ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বর্ষাতেও হতে পারে পানিশূন্যতা, কীভাবে হবেন সতর্ক 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৯:২০ এএম
বর্ষাতেও হতে পারে পানিশূন্যতা, কীভাবে হবেন সতর্ক  । ছবি: সংগৃহীত

অনেকেই মনে করেন, বর্ষাকালে শরীরে পানির ঘাটতি বা ডিহাইড্রেশন হওয়ার আশঙ্কা থাকে না। কারণ এ সময় তেষ্টা কম লাগে। তবে চিকিৎসকদের মতে, এই ধারণা ভুল। বর্ষাতেও শরীরে পানির ঘাটতি বা পানিশূন্যতা হতে পারে। সময়মতো সতর্ক না হলে এর প্রভাব কিডনির ওপরও পড়তে পারে।

কেন হয় শরীরে পানির ঘাটতি?

বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় শরীর থেকে ঘামের মাধ্যমে পানি বের হলেও তা সহজে বোঝা যায় না। এ ছাড়া ডায়রিয়া, বমি কিংবা মৌসুমি ভাইরাসজনিত অসুস্থতার কারণেও শরীর থেকে প্রচুর পানি ও প্রয়োজনীয় খনিজ বেরিয়ে যেতে পারে। কিন্তু তেষ্টা কম লাগার কারণে অনেকেই পর্যাপ্ত পানি পান করেন না। ফলে ধীরে ধীরে শরীরে পানির ঘাটতি তৈরি হয়।

কিডনির ওপর কী প্রভাব পড়ে?

কিডনির প্রধান কাজ হলো রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে শরীর থেকে বের করে দেওয়া এবং শরীরে পানি ও খনিজের ভারসাম্য ঠিক রাখা। কিন্তু শরীরে পানির ঘাটতি হলে রক্তের পরিমাণ কমে যায়। তখন শরীর মস্তিষ্ক ও হৃদ্‌যন্ত্রে বেশি রক্ত সরবরাহ করে। ফলে কিডনিতে রক্তপ্রবাহ কমে যেতে পারে।

এর কারণে হঠাৎ কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি বাড়ে। পাশাপাশি প্রস্রাব ঘন হয়ে গেলে কিডনিতে পাথর এবং মূত্রনালির সংক্রমণের আশঙ্কাও বেড়ে যেতে পারে।

আরও পড়ুন

কারা বেশি ঝুঁকিতে?

বিশেষজ্ঞদের মতে, বয়স্ক ব্যক্তি, শিশু, ডায়াবেটিস বা কিডনির রোগে আক্রান্ত ব্যক্তি, বাইরে কাজ করেন এমন মানুষ, খেলোয়াড়, দীর্ঘ সময় যাতায়াত করেন যাঁরা এবং জ্বর, ডায়রিয়া বা বমিতে ভুগছেন— তাঁদের শরীরে পানির ঘাটতির ঝুঁকি বেশি।

এছাড়া যাঁরা পানি কম পান করে বারবার চা, কফি বা অতিরিক্ত মিষ্টি পানীয় পান করেন, তাঁদেরও সতর্ক থাকতে হবে।

কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন?

বর্ষাকালে তৃষ্ণা না পেলেও নিয়মিত পানি পান করার অভ্যাস রাখতে হবে। শুধু পানি নয়, শরীরের খনিজের ভারসাম্য বজায় রাখতে মাঠা বা লাচ্ছি, অল্প লবণ মেশানো লেবুর পানি এবং ডাবের পানিও পান করা যেতে পারে।

এছাড়া প্রস্রাবের রং হালকা হলুদ থাকলে সাধারণত বোঝা যায়, শরীরে পানির পরিমাণ ঠিক আছে। তাই বৃষ্টি হচ্ছে বলে পানি পান কমিয়ে দেওয়া উচিত নয়।

বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে পর্যাপ্ত পানি পান করাই শরীর ও কিডনি সুস্থ রাখার সবচেয়ে সহজ এবং কার্যকর উপায়।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বিয়ে না করার সঙ্গে কি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে?
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
প্রতিদিনের ছোট্ট একটি অভ্যাস কমাতে পারে নানা রোগের ঝুঁকি। অভ্যাসটি হলো সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া।
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
চায়ের সঙ্গে গরম গরম শিঙাড়া খেতে পছন্দ করেন অনেকেই। রাস্তার পাশের দোকান থেকে অফিসের নাশতার টেবিল—সবখানেই জনপ্রিয় এই মুখরোচক খাবার।
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
আরও পড়ুন
ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর...
কিডনি রোগের ঝুঁকি বাড়ছে নারীদের, সতর্ক হবেন যে ৫ লক্ষণে
বাঁচতে চায় আরিফুল, প্রয়োজন আর্থিক সহায়তা
‘কিডনি আবার গজাবে’ দালালের প্রতারণায় যে গ্রাম হয়ে ওঠে কিডনি ভ্যালি