ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বৃষ্টির দিনে মন কেন রোমান্টিক হতে চায়?  

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪১ এএম
ছবি: সংগৃহীত

ঝুম বৃষ্টি, জানালায় টুপটাপ শব্দ, ভেজা মাটির গন্ধ। হঠাৎ করেই মনটা কেমন নরম হয়ে যায়। এমন দিনে অনেকেই খুঁজে নেন প্রিয় মানুষকে, মনে পড়ে পুরোনো ভালোবাসার স্মৃতি। প্রশ্ন হলো, বৃষ্টিভেজা দিনে কেন এত রোমান্টিক হয়ে ওঠে মন?

মনোবিজ্ঞানীরা বলছেন, এর পেছনে আছে প্রকৃতির সরাসরি প্রভাব। বৃষ্টির সময় আবহাওয়া ঠান্ডা হয়, চারপাশে তৈরি হয় আলো-আঁধারির এক শান্ত পরিবেশ। এই পরিবেশ মানুষের আবেগকে জাগিয়ে তোলে। মনে হয়, সময় যেন একটু থেমে গেছে। আর এই থেমে থাকা মুহূর্তেই ভালোবাসার অনুভূতি আরও গভীর হয়ে ওঠে।

শুধু বাস্তব জীবনেই নয়, গল্প-সিনেমাতেও বৃষ্টি মানেই প্রেমের ছোঁয়া। বিভিন্ন ছবিতে বারবার দেখা গেছে, বৃষ্টির দৃশ্য প্রেমকে করে তোলে আরও আবেগময়। বাংলা গান, কবিতা আর গল্পেও বৃষ্টি যেন ভালোবাসার এক চিরচেনা প্রতীক।

আরও পড়ুন

বাস্তব জীবনে অনেক যুগল বৃষ্টির দিনে একসঙ্গে হাঁটতে ভালোবাসেন। ছাতার নিচে পাশাপাশি হাঁটা, কিংবা চায়ের দোকানে বসে বৃষ্টির দিকে তাকিয়ে গল্প করা। এই ছোট ছোট মুহূর্তগুলোই সম্পর্ককে করে তোলে আরও মধুর।

বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি শুধু প্রকৃতিকে নয়, মানুষের মনকেও ভিজিয়ে দেয়। আর সেই ভেজা মনেই জন্ম নেয় ভালোবাসার কোমল অনুভূতি।

তাই তো বৃষ্টি নামলেই মন হয়ে ওঠে একটু বেশি আবেগী, একটু বেশি কাছের। আর প্রেম তখন নিজেই খুঁজে নেয় নিজের জায়গা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শরীরে যেসব লক্ষণ হতে পারে ক্যানসারের সতর্কসংকেত
ক্যানসার এমন একটি রোগ, যেখানে শরীরের কিছু কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকে এবং আশপাশের সুস্থ টিস্যুতে ক্ষতি করতে পারে।
শরীরে যেসব লক্ষণ হতে পারে ক্যানসারের সতর্কসংকেত
বিশ্ব রুটি দিবস আজ 
বিশ্বের অন্যতম প্রাচীন খাবার রুটির ইতিহাস হাজার হাজার বছরের।
বিশ্ব রুটি দিবস আজ 
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বিয়ে না করার সঙ্গে কি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে?
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আরও পড়ুন
বৃষ্টির দিনে ঘরেই আনন্দ
বৃষ্টির দিনে ঘুম ঘুম ভাব হয় যেসব কারণে