ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বিশ্বের মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে যেসব দেশ 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ০৯:৪৫ এএম
ছবি: সংগৃহীত

ইতিহাস বলছে, দেশের সীমানা কখনওই চিরস্থায়ী নয়। রোমান সাম্রাজ্য, সোভিয়েত ইউনিয়ন কিংবা যুগোস্লাভিয়ার মতো শক্তিশালী রাষ্ট্রও একসময় মানচিত্র থেকে মুছে গেছে। সময়ের সঙ্গে বদলে গেছে ভূরাজনীতি, ভেঙেছে পুরোনো ঐক্য, তৈরি হয়েছে নতুন রাষ্ট্র। বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী কয়েক দশকে বিশ্বের কিছু দেশ একই ধরনের অস্তিত্ব সংকটে পড়তে পারে।

জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব ও জাতিগত বিভাজন—সব মিলিয়ে কিছু দেশের ভবিষ্যৎ এখন বড় প্রশ্নের মুখে।

সমুদ্রের নিচে হারানোর শঙ্কায় দ্বীপদেশগুলো

মালদ্বীপ ও কিরিবাতির মতো দ্বীপদেশ সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে। সমুদ্রপৃষ্ঠ ধীরে ধীরে বাড়তে থাকায় মালদ্বীপের অনেক অংশ ইতিমধ্যেই পানির কাছাকাছি চলে এসেছে। দেশটি নাগরিকদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য বিদেশে জমি কেনার কথাও ভাবছে।

অন্যদিকে কিরিবাতির কিছু দ্বীপ আগেই হারিয়ে গেছে। লবণাক্ত পানি সুপেয় পানির উৎস নষ্ট করছে। ফলে ধীরে ধীরে বসবাস অনুপযোগী হয়ে পড়ছে পুরো অঞ্চল।

টুভালুর অবস্থাও প্রায় একই। নিয়মিত জোয়ারের পানিতে গ্রাম ডুবে যাচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, মানুষ বাধ্য হচ্ছে দেশ ছাড়তে।

ভাঙনের মুখে কিছু পুরোনো রাষ্ট্র

বেলজিয়ামে ভাষা ও সংস্কৃতির বিভাজন দিন দিন বাড়ছে। ডাচভাষী ও ফরাসিভাষী অঞ্চলগুলো প্রায় আলাদা দেশের মতো আচরণ করছে।

আরও পড়ুন

বসনিয়া, লিবিয়া ও ইয়েমেন দীর্ঘদিনের সংঘাত ও রাজনৈতিক অচলাবস্থায় কার্যত বিভক্ত অবস্থায় রয়েছে। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ায় দেশগুলোর ঐক্য আরও অনিশ্চিত।

সোমালিয়া ও হাইতিতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ সীমিত হয়ে এসেছে রাজধানীর কিছু অংশে। বাইরে কার্যত ভিন্ন ভিন্ন গোষ্ঠীর দখলে রয়েছে বিস্তীর্ণ অঞ্চল।

স্বাধীনতার দাবিতে অস্থির ইউরোপ

যুক্তরাজ্যে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের স্বাধীনতার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। ব্রেক্সিটের পর এই উত্তেজনা আরও বেড়েছে।

স্পেনেও কাতালোনিয়া ও বাস্ক অঞ্চলের বিচ্ছিন্নতাবাদ দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ঐক্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে আছে।

বিভক্ত মানচিত্রের দীর্ঘ ইতিহাস

ইরাক, সাইপ্রাস, মলদোভা এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলোও রাজনৈতিক, জাতিগত ও ভূরাজনৈতিক চাপের মধ্যে ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই দেশগুলোর সবগুলোই একদিনে হারিয়ে যাবে না। তবে অভ্যন্তরীণ বিভাজন, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক চাপ মিলিয়ে আগামী কয়েক দশকে বিশ্ব মানচিত্রে বড় পরিবর্তন দেখা যেতে পারে—যেমনটা ইতিহাস বারবার প্রমাণ করেছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
আরও পড়ুন
টানা দুইবার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্
প্রকৃতির জাদুতে ‘বিশ্বের সবচেয়ে শুকনো মরুভূমি’ হয়ে উঠল ছবির মত সুন্দর
বদলে গেল বিশ্বের মানচিত্র, ছোট-বড় হলো কয়েকটি মহাদেশ
হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করে মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প