ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

দুপুরে ৪৫ মিনিটের ঘুমেই লুকিয়ে আছে মস্তিষ্কের জাদু

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০১:৪৭ পিএম
৪৫ মিনিটের দুপুরের ঘুমে বাড়ে মস্তিষ্কের শক্তি । ছবি: সংগৃহীত

দুপুরে খাওয়ার পর অনেকেরই চোখে ঘুম ভর করে। কেউ এটিকে অলসতা মনে করলেও নতুন এক গবেষণা বলছে, এই সময়ের অল্প কিছুক্ষণ ঘুম মস্তিষ্কের জন্য বেশ উপকারী হতে পারে। গবেষকদের মতে, মাত্র ৪৫ মিনিটের ঘুম নতুন কিছু শেখার ক্ষমতা বাড়াতে এবং মস্তিষ্ককে আবারও সক্রিয় করে তুলতে সাহায্য করে।

সম্প্রতি নিউরোইমেজ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণাটি পরিচালনা করেছেন সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় এবং জার্মানির ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের একদল গবেষক।

গবেষকদের ভাষ্য, সারাদিন জেগে থাকার সময় মস্তিষ্কে নতুন নতুন তথ্য জমা হতে থাকে। এর ফলে স্নায়ুকোষগুলোর মধ্যে অসংখ্য নতুন সংযোগ তৈরি হয়। একসময় এই সংযোগের চাপ বেড়ে গেলে মস্তিষ্ক নতুন তথ্য গ্রহণে ধীর হয়ে পড়ে। ঠিক তখনই অল্প সময়ের ঘুম মস্তিষ্ককে আবার নতুন করে কাজ করার সুযোগ দেয়।

আরও পড়ুন

গবেষণার প্রধান গবেষক অধ্যাপক ক্রিস্টফ নিসেন বলেন, অল্প সময়ের ঘুম মস্তিষ্ককে নতুন তথ্য শেখার জন্য প্রস্তুত করে। এই ঘুমের সময় মস্তিষ্ক অপ্রয়োজনীয় সংযোগের চাপ কমিয়ে প্রয়োজনীয় তথ্য গুছিয়ে নেয়। ফলে পুরোনো স্মৃতি নষ্ট না করেই নতুন তথ্য ধারণের জায়গা তৈরি হয়।

গবেষণায় ২০ জন সুস্থ তরুণকে দুটি দলে ভাগ করা হয়। এক দলকে দুপুরে প্রায় ৪৫ মিনিট ঘুমাতে দেওয়া হয়, অন্য দলকে জাগিয়ে রাখা হয়। পরে বিশেষ প্রযুক্তির মাধ্যমে তাদের মস্তিষ্কের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।

ফলাফলে দেখা যায়, যারা ঘুমিয়েছেন তাদের মস্তিষ্কের চাপ কমেছে এবং নতুন তথ্য শেখার সক্ষমতা বেড়েছে। অন্যদিকে যারা ঘুমাননি, তাদের মস্তিষ্ক তুলনামূলক বেশি ক্লান্ত ছিল এবং নতুন কিছু শেখার জন্য কম প্রস্তুত ছিল।

গবেষক দলের আরেক সদস্য অধ্যাপক কাই স্পিগেলহালডার বলেন, অল্প সময়ের এই ঘুম মানসিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি মনোযোগ বাড়ায়, চিন্তাভাবনা পরিষ্কার করে এবং দীর্ঘ সময় কাজ করার শক্তি জোগায়।

বিশেষজ্ঞদের মতে, শিক্ষার্থী, লেখক, সংগীতশিল্পী, খেলোয়াড় কিংবা যাদের সারাদিন মনোযোগ দিয়ে কাজ করতে হয়, তাদের জন্য দুপুরের এই অল্প সময়ের ঘুম বেশ উপকারী হতে পারে। পরীক্ষার আগে একটানা পড়ার চেয়ে মাঝখানে কিছুক্ষণ ঘুমিয়ে নিলে শেখা বিষয় আরও ভালোভাবে মনে থাকতে পারে।

তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, ঘুমের সমস্যা দেখা দিলেই নিজের ইচ্ছামতো ঘুমের ওষুধ খাওয়া ঠিক নয়। বিশেষ করে অনিদ্রার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার করলে মস্তিষ্কের স্বাভাবিক বিশ্রামের প্রক্রিয়া ব্যাহত হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, সুযোগ থাকলে দুপুরে প্রায় ৪৫ মিনিট প্রাকৃতিকভাবে ঘুমিয়ে নেওয়া মস্তিষ্ককে সতেজ রাখতে এবং শেখার ক্ষমতা বাড়াতে কার্যকর হতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
আরও পড়ুন
কম ঘুমে শরীরে যে ৫ বড় পরিবর্তন হয়
রাতে ঘুম কম, সকালে মাথাব্যথা? যেভাবে মিলবে স্বস্তি 
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা
এআইয়ের সহায়তায় বিশ্বে প্রথম মস্তিষ্কের টিউমার অপসারণ