ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

গরমে চুলের খুশকি দূর করার ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১২:২০ পিএম
ছবি: সংগৃহীত

গরম ও আর্দ্র আবহাওয়ায় মাথার ত্বকে ঘাম জমে স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি হয়, যা খুশকি ও চুলকানির বড় কারণ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে, এই অবস্থায় মালাসেজিয়া নামের এক ধরনের ছত্রাক দ্রুত বাড়তে থাকে। যা স্ক্যাল্পে সংক্রমণ ও অস্বস্তি সৃষ্টি করে।

চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, গরমে ঘাম, ধুলোবালি ও হেয়ার প্রোডাক্টের অবশিষ্টাংশ মিলে মাথার ত্বক আঠালো ও তৈলাক্ত হয়ে যায়। এতে চুলের গোড়া বন্ধ হয়ে যায় এবং খুশকি, চুলকানি ও চুল পড়ার সমস্যা দেখা দেয়।

অনেকেই এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘন ঘন শ্যাম্পু করেন, কিন্তু এতে উল্টো ক্ষতি হয়। অতিরিক্ত ধোয়ার ফলে মাথার ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। ফলে শরীর আরও বেশি তেল তৈরি করতে শুরু করে।

খুশকি নিয়ন্ত্রণে কী করবেন

বিশেষজ্ঞদের মতে, কিছু উপাদান ও অভ্যাস স্ক্যাল্পকে সুস্থ রাখতে সাহায্য করে—

স্যালিসাইলিক অ্যাসিড ও টি-ট্রি অয়েল: অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে ও ছত্রাক কমাতে সাহায্য করে।

মুলতানি মাটি ও টমেটোর নির্যাস: প্রাকৃতিকভাবে স্ক্যাল্প পরিষ্কার রাখে।

তবে কিছু জিনিস এড়িয়ে চলা জরুরি—

  • সিলিকন ও সালফেটযুক্ত প্রসাধনী
  • অতিরিক্ত ভারী তেল ও ক্রিমজাত পণ্য
আরও পড়ুন

সুস্থ স্ক্যাল্পের জন্য ৫টি সহজ নিয়ম

১. ঠিকভাবে চুল ধোয়া: সপ্তাহে ২ থেকে ৩ বার হালকা শ্যাম্পু যথেষ্ট।

২. চুল টানটান করে না বাঁধা: এতে ঘাম জমে সমস্যা বাড়ে।

৩. ঠান্ডা বা ঈষদুষ্ণ পানি ব্যবহার: গরম পানি এড়িয়ে চলা ভা...

৪. হেয়ার স্টাইলিং কমানো: অতিরিক্ত পণ্য স্ক্যাল্পে চাপ ফেলে।

৫. পানি ও খাদ্যাভ্যাস: পর্যাপ্ত পানি, ফল ও ডাবের পানি স্ক্যাল্প সুস্থ রাখতে সাহায্য করে।

গরমে খুশকি ও স্ক্যাল্পের সমস্যা সাধারণ হলেও সঠিক যত্ন নিলে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। নিয়মিত পরিচর্যা ও স্বাস্থ্যকর অভ্যাসই দিতে পারে চুলের আসল সুরক্ষা ও সতেজতা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
আরও পড়ুন
গরমে শরীর ঠান্ডা রাখতে খাবেন যে ৪ ডাল
তীব্র গরমে ব্যায়াম করবেন যেভাবে, শরীর থাকবে নিরাপদ
গরমে প্রশান্তি দেবে ঘরে তৈরি স্বাস্থ্যকর মাঠা
গরমে মাথার ত্বকে চুলকানি আর তেলতেলে ভাব থেকে মুক্তির উপায়