ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

প্রবাসীদের জন্য হঠাৎ কড়া সতর্কবার্তা সৌদির

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৮:০১ পিএম
বাংলাদেশসহ অন্যান্য দেশের কর্মীদের জন্য নতুন এক সতর্কবার্তা জারি করেছে সৌদি আরব। ফাইল ছবি

বাংলাদেশসহ অন্যান্য দেশের কর্মীদের জন্য নতুন এক সতর্কবার্তা জারি করেছে সৌদি আরব। ওয়ার্ক পারমিটের ব্যত্যয় ঘটিয়ে নিজস্ব উদ্যোগে বা স্বাধীনভাবে কাজ করা প্রবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে বার্তায়।

সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে গালফ নিউজ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়ার্ক পারমিটের নিয়মের বাইরে গিয়ে প্রবাসীদের স্বাধীনভাবে কাজ করা স্পষ্ট আইন লঙ্ঘন। একই সঙ্গে দেশের আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন মেনে চলার জন্য সব বিদেশী কর্মীকে আহ্বান জানানো হয়েছে।

কর্তৃপক্ষ প্রকাশিত নতুন নীতিমালা অনুযায়ী, অপরাধের পুনরাবৃত্তির ওপর ভিত্তি করে শাস্তির পরিমাণ বৃদ্ধি পাবে। প্রথমবার অপরাধের ক্ষেত্রে ১০ হাজার রিয়াল (প্রায় ৩ লাখ ২৮ হাজার টাকা) জরিমানা, দ্বিতীয়বার ২৫ হাজার রিয়াল (প্রায় ৮ লাখ ২০ হাজার টাকা) জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হবে। আর তৃতীয় বা তার বেশিবার অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং নিজ দেশে ফেরত পাঠানোর মতো শাস্তির বিধান করা হয়েছে।

আরও পড়ুন

সৌদি শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং অবৈধ কর্মসংস্থান বন্ধের অংশ হিসেবে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আওতায় আইনগতভাবে নিবন্ধিত নিয়োগকর্তার বাইরে বা স্বাধীনভাবে প্রবাসীদের কাজ করা পুরোপুরি নিষিদ্ধ করা হলো।

যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রবাসীদের নিজ উদ্যোগে কাজ করতে বা অনুমোদনহীন নিয়োগে সহায়তা করবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হবে। অবৈধ কর্মীদের নিয়োগ দেয়া, পরিবহন করা, আশ্রয় দেয়া বা গোপন রাখার অপরাধে পৃথক শাস্তির বিধান রাখা হয়েছে। এসব অপরাধে জরিমানার পরিমাণ সর্বোচ্চ ১ লাখ রিয়াল (প্রায় ৩২ লাখ ৮৩ হাজার) এবং কারাদণ্ড হতে পারে ছয় মাস পর্যন্ত।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউইয়র্কে কিশোরীর জামার নিচে হাত ঢুকিয়ে ‘কাজের অফার’ বাংলাদেশি চিকিৎসকের!
ঘটনাটি নিজের চেম্বারে ঘটিয়েছেন ডা. ফজল ইউসুফ, যা তার বাড়ির ভেতরেই অবস্থিত।
নিউইয়র্কে কিশোরীর জামার নিচে হাত ঢুকিয়ে ‘কাজের অফার’ বাংলাদেশি চিকিৎসকের!
এক ঘণ্টা পেছানো হচ্ছে মিশরের ঘড়ির কাঁটা
মিশরে গ্রীষ্মকালীন সময়ের (ডে-লাইট সেভিং টাইম) মেয়াদ শেষ হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হবে। রাত ১২টার পরিবর্তে সময় গণনা করা হবে রাত ১১টা থেকে। এর ফলে দেশটিতে আবারও শীতকালীন মানসম্মত সময় চালু হবে।
এক ঘণ্টা পেছানো হচ্ছে মিশরের ঘড়ির কাঁটা
পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি অব পেনসিলভানিয়া ইউএসএ ইনকের ২০২৭-২০২৯ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইব্রাহিম খলিল চৌধুরী রাকিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন শরাফত উল্লাহ সোহাগ।
পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন
থাইল্যান্ডে মোটরস্পোর্টস চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বাংলাদেশের সারওয়ার
থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক মোটরস্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর কার্টিং স্লালম ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের ডা. সারওয়ার হুসাইন চৌধুরী।
থাইল্যান্ডে মোটরস্পোর্টস চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বাংলাদেশের সারওয়ার
সৌদিতে বজ্রপাতে প্রাণ হারালেন বাংলাদেশি যুবক
প্রায় সাড়ে চার বছর আগে কর্মী ভিসায় সৌদি আরবে যান আবু বকর সিদ্দিক। মদিনার আল-উলা এলাকার একটি খেজুরবাগানে কাজ করতেন তিনি।
সৌদিতে বজ্রপাতে প্রাণ হারালেন বাংলাদেশি যুবক
আরও পড়ুন
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
মসজিদুল হারামে এক ইমামের পেছনে নামাজের প্রচলনের ১০০ বছর পূর্ণ
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা