ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

অর্গানিক ফুড চিনবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ১২:০৯ পিএম
ছবি: সংগৃহীত

বর্তমানে বাজারে প্রাকৃতিক খাবারের বা অর্গানিক ফুডের চাহিদা দ্রুত বাড়ছে। ডাল, সবজি, ফল থেকে শুরু করে নানা খাদ্যপণ্যে অর্গানিক লেবেল ব্যবহার করে বিক্রি করা হচ্ছে। কিন্তু শুধু প্যাকেটের গায়ে লেখা দেখেই কি নিশ্চিত হওয়া যায়, পণ্যটি সত্যিই অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে উৎপাদিত?

এই প্রশ্নের উত্তরেই কৌশল জানিয়েছে ভারতের খাদ্য গুণমান নিয়ন্ত্রণ সংস্থা। তাদের মতে, কিছু নির্দিষ্ট বিষয় খেয়াল করলেই আসল অর্গানিক খাবার চেনা সম্ভব।

প্রথমেই দেখা উচিত লোগো। অর্গানিক পণ্য হলে প্যাকেটে সরকারি অনুমোদিত অর্গানিক চিহ্ন থাকে। এই লোগো থাকলে বোঝা যায় পণ্যটি নির্দিষ্ট মান অনুযায়ী উৎপাদিত।

এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লাইসেন্স নম্বর। প্রতিটি অর্গানিক পণ্যের প্যাকেটে অনুমোদিত লাইসেন্স নম্বর থাকা বাধ্যতামূলক। এটি না থাকলে সেই পণ্য না কেনাই ভালো।

আরও পড়ুন

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রশংসাপত্র বা প্রমাণপত্র বা সনদ নম্বর। এই নম্বর নিশ্চিত করে যে, উৎপাদন থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত পুরো প্রক্রিয়া অর্গানিক মানদণ্ড মেনে করা হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, শুধু দাম বেশি হলেই কোনো পণ্য আসল অর্গানিক হবে—এমন ধারণা ঠিক নয়। অনেক সময় আকর্ষণীয় প্যাকেজিং ও বিজ্ঞাপন ব্যবহার করে নকল পণ্যও বেশি দামে বিক্রি করা হয়।

তাই কেনাকাটার সময় শুধু লেবেল বা দাম নয়, বরং লোগো, লাইসেন্স ও সনদ যাচাই করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সচেতনভাবে একটু খেয়াল রাখলেই বাজার থেকে অর্গানিক সনদ খাবার চিনে কেনা এখন অনেক সহজ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
আকিজ ফুডে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
আকর্ষণীয় বেতনে স্কয়ার ফুডে চাকরি, কর্মস্থল যেখানে
নিয়োগ দিচ্ছে প্রমি এগ্রো, ৫০ বছর বয়সেও করা যাবে আবেদন
অর্গানিক মেহেদির গাঢ় রঙের নকশার জাদুতে মেতেছেন তরুণীরা