিতে এর উপস্থিতি যেন অপরিহার্য। তবে শুধু স্বাদের জন্য নয়, পুষ্টিগুণের কারণেও ইলিশকে অন্যতম সেরা মাছ হিসেবে বিবেচনা করেন বিশেষজ্ঞরা।

গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে পাওয়া মাছগুলোর মধ্যে ইলিশে পুষ্টিগুণের পরিমাণ অন্যতম বেশি। এতে রয়েছে উচ্চমানের প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ও শরীরের জন্য প্রয়োজনীয় নানা পুষ্টি উপাদান।

প্রতি ১০০ গ্রাম ইলিশে প্রায় ৩১০ ক্যালরি, ২২ গ্রাম প্রোটিন এবং ১৯ দশমিক ৫ গ্রাম চর্বি থাকে। তবে এই চর্বির বড় অংশই শরীরের জন্য উপকারী। ইলিশে ক্ষতিকর চর্বি কম থাকলেও উপকারী ওমেগা-৩ চর্বি বেশি থাকে, যা হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের মতে, ইলিশে থাকা ওমেগা-৩ চর্বি রক্তে ক্ষতিকর চর্বির মাত্রা কমাতে এবং উপকারী চর্বি বাড়াতে সাহায্য করে। ফলে হৃদ্‌যন্ত্র সুস্থ থাকে, পাশাপাশি হৃদ্‌রোগ ও মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকিও কমতে পারে।

আরও পড়ুন

ইলিশ নিয়মিত পরিমিত পরিমাণে খেলে শরীরে রক্ত চলাচল ভালো থাকে। এতে হৃদ্‌রোগ, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এবং মস্তিষ্কে রক্তক্ষরণের মতো জটিল রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে।

এই মাছে থাকা উপকারী চর্বি হাড় ও গিঁটের বিভিন্ন সমস্যাতেও উপকার করে। বিশেষ করে বয়সজনিত গিঁটের ব্যথা ও বাতের সমস্যায় এটি সহায়ক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি শরীরের বিভিন্ন ধরনের প্রদাহ নিয়ন্ত্রণেও সাহায্য করে।

ইলিশে থাকা ভিটামিন এ চোখের সুস্থতা বজায় রাখতে এবং রাতকানা রোগ প্রতিরোধে সহায়তা করে। এছাড়া ওমেগা-৩ চর্বি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি ভালো রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মানসিক স্বাস্থ্যের জন্যও ইলিশ উপকারী। এতে থাকা ওমেগা-৩ চর্বি মন খারাপ, অবসাদ এবং সন্তান জন্মের পর মায়েদের বিষণ্নতা কমাতে সহায়ক হতে পারে বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে।

ইলিশে থাকা এল-আরজিনিন নামের একটি অ্যামিনো অ্যাসিড শরীরের মাংসপেশি ও বিভিন্ন টিস্যু গঠনে সাহায্য করে। এছাড়া এতে থাকা কোলাজেনসমৃদ্ধ প্রোটিন কোষের কার্যক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে।

ত্বকের যত্নেও ইলিশের ভূমিকা রয়েছে। এতে থাকা ভিটামিন সি ও কোলাজেন ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে এবং ত্বকের স্বাভাবিক তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকতে খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে ইলিশ রাখা যেতে পারে। তবে যাদের বিশেষ শারীরিক সমস্যা রয়েছে, তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাছ খাওয়ার পরিমাণ নির্ধারণ করবেন।

স্বাদ, ঐতিহ্য ও পুষ্টিগুণ—সব মিলিয়ে ইলিশ শুধু একটি মাছ নয়, এটি হতে পারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসেরও গুরুত্বপূর্ণ অংশ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওজন কমাতে কতদিন লাগে 
ওজন কমানোর চেষ্টা করছেন অনেকেই। কেউ দ্রুত ফল পেতে চান, আবার কেউ দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকরভাবে ওজন কমাতে চান।
ওজন কমাতে কতদিন লাগে 
বিচ্ছেদে কে বেশি কষ্ট পান, পুরুষ নাকি নারী? যা বলছে গবেষণা
প্রেমে বিচ্ছেদ বা সম্পর্কের টানাপোড়েনে পুরুষরা নারীদের তুলনায় কম আবেগপ্রবণ, এমন প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করেছে সাম্প্রতিক এক বৈশ্বিক গবেষণা। দেখা গেছে, সম্পর্কের অবনতি ঘটলে বা বিচ্ছেদ হলে পুরুষেরা নারীদের চেয়েও বেশি মানসিক যন্ত্রণা ও হৃদয়ভঙ্গের কষ্টে ভোগেন। যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির গবেষকদের নেতৃত্বে পরিচালিত বিজ্ঞানীদের একটি দল অনলাইনে সম্পর্ক বিষয়ক সহায়তা চাওয়া ১৮৪,০০০-এরও বেশি মানুষের কথোপকথনের 'বিগ ডাটা' বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছেন।  প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ পদ্ধতির মাধ্যমে বেনামী অনলাইন ফোরামের ডেটা বিশ্লেষণ করে সাধারণ মানুষের সম্পর্কের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করা হয়। গবেষণায় দেখা যায়, সম্পর্কের টানাপোড়েনে সবচেয়ে বড় সমস্যা হিসেবে উঠে এসেছে 'যোগাযোগের অভাব' বা যোগাযোগের জটিলতা। প্রতি পাঁচজনের মধ্যে একজন এই সমস্যার কথা উল্লেখ করেছেন। এছাড়া প্রতি আটজনের মধ্যে একজন বিশ্বাসভঙ্গের অভিযোগ করেছেন। তবে সবচেয়ে বড় চমক এসেছে লিঙ্গভিত্তিক আবেগ প্রকাশের তথ্যে। গবেষকরা দেখেন, সমস্যার বিবরণ দেওয়ার চেয়ে সম্পর্কের কারণে তৈরি হওয়া ‘হৃদয়ভঙ্গ’ বা মানসিক যন্ত্রণার কথা পুরুষরা নারীদের চেয়ে অনেক বেশি আলোচনা করেছেন। অনুভূতি প্রকাশের ক্ষেত্রে পুরুষদের লেখায় 'অনুশোচনা', 'বিচ্ছেদ', 'কান্না' ও 'হৃদয়ভঙ্গ'-এর মতো শব্দগুলোর ব্যবহার বেশি দেখা গেছে। গবেষণার প্রধান গবেষক ড. রায়ান বয়েড এবং মূল লেখক শার্লট এন্টউইসল জানান, সমাজে পুরুষদের আবেগ প্রকাশে যে সামাজিক বাধা বা মানসিক সংকোচ রয়েছে, অনলাইন ফোরামের মতো বেনামী প্ল্যাটফর্মে তা উন্মুক্ত হওয়ায় প্রকৃত চিত্র সামনে এসেছে।  সামাজিক বাধা সরিয়ে নিলে দেখা যায়, পুরুষেরা নারীদের মতোই সম্পর্কে সমানভাবে অনুভূতির বিনিয়োগ করেন এবং সমস্যা সমাধানে সচেষ্ট থাকেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই গবেষণার ফলাফল সম্পর্কের টানাপোড়েন বুঝতে এবং পুরুষদের মানসিক স্বাস্থ্য সহায়তায় অনীহা সংক্রান্ত সামাজিক কুসংস্কার দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরটিভি/এসআর  
বিচ্ছেদে কে বেশি কষ্ট পান, পুরুষ নাকি নারী? যা বলছে গবেষণা
বিড়ালের প্রস্রাবের গন্ধে ঘরে অতিষ্ঠ? দূর করুন সহজেই
পোষা বিড়াল ঘরের সদস্যের মতোই। তবে আদরের এই প্রাণীটি নির্দিষ্ট জায়গার বাইরে প্রস্রাব করলে বিপাকে পড়তে হয়।
বিড়ালের প্রস্রাবের গন্ধে ঘরে অতিষ্ঠ? দূর করুন সহজেই
আজ ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার দিন
সকালে বাড়ি থেকে বের হয়ে যদি দেখা যায় রাস্তায় নেই কোনো ব্যক্তিগত গাড়ি, নেই তীব্র যানজট।
আজ ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার দিন
কেন বাংলাদেশে বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
বাংলাদেশে শিশুদের বার্ড ফ্লুতে (এইচ৫এন১) আক্রান্ত হওয়ার মূল কারণ হলো গৃহপালিত বা উঠানের পোলট্রি (হাঁস-মুরগি) পাখির সংস্পর্শে আসা।
কেন বাংলাদেশে বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
আরও পড়ুন
চাঁদপুরে তিন মণ আলুর দামে এক কেজি ইলিশ 
ভরা মৌসুমেও বাজারে নেই নদীর ইলিশ, সাগরের মাছেই ভরসা
গুজরাটের নাকি পদ্মার ইলিশ চিনবেন যে ৪ উপায়ে 
যশোরে ‘বরিশালের ইলিশ’ বলে ভারতীয় ইলিশ বিক্রি করে ধরা, অতঃপর...