ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এসির বাতাসে উজ্জ্বলতা হারিয়ে ত্বকে পড়ছে বার্ধক্যের ছাপ, যা করবেন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ০২:১৫ পিএম
ছবি: সংগৃহীত

দিনের বড় একটি সময় এখন কাটে অফিসে। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে ঘণ্টার পর ঘণ্টা বসে কাজ করার ফলে অনেকেই এখন এক ধরনের শারীরিক ও মানসিক ক্লান্তির অভিযোগ করছেন। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে অফিসের বাতাস নিয়ে আলোচনাও বেড়েছে।

অনেকেরই অভিযোগ, অফিসে দীর্ঘসময় থাকার পর মুখ-চোখ ক্লান্ত দেখায়, মনোযোগ কমে যায় এবং ত্বক শুষ্ক হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, এর পেছনে রয়েছে অফিসের ভেতরের বদ্ধ পরিবেশ ও বাতাসের মানের সমস্যা।

অফিসে সাধারণত জানালা বন্ধ থাকে এবং বাতাস চলাচল সীমিত হয়। এর ফলে ঘরের ভেতরে কার্বন ডাই অক্সাইড, ধুলা, অ্যালার্জেন এবং বিভিন্ন রাসায়নিক উপাদান জমে যায়। এসব উপাদান ধীরে ধীরে কর্মক্ষমতা কমিয়ে দেয় এবং মাথাব্যথা, চোখ জ্বালা ও মানসিক ধোঁয়াশার মতো সমস্যা তৈরি করে।

শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে ভাইরাস ও ব্যাকটেরিয়া দ্রুত ছড়াতে পারে বলেও সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এতে কাশি, হাঁচি এবং অ্যালার্জির ঝুঁকি বাড়ে।

আরও পড়ুন

ত্বকের ক্ষেত্রেও এর প্রভাব স্পষ্ট। এসির বাতাস ত্বকের আর্দ্রতা শুষে নেয়, ফলে ত্বক শুষ্ক, খসখসে ও নিস্তেজ হয়ে পড়ে। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা কমে গিয়ে দ্রুত বার্ধক্যের লক্ষণ দেখা দিতে পারে। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে লালচে ভাব ও জ্বালাপোড়াও দেখা দিতে পারে।

একইভাবে চুল ও স্ক্যাল্পও ক্ষতিগ্রস্ত হয়। শুষ্ক পরিবেশে খুশকি ও চুলকানি বাড়ে এবং চুল তার প্রাকৃতিক তেল হারায়।

তবে বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ অভ্যাসে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব। সিরামাইড, হায়ালুরোনিক অ্যাসিড, গ্লিসারিন, নিয়াসিনামাইড ও ফ্যাটি অ্যাসিডযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করা, নিয়মিত পানি পান করা এবং বাইরে বের হলে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।

অফিসের এই অদৃশ্য বাতাসের চাপ থেকে বাঁচতে সচেতন থাকাই সবচেয়ে বড় সমাধান বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়
দাম্পত্য জীবনে ভালোবাসা, বিশ্বাস আর পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব অনেক।
আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়
অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ
একটি ছোট্ট শব্দ বদলে দিতে পারে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। কমাতে পারে দূরত্ব, ভাঙতে পারে নীরবতা, এমনকি থামাতে পারে বিরোধও।
অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ
মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার, যেভাবে কাজ করে ফিটাল সার্জারি
সন্তানের জন্মের পর শারীরিক জটিলতা দেখা দিলে সাধারণত অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা হয়। তবে কিছু জন্মগত সমস্যা রয়েছে, যেগুলোর চিকিৎসার জন্য শিশুর জন্ম পর্যন্ত অপেক্ষা করতে হয় না।
মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার, যেভাবে কাজ করে ফিটাল সার্জারি
একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত
রান্নায় তেল ছাড়া যেন চলেই না।
একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত
টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি
সকালে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাওয়ার তাড়া।
টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি
আরও পড়ুন
সিঁদুর খেলার পর ত্বকের যত্ন নেবেন যেভাবে
মুখের দাগছোপ দূর করে ত্বক হবে উজ্জ্বল, ঘরেই বানান ৪ প্যাক
বর্ষায় ত্বকের যত্নে যে ভুলগুলো করবেন না
মুখ চিটচিটে, তবু ত্বক শুকনো— কেন হয় এমন?