ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দুধ খেলে এড়িয়ে চলুন এই ৬ খাবার

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১১:১৬ পিএম
ছবি: সংগৃহীত

আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান হলো দুধ। পুষ্টিগুণে ভরপুর এই পানীয়টিকে অনেকেই ‘সুষম খাদ্য’ বলেই চেনেন। দুধে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, ল্যাকটোজ, ভিটামিন ও খনিজ পদার্থ; যা শরীরের গঠন ও বৃদ্ধি, হাড়ের শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই উপযোগী এই পানীয়টিকে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা।

তবে এমন কিছু খাবার আছে, যেগুলোর সঙ্গে দুধ একসঙ্গে খেলে উপকারের বদলে হতে পারে মারাত্মক অপকার। হজমের গোলমাল, গ্যাস্ট্রিক, বমি, এমনকি দীর্ঘমেয়াদি পুষ্টিহানিসহ বিভিন্ন সমস্যার শিকার হতে পারেন আপনি।

লেবুতে থাকে ভরপুর ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড। এটি উপকারী হলেও দুধের সঙ্গে একসঙ্গে খাওয়া একেবারেই ঠিক নয়। লেবুর অ্যাসিড দুধের সঙ্গে বিক্রিয়া ঘটায়। ফলে পেটব্যথা, বমি কিংবা হজমের গোলমাল হতে পারে। বিশেষজ্ঞদের মতে, দুধ খাওয়ার অন্তত ১ ঘণ্টা পর লেবু খাওয়া যেতে পারে।

মাছ-মাংস ও দুধ একসঙ্গে নয়

দুধ ও উচ্চ প্রোটিনযুক্ত খাবার একসঙ্গে খেলে হজমে ব্যাঘাত ঘটে। অনেকেই মাছ বা মাংসের পর এক গ্লাস দুধ খান, কিন্তু এটি মোটেও স্বাস্থ্যসম্মত নয়। এতে ডায়রিয়া, বমি কিংবা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে।

কলা ও দুধ একসঙ্গে না

অনেকেই সকালের নাশতায় কলা ও দুধ একসঙ্গে খান। কিন্তু এই অভ্যাস স্বাস্থ্যকর নয়। আয়ুর্বেদের মতে, দুধ ও কলা একসঙ্গে খেলে শরীরে কফের মাত্রা বেড়ে যেতে পারে। এ ছাড়া যাদের হজম ক্ষমতা দুর্বল, তাদের জন্য এটি আরও ঝুঁকিপূর্ণ।

ইডলি দোসাকে দুধের থেকে দূরে রাখুন

দক্ষিণ ভারতীয় খাবার ইডলি ও দোসা ফার্মেন্টেড অর্থাৎ খামিরযুক্ত। দুধের সঙ্গে এই খাবার খেলে হজমের গোলমাল, গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। ল্যাকটোজ ইনটলারেন্স থাকলে সমস্যা আরও বাড়তে পারে।

চকলেটের সঙ্গে সাবধান

চকলেট ও দুধ একসঙ্গে খেতে মন্দ নয়। তবে বিশেষজ্ঞরা বলেন, কোকোতে থাকা অক্সালেট দুধ থেকে ক্যালসিয়াম শোষণে বাধা সৃষ্টি করে। ফলে হাড়ের ক্ষতি হতে পারে। এ ছাড়া ওজন বৃদ্ধি ও রক্তে শর্করার পরিমাণও বাড়তে পারে।

আরও পড়ুন

ফাস্টফুড ও দুধ বিপজ্জনক জুটি

পিৎজা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই বা বিরিয়ানি খেয়ে সঙ্গে সঙ্গে দুধ খাওয়ার অভ্যাস থাকলে আজই তা বাদ দিন। এতে হজমে সমস্যা হয় এবং দুধের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই দুধের উপকার পেতে চাইলে ফাস্টফুডের সঙ্গে তা না খাওয়াই ভালো।

সূত্র: এই সময়

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
মেয়েকে তালাক করিয়ে প্রকাশ্য বাজারে দুধ দিয়ে গোসল মায়ের
দুধ খেতে গিয়েই হাঁপিয়ে যায় শিশু, যে বিপদের সংকেত 
লিটারে ১০ টাকা বেড়েছে মিল্কভিটা দুধের দাম, নেপথ্যে যে কারণ
কফিতে দুধ মিশিয়ে খেলে শরীরে যে পরিবর্তন ঘটে