ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নাইট শিফট কাজে শরীরে বাড়ছে ভয়ংকর ঝুঁকি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মে ২০২৬, ১০:৩৪ এএম
ছবি: সংগৃহীত

রাত জেগে কাজ করছেন? বাইরে থেকে হয়তো স্বাভাবিক লাগছে, কিন্তু শরীরের ভেতরে ঘটছে নীরব ক্ষতি। এমনই সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা। নতুন এক গবেষণায় দেখা গেছে, রাতের শিফটে কাজ করা মানুষের শরীরে দিনের শিফটে কাজ করা মানুষের তুলনায় বেশি গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে।

গবেষণাটি করা হয় একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের ৪৫ জন রাতের শিফট কর্মী এবং ৪৫ জন দিনের শিফট কর্মীর ওপর। এতে রক্তে শর্করা, হরমোন এবং কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করা হয়। ফলাফল ছিল বেশ উদ্বেগজনক।

গবেষণায় দেখা যায়, রাতের শিফটে কাজ করা কর্মীদের মধ্যে প্রায় ৭৭ শতাংশ ইনসুলিন প্রতিরোধ সমস্যায় ভুগছেন। যা ভবিষ্যতে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। দিনের শিফট কর্মীদের ক্ষেত্রে এই হার ছিল তুলনামূলকভাবে কম।

চিকিৎসকদের মতে, বাইরে থেকে এদের অনেকেই তরুণ ও সুস্থ দেখালেও ভেতরে ভেতরে শরীরের বিপাকীয় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাদের শরীরে ক্ষতিকর চর্বি বেড়ে যাচ্ছে, ভালো কোলেস্টেরল কমে যাচ্ছে এবং হরমোনের ভারসাম্য নষ্ট হচ্ছে।

আরও পড়ুন

বিশেষজ্ঞরা বলছেন, এর মূল কারণ হলো শরীরের স্বাভাবিক জৈবিক ছন্দ বা ঘুম-জাগরণের প্রাকৃতিক নিয়মে ব্যাঘাত। রাতে কাজ করলে ঘুমের হরমোনের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়। ফলে শরীর ঠিকভাবে পুনরুদ্ধার করতে পারে না।

গবেষণায় আরও দেখা গেছে, রাতের শিফট কর্মীদের মধ্যে থাইরয়েড সমস্যার ঝুঁকিও বেশি এবং কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হরমোনের মাত্রা কমে যাচ্ছে। যা দীর্ঘমেয়াদে আরও বড় সমস্যার কারণ হতে পারে।

চিকিৎসকদের সতর্কতা হলো, শুধু শরীরের ওজন বা বাহ্যিক অবস্থা দেখে স্বাস্থ্য বিচার করা ঠিক নয়। অনেকেই বাইরে থেকে সুস্থ মনে হলেও ভেতরে ভেতরে শরীর ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিশেষজ্ঞদের পরামর্শ, যারা রাতের শিফটে কাজ করেন, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি। পাশাপাশি ঘুমের অভ্যাস, খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রায় বিশেষ যত্ন নেওয়ার কথাও বলা হয়েছে।

এই গবেষণা মনে করিয়ে দিচ্ছে—রাতের কাজ শুধু ঘুম কেড়ে নেয় না, ধীরে ধীরে শরীরের ভেতরেও তৈরি করতে পারে নীরব ঝুঁকি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
কাগজের ঠোঙা, পত্রিকার পাতায় খাবার খেয়ে বাড়ছে যেসব স্বাস্থ্যঝুঁকি
সাবধান! ভেপ টেনে মৃত্যুকে কাছে ডাকছেন দ্রুত!
ধূমপানের বিকল্প ভ্যাপিং নিরাপদ নয়, আছে ক্যানসারের ঝুঁকি: নতুন গবেষণা