ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ডায়াবেটিস রোগীরা কী কাঁঠাল খেতে পারবেন?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৬, ১২:৪৭ পিএম
ডায়াবেটিস রোগীরা কী কাঁঠাল খেতে পারবেন । ছবি: সংগৃহীত

গ্রীষ্মকাল এলেই বাজারে ভরে ওঠে রসালো কাঁঠাল। অনেকেই এই ফলের স্বাদে মুগ্ধ হলেও ডায়াবেটিস রোগীদের মনে প্রশ্ন থাকে—কাঁঠাল খাওয়া কি নিরাপদ?

চিকিৎসকদের মতে, ডায়াবেটিস রোগীদের জন্য কাঁঠাল সম্পূর্ণ নিরাপদ নয়। কারণ এতে শর্করা বা কার্বোহাইড্রেটের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে, যা রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়াতে পারে।

রক্তে সুগার বাড়ার ঝুঁকি

বিশেষজ্ঞদের মতে, কাঁঠালের গ্লাইসেমিক সূচক মাঝারি হলেও (প্রায় ৫০–৬০), এতে থাকা প্রাকৃতিক শর্করা রক্তে সুগার দ্রুত বাড়িয়ে দিতে পারে।

তাই একসঙ্গে বেশি কাঁঠাল খাওয়া একদমই উচিত নয়। ডায়াবেটিস রোগীরা একবারে সর্বোচ্চ ৫০ থেকে ৭৫ গ্রাম, অর্থাৎ ২ থেকে ৩ কোয়ার বেশি না খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন

খাওয়ার সঠিক নিয়ম

চিকিৎসকদের মতে, কাঁঠাল একসঙ্গে না খেয়ে বিরতি দিয়ে অল্প অল্প করে খেলে রক্তে সুগারের হঠাৎ বৃদ্ধি কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

এতে শরীর ধীরে ধীরে শর্করা গ্রহণ করে, ফলে ঝুঁকি তুলনামূলকভাবে কমে।

কাঁঠালের পুষ্টিগুণ

কাঁঠালে রয়েছে প্রচুর আঁশ বা ফাইবার, যা হজম প্রক্রিয়া ধীর করে রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে।

এছাড়া এতে থাকা পটাশিয়াম ও ভিটামিন সি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে।

কাঁচা কাঁঠাল বেশি উপকারী

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস রোগীদের জন্য পাকা কাঁঠালের চেয়ে কাঁচা কাঁঠাল তুলনামূলকভাবে বেশি উপকারী।

কারণ এতে ক্যালোরি ও শর্করার পরিমাণ কম থাকে এবং রক্তে সুগার বাড়ার ঝুঁকিও তুলনামূলক কম হয়।

ডায়াবেটিস রোগীদের কাঁঠাল একেবারে নিষিদ্ধ নয়, তবে পরিমাণ ও নিয়ম মেনে খাওয়া অত্যন্ত জরুরি। চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত কাঁঠাল খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
কাঁঠাল থেকে তৈরি পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ কৃষি সচিবের
করলা-জাম-নিমের রসেই ৭ দিনে কমবে ডায়াবেটিস? জানুন সত্য
ডায়াবেটিসে পায়েস খেতে চান? বানিয়ে নিন এভাবে
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে শজনে ডাঁটা