ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

যে ৫ খাবারে বাড়ছে ক্লান্তি, কমছে দিনের শক্তি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৯:০৮ এএম
ছবি: সংগৃহীত

দিনের শুরুতে শরীরে থাকে ভালোই শক্তি, কিন্তু কিছুক্ষণ পরেই কেন যেন ক্লান্তি ভর করে? পুষ্টিবিদরা বলছেন, এর পেছনে বড় কারণ হতে পারে আপনার প্রতিদিনের খাবার। এমন কিছু খাবার আছে, যা খাওয়ার পর শক্তি বাড়ে মনে হলেও অল্প সময়েই শরীর নিস্তেজ হয়ে পড়ে।

বিশেষজ্ঞদের মতে, কিছু খাবার রক্তে শর্করা দ্রুত বাড়িয়ে আবার কমিয়ে দেয়। আবার কিছু খাবার হজম করতে শরীরের বেশি শক্তি লাগে। ফলে দিনের মাঝামাঝি সময়েই ক্লান্তি এসে যায়।

ফলের রস

অনেকে ফলের রসকে খুবই স্বাস্থ্যকর মনে করেন। কিন্তু এতে আঁশ না থাকায় চিনি দ্রুত রক্তে মিশে যায়। এতে হঠাৎ শক্তি বাড়লেও কিছুক্ষণ পরেই তা কমে গিয়ে ক্লান্তি লাগে। তাই রসের বদলে আস্ত ফল খাওয়াই ভালো।

অতিরিক্ত চা বা কফি

চা বা কফি সাময়িক সতেজতা দিলেও বেশি খেলে সমস্যা হতে পারে। এতে শরীরের স্বাভাবিক শক্তির ছন্দ নষ্ট হয় এবং পরে আরও বেশি ক্লান্তি আসে।

আরও পড়ুন

ভারি ভাত বা ময়দার খাবার

বেশি ভাত বা ময়দা দিয়ে তৈরি খাবার খেলে হজমে বেশি সময় লাগে। এতে খাওয়ার পর অলসতা ও ঘুম ঘুম ভাব দেখা দেয়।

কৃত্রিম মিষ্টি দেওয়া পানীয়

চিনি না থাকলেও এসব পানীয়তে থাকে নানা কৃত্রিম উপাদান, যা শরীরের স্বাভাবিক প্রক্রিয়ায় প্রভাব ফেলে। সাময়িক শক্তি দিলেও পরে ক্লান্তি বাড়ায়।

বিস্কুট ও প্রক্রিয়াজাত নাস্তা

এ ধরনের খাবারে চিনি ও ময়দা বেশি থাকায় দ্রুত শক্তি বাড়ায়, আবার দ্রুতই কমিয়ে দেয়। ফলে শরীর দুর্বল লাগে।

বিশেষজ্ঞরা বলছেন, সারাদিন সক্রিয় থাকতে চাইলে সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। ছোট ছোট ভুল খাবারই অনেক সময় বড় ক্লান্তির কারণ হয়ে দাঁড়ায়।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
নিউইয়র্কবাসীদের পুষ্টিকর খাবার সহায়তা দিচ্ছে উইক, আবেদন করবেন যেভাবে