ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

স্ট্রেইট হেয়ারের আদ্যোপান্ত

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৭:১০ পিএম
ছবি: সংগৃহীত

হেয়ার স্ট্রেইট তো অনেকভাবেই করা যায়। আর কী কী উপায়ে হেয়ার স্ট্রেইট করা যায় বা এজন্য কোন কোন হেয়ার ট্রিটমেন্ট প্রযোজ্য তা জেনে রাখা উচিত। পদ্ধতিগুলো ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

হেয়ার স্ট্রেইট কী

সাধারণত চুলের প্রাকৃতিক বন্ডকে ট্রিটমেন্টের মাধ্যমে ভেঙে হেয়ার স্ট্রেইট করানো হয়। বিদেশে একে পার্মানেন্টে স্ট্রেইট বলা হয়। কিন্তু আমাদের দেশে হেয়ার স্ট্রেইটকে সবাই রিবন্ডিং নামেই চেনেন। দেশি স্যালন বা পারলারগুলোতে সাধারণত চুলের লম্বা এবং ঘনত্বের ওপর ভিত্তি করে নানানরকম হেয়ার স্ট্রেইট করানো হয়।

আরও পড়ুন

এর পার্শ্বপ্রতিক্রিয়া আছে?

চুলের প্রাকৃতিক বন্ডকে ভেঙে যেহেতু হেয়ার স্ট্রেইট করা হয় তাই এর পার্শ্বপ্রতিক্রিয়া বা ঝুঁকি রয়েছে। কিছু পরামর্শ, যত্ন এবং পদ্ধতি সম্পর্কে জানলে এটা তেমন কোনো সমস্যাই নয়। আমাদের স্যালন বা পারলারগুলো যে পার্মানেন্ট ব্লো ড্রাই করে থাকে তাকে ব্রাজিলিয়ান ব্লো আউট বলে থাকে। এই পদ্ধতিতেও হেয়ার স্ট্রেইট রাখা যায়। এটা সাধারণত ন্যাচারাল স্ট্রেইট লুক দেয়।

কেরাটিন ট্রিটমেন্ট নামে একটা ট্রিটমেন্ট আমাদের দেশে সদ্য প্রচলিত রয়েছে। এতে ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহৃত হয়ে থাকে। তাই তো বিশেষজ্ঞরা এ পদ্ধতিকে আমাদের দেশে প্রায় নিষিদ্ধ করেছেন। তবে কেমিক্যাল ছাড়া কেরাটিন প্রোটিনসম্বৃদ্ধ হেয়ার প্যাক, শ্যাম্পু, কন্ডিশনার এবং সেরাম ইত্যাদি ব্যবহার করে হেয়ার স্ট্রেইট করা যায়।

হেয়ার স্ট্রেইটের জন্য প্রফেশনাল শ্যাম্পু পাওয়া যায়। নিয়মিত এই শ্যাম্পু বাড়িতে ব্যবহার করে ড্রায়ার দিয়ে ড্রাই করলেও স্ট্রেইট লুক থাকে। তাছাড়া প্রফেশনাল পারলার বা বিউটি ক্লিনিকগুলোতে স্মুদি ট্রিটমেন্ট, প্রো কেরাটিন ট্রিটমেন্ট, এক্সটেনফো কেয়ার এবং রিবন্ডিং স্পা ইত্যাদি নামে হেয়ার স্ট্রেইট রাখার বেশ কিছু ট্রিটমেন্ট পেয়ে যাবেন।

ডিম ও অলিভ অয়েলের মিশ্রণ চুলকে করে সিল্কি ও ময়েশ্চারার। পাশাপাশি মিশ্রণটি চুলকে স্ট্রেইট করতে সাহায্য করে। ২টা ডিম ও ৪ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে মাথায় ভালো করে লাগান। এবার বড় দাঁড়ার চিরুনি দিয়ে আঁচড়ে ৩০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। চুল স্ট্রেইট হবে।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
‘লোটাস লাইটে’ সৌন্দর্য বেড়েছে বরিশাল শহরের চৌমাথা লেকের 
ক্যাম্পাসের বুকে এক টুকরো সৌন্দর্য ‘রাবি কেন্দ্রীয় মসজিদ’
ভেজা চুলের যত্নে সবার আগে বদলান এই অভ্যাসগুলো
সৌন্দর্য চর্চায় ব্যবহার করুন নিমপাতা