ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

রাতে ভাত খেলেই কী ওজন বাড়ে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০১:২৬ পিএম
রাতে ভাত না রুটি, ওজন কমাতে কোনটি ভালো  । ছবি: সংগৃহীত

ওজন কমানোর কথা উঠলেই অনেকেই প্রথমে ভাত খাওয়া কমিয়ে দেন। বিশেষ করে রাতে ভাত খাওয়া নিয়ে নানা ধরনের ধারণা প্রচলিত রয়েছে। অনেকের বিশ্বাস, রাতের খাবারে ভাত খেলেই দ্রুত ওজন বেড়ে যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ধারণার পক্ষে কোনো শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই।

বিশেষজ্ঞদের মতে, ওজন বাড়া বা কমা নির্ভর করে সারাদিনে মোট কত ক্যালোরি গ্রহণ করছেন এবং কত ক্যালোরি খরচ করছেন, তার ওপর। শুধু রাতে ভাত খাওয়ার কারণে ওজন বেড়ে যায়—এমনটি সঠিক নয়। দিনের শেষে শরীরে যত ক্যালোরি প্রবেশ করছে এবং যত ক্যালোরি খরচ হচ্ছে, ওজন নিয়ন্ত্রণের মূল বিষয় সেটিই।

তাদের মতে, রাতের খাবারে ভাত খেতে চাইলে পরিমাণের দিকে নজর দেওয়াই বেশি জরুরি। সাধারণভাবে আধা কাপ থেকে এক কাপ রান্না করা ভাত যথেষ্ট। এর সঙ্গে ডাল, মুরগির মাংস, মাছ বা অন্য কোনো প্রোটিনসমৃদ্ধ খাবার এবং পর্যাপ্ত সবজি রাখলে খাবারটি আরও স্বাস্থ্যকর ও ভারসাম্যপূর্ণ হয়।

আরও পড়ুন

বিশেষজ্ঞরা আরও বলেন, ওজন কমানোর জন্য ভাতকে শত্রু ভাবার কোনো কারণ নেই। বরং কম প্রক্রিয়াজাত চাল বেছে নেওয়া ভালো। পাশাপাশি রাতের খাবার খাওয়ার অন্তত দুই ঘণ্টা পর ঘুমাতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে হজম ভালো হয় এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতাও কমে।

রাতে ভাতের বদলে রুটি খাওয়া ভালো—এমন ধারণাও পুরোপুরি সঠিক নয়। ভাত ও রুটি—দুটিই স্বাস্থ্যকর খাদ্যতালিকার অংশ হতে পারে। কোনটি খাবেন, তা নির্ভর করবে আপনার হজমক্ষমতা, খাদ্যাভ্যাস এবং পুরো খাবারের ভারসাম্যের ওপর।

পুষ্টিবিদদের মতে, ওজন কমাতে চাইলে শুধু ভাত বাদ দেওয়ার পরিবর্তে খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ, নিয়মিত শরীরচর্চা এবং সুষম খাদ্যাভ্যাসের দিকে গুরুত্ব দেওয়াই বেশি কার্যকর। তাই রাতের খাবারে পরিমিত পরিমাণে ভাত খেলে শুধু সে কারণেই ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা নেই।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
স্মৃতিশক্তি ধরে রাখা ও আলঝেইমারের ঝুঁকি কমাতে অনেকেই ওমেগা-৩ সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে নতুন এক ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, সাপ্লিমেন্ট গ্রহণে রক্ত ও মস্তিষ্কের তরলে ওমেগা-৩-এর মাত্রা বাড়লেও স্মৃতিশক্তি, চিন্তাশক্তি কিংবা মস্তিষ্কের স্মৃতিসংশ্লিষ্ট অংশের আকারে উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
আরও পড়ুন
দেশের সেবা করে অবসরে, নামের ভুলে ৬ বছর ধরে বন্ধ ভাতা!
সকালে ভাত খাওয়া কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
বিশ্ব রুটি দিবস আজ 
২ কোটির বেশি প্রবীণকে ৯০ ডলার দিচ্ছেন ট্রাম্প