ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সকালে ঘুম থেকে উঠলেই মুখ শুকনো লাগে কেন 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মে ২০২৬, ১০:৪৩ এএম
ছবি: সংগৃহীত

ঘুম থেকে উঠেই মুখ শুকনো লাগছে? অনেকেই বিষয়টিকে সাধারণ ডিহাইড্রেশন ভেবে গুরুত্ব দেন না। কিন্তু চিকিৎসকদের মতে, এই লক্ষণ শুধু পানির ঘাটতির কারণে নয়, এর পেছনে থাকতে পারে আরও নানা শারীরিক কারণ। এমনকি কিছু ক্ষেত্রে বড় রোগের ইঙ্গিতও।

মুখের ভেতরের লালা শরীরের জন্য অত্যন্ত জরুরি। এটি খাবার হজমে সাহায্য করে, দাঁত ও মাড়িকে সুরক্ষিত রাখে এবং মুখের জীবাণু নিয়ন্ত্রণে রাখে। কিন্তু লালার পরিমাণ কমে গেলে মুখে শুকনো অনুভূতি তৈরি হয়। যাকে বলা হয় মুখ শুকিয়ে যাওয়া।

বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত পানি না খাওয়াও একটি কারণ হতে পারে। তবে শুধু এটিই মূল কারণ নয়। অনেক সময় ঘুমের সময় মানুষ অজান্তেই মুখ দিয়ে শ্বাস নেয়। এতে মুখের আর্দ্রতা দ্রুত কমে যায় এবং সকালে মুখ শুকিয়ে থাকে।

আরও পড়ুন

এছাড়া ঘুমের সমস্যা, নাক বন্ধ থাকা বা ঘুমের নির্দিষ্ট শ্বাসজনিত সমস্যা থাকলেও এই লক্ষণ দেখা দিতে পারে। কিছু নির্দিষ্ট ওষুধ, যেমন অ্যালার্জি, রক্তচাপ বা মানসিক বিষণ্নতার ওষুধও লালার উৎপাদন কমিয়ে দেয়।

চিকিৎসকদের সতর্কতা হলো, দীর্ঘদিন ধরে এই সমস্যা চলতে থাকলে তা ডায়াবেটিস বা রোগ প্রতিরোধ ব্যবস্থার জটিল সমস্যার ইঙ্গিত হতে পারে। তাই বিষয়টি অবহেলা করা ঠিক নয়।

এই সমস্যাকে গুরুত্ব না দিলে দাঁতের ক্ষয়, মাড়ির রোগ, মুখে সংক্রমণ এবং দুর্গন্ধের মতো সমস্যাও দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, পর্যাপ্ত পানি পান করা, ঘুমের সময় নাক দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস করা এবং ঘরের বাতাস আর্দ্র রাখা উপকারী হতে পারে। তবুও সমস্যা না কমলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
দিল্লিতে আটক ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার 
‘স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার’
রপ্তানি বহুমুখীকরণে নতুন উদ্যোগ
দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী