ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

অল্প সময়ের মধ্যে ঘর পরিষ্কার করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৪:০২ পিএম
ছবি: সংগৃহীত

ব্যস্ত জীবনে অফিস, পরিবার আর নিত্যদিনের কাজ সামলে আলাদা করে ঘর পরিষ্কারের সময় বের করা অনেকের জন্যই কঠিন হয়ে পড়ে। ফলে অগোছালো ঘরই যেন স্বাভাবিক হয়ে যায়।

কিন্তু আবার হঠাৎ অতিথি চলে এলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তবে সঠিক কৌশল জানলে অল্প সময়- ধরুন ১০ মিনিটেই ঘর অনেকটাই গুছিয়ে ফেলা সম্ভব।

সবচেয়ে আগে পুরো বাড়ি একসঙ্গে পরিষ্কার করার চিন্তা বাদ দিন। এতে কাজের চাপ বেশি মনে হয়। বরং ছোট একটি জায়গা দিয়ে শুরু করুন- যেমন ড্রয়িংরুমের টেবিল, সোফার পাশ বা টিভি ইউনিট। ছড়িয়ে থাকা বই, পত্রিকা, রিমোট কিংবা ছোটখাটো জিনিসপত্র নির্দিষ্ট স্থানে রাখলেই ঘর মুহূর্তেই পরিপাটি দেখাবে।

এরপর নজর দিন অপ্রয়োজনীয় জিনিসের দিকে। অনেক সময় বাড়িতে এমন অনেক কিছু জমে থাকে, যা মাসের পর মাস ব্যবহারই হয় না। কয়েক মিনিট সময় নিয়ে সেগুলো আলাদা করুন। প্রয়োজন নেই এমন জিনিস দান করা বা সরিয়ে ফেললে জায়গা বাড়ে, পাশাপাশি মনও হালকা লাগে।

আরও পড়ুন

রান্নাঘর পরিষ্কারে সময় বাঁচাতে চাইলে একটি সহজ অভ্যাস গড়ে তুলুন- সিঙ্কে বাসন জমতে দেবেন না। ব্যবহার শেষে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললে বড় পরিষ্কারের ঝামেলা কমে যায়। পাশাপাশি রান্না শেষে কাউন্টার ও চুলার পাশটা দ্রুত মুছে নিলে রান্নাঘর সবসময়ই ঝকঝকে দেখাবে।

বাথরুম পরিষ্কার করা নিয়েও অনেকের ভুল ধারণা আছে। প্রতিদিন মাত্র দুই-তিন মিনিট সময় নিয়ে বেসিন, আয়না ও কমোডে পানি বা ক্লিনার ছিটিয়ে মুছে নিলেই সেটি পরিষ্কার রাখা যায়। এতে সপ্তাহ শেষে আলাদা করে বড় সময় দিতে হয় না।

ঘর গোছানো রাখার মূল চাবিকাঠি হলো ছোট ছোট নিয়মিত অভ্যাস। যেমন ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নেওয়া, ব্যবহৃত জিনিস সঙ্গে সঙ্গে জায়গামতো রাখা, দিনের শেষে ময়লা ফেলে দেওয়া। এই সহজ অভ্যাসগুলোই দীর্ঘমেয়াদে ঘরকে পরিপাটি রাখে।

বিশেষজ্ঞদের মতে- একদিনে সব পরিষ্কার করার বদলে প্রতিদিন অল্প সময় দিলেই ঘর সবসময় গুছানো থাকবে। এতে সময় সাশ্রয় হবে, পাশাপাশি অগোছালো পরিবেশের মানসিক চাপ থেকেও মুক্তি মিলবে।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে গরম খুন্তির ছ্যাঁকা
নতুন উদ্যোগ: ট্রাকে আসবে ঘর, ভেতরেই বিছানা-বাথরুম-রান্নাঘর
ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক