ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বৃষ্টিতে ভিজলেই মিলবে ৪ উপকার 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

বৃষ্টি মানেই শুধু ভিজে যাওয়া বা ভোগান্তি নয়। অনেকের কাছে বৃষ্টি মানে এক ধরনের স্বস্তি আর আনন্দ। টিপটিপ ফোঁটা পড়তেই যেন চারপাশ বদলে যায়। বাতাস হয়ে ওঠে সতেজ। মনটাও হালকা হয়ে যায়। গবেষণাও বলছে, বৃষ্টির এই মুহূর্তগুলো শুধু চোখ জুড়ানো নয়। এ সময় শরীর ও মনেও কিছু ইতিবাচক পরিবর্তন ঘটে।

আরও পড়ুন

চলুন জেনে নেওয়া যাক বৃষ্টিতে ভিজলে কী কী উপকার পেতে পারেন—

মেজাজ ভালো হতে সাহায্য করে

বৃষ্টির সময় বাতাসে কিছু বিশেষ কণা তৈরি হয়। যা মস্তিষ্কে সুখ অনুভূতির সঙ্গে সম্পর্কিত উপাদানের মাত্রা বাড়াতে সাহায্য করতে পারে। ফলে অনেকেরই বৃষ্টির সময় মন হালকা ও শান্ত লাগে। যদিও বিষয়টি পুরোপুরি নিশ্চিতভাবে ব্যাখ্যা করা যায়নি। তবুও বাস্তবে অনেকেই এমন অনুভূতির কথা জানান।

বাতাস তুলনামূলক পরিষ্কার হয়

বৃষ্টি বাতাসে ভেসে থাকা ধুলো, দূষণ ও ক্ষতিকর ক্ষুদ্র কণা নিচে নামিয়ে আনে। এতে বৃষ্টির পর বাতাস অনেকটাই পরিষ্কার হয়ে যায় এবং শ্বাস নেওয়া সহজ লাগে।

বৃষ্টির গন্ধে আবেগ জাগে

বৃষ্টির পর মাটির যে বিশেষ গন্ধ পাওয়া যায়, তা অনেকের কাছে পরিচিত ও প্রিয়। এই গন্ধ মস্তিষ্কে স্মৃতি ও আবেগের অনুভূতি জাগাতে পারে। যার ফলে পুরোনো অনেক মুহূর্ত মনে পড়ে যায়।

মন শান্ত ও চাপ কমায়

বৃষ্টির শব্দ অনেকের কাছেই খুব আরামদায়ক লাগে। এটি মস্তিষ্ককে শান্ত করতে সাহায্য করে, মানসিক চাপ কমায় এবং ঘুমে সহায়তা করে। এজন্য অনেকে ঘুমানোর সময় বৃষ্টির শব্দ শুনতে পছন্দ করেন।

বৃষ্টি তাই শুধু ভিজে যাওয়ার অভিজ্ঞতা নয়। এটি মন, মেজাজ ও পরিবেশের ওপরও প্রভাব ফেলে। নিরাপদ থাকলে মাঝে মধ্যে বৃষ্টির সেই শান্ত অনুভূতিটা উপভোগ করাই যায়।

সূত্র : বিবিসি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
আরও পড়ুন
ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি
সন্ধ্যার মধ্যে দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস