ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রতিদিন বেশি কফি খাওয়ার অভ্যাসে লুকিয়ে আছে বিপদ 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুন ২০২৬, ১১:০০ এএম
প্রতিদিন বেশি কফি খেলে শরীরে কী ঘটে জানুন । ছবি: সংগৃহীত

সকালের ক্লান্তি কাটাতে কিংবা শরীর চাঙ্গা রাখতে অনেকেরই ভরসা এক কাপ কফি। কেউ আবার দিনের শুরু থেকে কাজের ফাঁকে ফাঁকে একাধিকবার কফি পান করেন। কিন্তু অতিরিক্ত কফি পান কি শরীরের জন্য সবসময় ভালো? গবেষণা বলছে, কফি সাময়িকভাবে সতেজ রাখলেও এর মধ্যে থাকা ক্যাফেইন ঘুম ও হৃদযন্ত্রের ওপর প্রভাব ফেলতে পারে।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, কফি পানকারীদের ঘুমের সময় কমে যায় এবং বুক ধড়ফড় করার প্রবণতা বেড়ে যেতে পারে। গবেষণাটি প্রকাশিত হয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন নামের বিজ্ঞান সাময়িকীতে।

গবেষণায় যা উঠে এসেছে

গবেষণায় ইলেকট্রোকার্ডিওগ্রাম যন্ত্রের মাধ্যমে টানা দুই সপ্তাহ ধরে ১০০ জনের ওপর নজর রাখা হয়। অংশগ্রহণকারীদের বয়স ছিল ২৬ থেকে ৫২ বছর। তাদের একাংশকে দিনে চারবার এক কাপ করে কফি দেওয়া হয়, আর অন্য অংশকে কফি দেওয়া হয়নি।

গবেষণার ফলাফলে দেখা যায়, যারা কফি পান করেছেন তারা অন্যদের তুলনায় দিনে প্রায় ১ হাজার ধাপ বেশি হাঁটতে পেরেছেন। অর্থাৎ কফি তাদের কিছুটা সক্রিয় রাখতে সাহায্য করেছে। তবে এর বিপরীত দিকও দেখা গেছে। কফি পানকারীদের রাতের ঘুম গড়ে প্রায় ৩৫ মিনিট কম হয়েছে।

আরও পড়ুন

কফি কেন বাড়ায় বুক ধড়ফড়?

বিশেষজ্ঞদের মতে, কফির ক্যাফেইন হৃদযন্ত্রের স্বাভাবিক ছন্দে প্রভাব ফেলতে পারে। ফলে কিছু মানুষের ক্ষেত্রে বুক ধড়ফড় বা হৃদস্পন্দন বেড়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে।

গবেষণায় দেখা গেছে, কফি পানকারীদের মধ্যে হৃদযন্ত্রের অনিয়মিত স্পন্দনের কিছু সমস্যা তুলনামূলক বেশি ছিল। বিশেষ করে হৃৎপিণ্ডের ওপরের ও নিচের অংশের ছন্দের পরিবর্তন হলে সমস্যা বাড়তে পারে।

হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, যাদের আগে থেকেই বুক ধড়ফড় বা হৃদস্পন্দনের সমস্যা রয়েছে, তাদের কফি পান করার বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। কারণ অতিরিক্ত সমস্যা হলে জমাট রক্ত তৈরি হয়ে তা মস্তিষ্কে পৌঁছে স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে।

কফি কম ঘুমের কারণ কেন?

ঘুম বিশেষজ্ঞদের মতে, ভালো ঘুমের সঙ্গে হার্ট স্বাস্থ্যের সরাসরি সম্পর্ক রয়েছে। কফির ক্যাফেইন শরীরে ঘুম আনার হরমোনের কার্যক্রম কমিয়ে দিতে পারে। ফলে রাতে ঘুম আসতে দেরি হয় এবং ঘুমের সময় কমে যেতে পারে।

দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে এর প্রভাব শরীরের বিভিন্ন অংশে পড়ে। বিশেষ করে হৃদযন্ত্রের সুস্থতা ঝুঁকির মধ্যে পড়তে পারে।

তাহলে কি কফি একেবারেই বাদ দিতে হবে?

বিশেষজ্ঞদের মতে, সবার জন্য কফি ক্ষতিকর নয়। তবে যাদের বুক ধড়ফড়ের সমস্যা রয়েছে বা ঘুমের সমস্যা হয়, তাদের অতিরিক্ত কফি এড়িয়ে চলা ভালো।

শরীর চাঙ্গা রাখতে কফির ওপর অতিরিক্ত নির্ভর না করে পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত জীবনযাপনের দিকেও নজর দেওয়া জরুরি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
গর্ভধারণের পরিকল্পনা করছেন বলে প্রতিদিনের সকালের কফি একেবারে বাদ দিতে হবে—বিষয়টি এমন নয়।
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
হাততালি সাধারণত আনন্দ প্রকাশের মাধ্যম হিসেবেই পরিচিত। তবে নিয়মিত হাততালি দেওয়াকে অনেকে সহজ এক ধরনের শরীরচর্চা হিসেবেও দেখেন।
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন সম্পর্ক, নতুন পরিবার ও ভবিষ্যৎ নিয়ে অনেকের মধ্যেই বিয়েকে ঘিরে স্বাভাবিক দুশ্চিন্তা কাজ করতে পারে।
অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
‘ওস্তাদ বামে প্লাস্টিক, ডাইনে টেসলা’—ঢাকার রাস্তায় কেন এমন ভাষায় কথা বলেন হেলপাররা
ঢাকার রাস্তায় চলতে গেলে প্রায়ই কানে আসে, ওস্তাদ, বামে প্লাস্টিক, ডাইনে টেসলা, বরাবর, সামনে ক্লিয়ার।
‘ওস্তাদ বামে প্লাস্টিক, ডাইনে টেসলা’—ঢাকার রাস্তায় কেন এমন ভাষায় কথা বলেন হেলপাররা
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
বাসে বসে জানালা দিয়ে কিনে নিলেন আমড়া, শসা কিংবা পেয়ারা মাখা।
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
আরও পড়ুন
রাতে ঘুম কম, সকালে মাথাব্যথা? যেভাবে মিলবে স্বস্তি 
গরম গরম চা-কফি পান করছেন? ভয়ংকর ঝুঁকির কথা জানাল গবেষণা
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা
বাবা আসবে ভেবেছিল ৩ মেয়ে, ফিরলেন কফিনে