ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বৃষ্টিতে ভিজেছে চামড়ার জুতো? নষ্ট হওয়ার আগে করুন এই কাজ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৩:৪৯ পিএম
বৃষ্টিতে ভিজেছে চামড়ার জুতো? নষ্ট হওয়ার আগে করুন এই কাজ । ছবি: সংগৃহীত

বর্ষাকালে হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়া খুবই সাধারণ ঘটনা। কিন্তু সেই সময় যদি পায়ে থাকে নতুন চামড়ার জুতো, তাহলে বাড়তি সতর্ক হওয়া জরুরি। কারণ চামড়া অতিরিক্ত পানি শোষণ করলে শক্ত হয়ে যেতে পারে, রং ফিকে হয়ে যেতে পারে, এমনকি ফাটলও ধরতে পারে। তবে সঠিকভাবে যত্ন নিলে জুতোর ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব।

বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরেই প্রথমে একটি নরম ও শুকনো কাপড় দিয়ে জুতোর গায়ে জমে থাকা জল আলতো করে মুছে ফেলুন। জোরে ঘষা থেকে বিরত থাকুন। এতে চামড়ার উপরিভাগ ক্ষতিগ্রস্ত হতে পারে।

অনেকেই জুতো দ্রুত শুকানোর জন্য রোদে রাখেন বা গরম বাতাস ব্যবহার করেন। কিন্তু এতে চামড়া আরও শক্ত হয়ে যেতে পারে এবং পরে ফেটে যাওয়ার ঝুঁকি বাড়ে। তাই জুতো ঘরের স্বাভাবিক তাপমাত্রায়, বাতাস চলাচল করে এমন জায়গায় শুকাতে দিন।

আরও পড়ুন

জুতোর ভেতরে শুকনো খবরের কাগজ বা টিস্যু ভরে রাখলে অতিরিক্ত আর্দ্রতা শোষণ হয়। একই সঙ্গে জুতোর আকৃতিও ঠিক থাকে। কাগজ ভিজে গেলে কয়েক ঘণ্টা পর বদলে দিন।

জুতো পুরোপুরি শুকিয়ে গেলে ভালো মানের চামড়ার পরিচর্যার ক্রিম ব্যবহার করুন। এতে চামড়ার স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকবে এবং জুতো নরম ও উজ্জ্বল থাকবে। তবে ভেজা অবস্থায় কখনোই এই ক্রিম ব্যবহার করবেন না।

এরপর জুতোর রঙের সঙ্গে মিলিয়ে ভালো মানের জুতার পালিশ লাগান। এতে জুতোর উজ্জ্বলতা ফিরে আসে এবং চামড়ার ওপর একটি সুরক্ষার স্তর তৈরি হয়, যা ভবিষ্যতে আর্দ্রতার ক্ষতি কিছুটা কমাতে সাহায্য করে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভেজা বা স্যাঁতসেঁতে জুতো কখনোই সঙ্গে সঙ্গে তাকে তুলে রাখবেন না। এতে দুর্গন্ধ, ছত্রাক ও ফাঙ্গাসের সমস্যা দেখা দিতে পারে। জুতো পুরোপুরি শুকিয়ে গেলে তবেই সংরক্ষণ করুন।

বিশেষজ্ঞদের পরামর্শ, বর্ষা শুরুর আগেই চামড়ার জুতোর ওপর জল প্রতিরোধী সুরক্ষামূলক প্রলেপ ব্যবহার করলে বৃষ্টির জল সহজে ভেতরে ঢুকতে পারে না। এতে বর্ষাকালেও প্রিয় চামড়ার জুতো দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
বৃষ্টিতে ভিজেছেন? বর্ষায় সুস্থ থাকতে মেনে চলুন এই সহজ নিয়মগুলো
কোরবানির গরুর চামড়া ‘পানির দরে’ বিক্রি, হতাশ ব্যবসায়ীরা
কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ
বৃষ্টিতে ভিজলেই মিলবে ৪ উপকার