মোটরসাইকেল নাকি প্রেমিকা, ছেলেরা কোনটি বেশি ভালোবাসে?  

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২১ জুন ২০২৬ , ০২:৫১ পিএম


মোটরসাইকেল নাকি প্রেমিকা, ছেলেরা কোনটি বেশি ভালোবাসে?  
মোটরসাইকেল নাকি প্রেমিকা, ছেলেরা কোনটি বেশি ভালোবাসে?   । ছবি: এআই দিয়ে তৈরি

মোটরসাইকেল শুধু একটি যানবাহন নয়, অনেকের কাছে এটি স্বাধীনতা, আনন্দ আর আবেগের প্রতীক। যাদের কাছে রাস্তায় বাইকের গর্জন আর দীর্ঘ পথের যাত্রা এক অন্যরকম অনুভূতি তৈরি করে, তাদের জন্য আজকের দিনটি বিশেষ। প্রতি বছর ২১ জুন বিশ্বজুড়ে উদ্‌যাপন করা হয় বিশ্ব মোটরসাইকেল দিবস।

এই দিনটি মূলত মোটরসাইকেলপ্রেমীদের ভালোবাসা ও মোটরসাইকেল সংস্কৃতিকে সম্মান জানাতে পালন করা হয়। দীর্ঘতম দিনের সঙ্গে মিল রেখে ২১ জুনকে বেছে নেওয়া হয়েছে। এ দিনে বাইকাররা একত্রিত হন, দলবেঁধে ভ্রমণে বের হন এবং মোটরসাইকেল চালানোর স্বাধীনতার অনুভূতি উদ্‌যাপন করেন।

বিশ্ব মোটরসাইকেল দিবসের ইতিহাস

দীর্ঘতম দিনের সঙ্গে মিল রেখে প্রতি বছর ২১ জুন বিশ্ব মোটরসাইকেল দিবস পালন করা হয়। এ দিনে মোটরসাইকেলপ্রেমীরা একত্রিত হন, ভ্রমণে বের হন এবং দুই চাকার এই বাহনের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

1

আরও পড়ুন

মোটরসাইকেলের ইতিহাস বেশ পুরোনো। ১৮৬০ সালে ফ্রান্সের প্যারিসে পিয়ের মিশো প্রথম মোটরচালিত বাইকের ধারণা তৈরি করেন। সেই সময়ের যানটি বাষ্প শক্তিতে চলত। পরে ১৮৮৫ সালে জার্মানির উইলহেম মেবাখ ও গটলিব ডেমলার প্রথম জ্বালানি চালিত মোটরসাইকেল তৈরি করেন। এর নাম ছিল ‘ডেমলার রাইটওয়াগেন’।

এরপর ধীরে ধীরে মোটরসাইকেল জনপ্রিয় হতে শুরু করে। ১৮৯৪ সালে বাজারে প্রথম মোটরসাইকেল আসে। বিংশ শতাব্দীতে এসে বিভিন্ন প্রতিষ্ঠান নতুন প্রযুক্তি যুক্ত করে মোটরসাইকেলকে আরও উন্নত করে তোলে।

যুদ্ধ থেকে দৈনন্দিন জীবনে

একসময় যুদ্ধক্ষেত্রেও মোটরসাইকেলের ব্যবহার ছিল। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রন্টলাইনে মোটরসাইকেল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। দ্রুত সীমান্তে বার্তা পাঠানো, আহতদের নিরাপদে সরিয়ে নেওয়া, দুর্গম পথে সৈন্য ও রসদ সরবরাহ ছাড়াও মোটরসাইকেলে মেশিনগান জুড়ে দিয়ে যুদ্ধযান হিসেবে ব্যবহার করা হয়। 

তবে দৈনন্দিন জীবনে মোটরসাইকেলের ব্যবহার শুরু ১৯০৭ সালে প্রথম মোটরসাইকেল প্রতিযোগিতার পর। সে বছর অনুষ্ঠিত প্রতিযোগিতা সাধারণ মানুষের মাঝে আলোড়ন সৃষ্টি করে যা পরবর্তীতে এই শিল্পের উন্নয়নে বড় ভূমিকা রাখে।

2

বর্তমানে মোটরসাইকেল শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং ভ্রমণ, পেশা ও বিনোদনের অংশ হয়ে উঠেছে। কম খরচে চলাচল, সহজ নিয়ন্ত্রণ এবং দ্রুত যাতায়াতের সুবিধার কারণে বিশ্বজুড়ে এর জনপ্রিয়তা বাড়ছে।

কেন এত ভালোবাসা মোটরসাইকেলের প্রতি?

অনেক বাইকারের কাছে মোটরসাইকেল মানে শুধু একটি মেশিন নয়, বরং নিজের মতো করে পথ চলার স্বাধীনতা। দীর্ঘ পথের ভ্রমণ, প্রকৃতির কাছাকাছি যাওয়া এবং দৈনন্দিন ব্যস্ততা থেকে কিছুটা মুক্তির অনুভূতি দেয় এটি। অনেকের কাছে মোটরসাইকেলের প্রতি ভালোবাসা এতটাই গভীর যে জীবনের গুরুত্বপূর্ণ জিনিসের তালিকাতেও এটি বিশেষ জায়গা করে নেয়। 

অনেকে দৈনন্দিন জীবনে এমন অভিযোগও শোনেন যে- তারা নাকি স্ত্রী বা প্রেমিকার চেয়ে মোটরসাইকেল বেশি ভালোবাসেন! 

মজার এই বিতর্কের উত্তর পাওয়ার পাশাপাশি মোটরসাইকেলের প্রতি ছেলেদের ভালোবাসা কতটা গভীর, সেটি বুঝতে আরটিভি অনলাইনের পক্ষ থেকে দৈব চয়নের ভিত্তিতে কয়েকজন মোটরসাইকেল চালককে প্রশ্ন করা হয়। তাদের কাছে জানতে চাওয়া হয়, ‘ভালোবাসার মানুষ স্ত্রী বা প্রেমিকাকে আগে রাখবেন, নাকি মোটরসাইকেল?’

এই প্রশ্নের জবাবে আজাদ নামে এক মোটরসাইকেল চালক বলেন, ‘প্রথমে পারফিউম, দ্বিতীয়তে কফি, তৃতীয়তে মোটরসাইকেল, আর চতুর্থতে প্রেমিকা’।

4

রায়হানুল ইসলাম নামে ওপর এক মোটরসাইকেল চালক বলেন, ‘গার্লফ্রেন্ড দরকার নেই, মোটরসাইকেল আগে।’

তবে প্রশ্ন শুনেই হেসে দেন অন্তু মুজাহিদ নামে এক মোটরসাইকেল ব্যবহারকারী। তিনি বলেন, ‘মোটরসাইকেল মাস্ট। তবে এটি জানাজানি হলে আবার বাসায় টিকে থাকা কঠিন হবে।’ 

মোহাম্মদ শাহাদাৎ নামে আরেক মোটরসাইকেল ব্যবহারকারী খুব আত্মবিশ্বাসের সঙ্গে মোটরসাইকেলকে এগিয়ে রাখেন। তিনি বলেন, ‘যারা মোটরসাইকেলে অভ্যস্ত তাদের এটা ছাড়া আর উপায় নেই।’

মজার এই প্রশ্নের উত্তরে মোটরসাইকেল চালকরা আলোচনার প্রথমে প্রিয় মানুষকে তালিকার শেষে রেখেছেন। এর মাধ্যমে তারা বুঝিয়েছেন মোটরসাইকেলের প্রতি ভালোবাসা কতটা গভীর। তাদের কাছে এটি শুধু চলাচলের মাধ্যম নয়, বরং আনন্দ, স্বাধীনতা ও আবেগের সঙ্গী।

তবে সিরিয়াস আলাপে সবাই একটি বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছেন যে, মোটরসাইকেলের সঙ্গে প্রেমিকার তুলনা করা ঠিক নয়। এটি আবেগ ও ভালোবাসার বাহন যা দৈনন্দিন জীবনকে সহজ করে। কিন্তু অন্যটি একজন মানুষ যে জীবনের সব পরিস্থিতিতে পাশে দাঁড়ায়। তাই একটির সঙ্গে অন্যটির তুলনা নেহায়েত অপ্রয়োজনীয় বিতর্ক। 

3

অন্যদিকে মোটরসাইকেলকে আগে রাখতে রাজি নন মঈন বকুল নামে ওপর একজন। তিনি বলেন, ‘সবার আগে আগে আমি নিজেকে ভালোবাসি, তারপর সন্তানরা, তারপর স্ত্রী। এমন বাইক কত আসবে যাবে।’

শামস সোহাগ নামে এক বাইকারও তেমনই উত্তর দেন। তিনি বলেন, ‘একটি জড় বস্তু, অন্যজন মানুষ। একটি কখনও অন্যটির পরিবর্তক নয়। তাই একটির সঙ্গে ওপরটি তুলনীয়ও নয়। অতএব এ বিতর্কও যৌক্তিক নয়।’  

দিবসটি যেভাবে পালন করেন বাইকাররা

বিশ্ব মোটরসাইকেল দিবসে অনেকেই বন্ধুদের নিয়ে বাইক ভ্রমণে বের হন। কেউ আবার স্থানীয় বাইকারদের সঙ্গে মিলিত হয়ে অভিজ্ঞতা ভাগাভাগি করেন। নতুন মডেলের মোটরসাইকেল দেখা, বাইকপ্রেমীদের সঙ্গে সময় কাটানো এবং নিরাপদ চালনার বিষয়ে সচেতনতা তৈরি করাও এই দিনের অংশ।

মোটরসাইকেল নিয়ে কিছু মজার তথ্য

১. প্রথম জ্বালানি চালিত মোটরসাইকেল তৈরি হয়েছিল ১৮৮৫ সালে।
২. মোটরসাইকেলের ‘হৃদয়’ বলা হয় এর ইঞ্জিনকে।
৩. প্রথম মোটরসাইকেল চালানো ব্যক্তি ছিলেন গটলিব ডেমলারের ছেলে পল।
৪. মোটরসাইকেল শব্দটি এসেছে ‘মোটর’ ও ‘সাইকেল’ শব্দের সমন্বয়ে।

বিশ্ব মোটরসাইকেল দিবস শুধু একটি যানবাহনের উদ্‌যাপন নয়, এটি সেই মানুষদের দিন যারা রাস্তাকে ভালোবাসেন, ভ্রমণকে উপভোগ করেন এবং দুই চাকার স্বাধীনতায় খুঁজে পান আলাদা এক আনন্দ। 


আরটিভি/জেএমএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission