ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

হাড় ভাল রাখবে যে শাক

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১০:৩২ পিএম
ছবি: সংগৃহীত

সাধারণত হাড়ের স্বাস্থ্য ভালো রাখার জন্য দুধ, ডিম বা দই— এই ধরনের প্রাণিজ উৎসের খাবারের কথা মাথায় আসে। তবে উদ্ভিজ্জ উৎস থেকেও হাড়ের জন্য উপকারী উপাদান পাওয়া যায়, আর সে উপাদানগুলো বেশিরভাগ সময় শাকে পাওয়া যায়।

এ বিষয়ে নিউ ইয়র্ক সিটির পুষ্টিবিষয়ক প্রতিষ্ঠান এমপিএম নিউট্রিশনের প্রতিষ্ঠাতা ও পুষ্টিবিদ মারিসা (মেশুলাম) কার্প বলেন, 'সব পত্রল সবজি হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, তবে কলার্ড গ্রিন (বাংলায় খোলা পাতাকপি শাক) অন্যান্য সবজির তুলনায় অনেক বেশি উপকারী।'

হাড়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ উপাদান হচ্ছে ক্যালসিয়াম। এক কাপ সেদ্ধ করা কলার্ড গ্রিন থেকে প্রায় ২৭০ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়, যা ৮ আউন্স বা এক কাপ টক দইয়ের সমান। অন্যদিকে, এক কাপ কেইল বা পাতাকপিতে রয়েছে ১৭৭ মিলিগ্রাম ক্যালসিয়াম এবং সরিষা শাকে ১৬৫ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে।

আরও পড়ুন

এছাড়াও, এক কাপ সেদ্ধ কলার্ড গ্রিন থেকে পাওয়া যাবে ৮০০ মাইক্রোগ্রাম ভিটামিন কে, যা দৈনিক চাহিদার ৮০০ শতাংশ পূরণ করে। কার্প বলেন,'ভিটামিন কে দেহে ক্যালসিয়ামের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করে। এই ভিটামিনের অভাব হলে হাড় ভঙ্গুর হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে।'

এই পাতাকপির শাকে ২২২ মিলিগ্রাম পটাসিয়ামও রয়েছে, যা ক্যালসিয়ামের ক্ষয় রোধে সহায়তা করে। পটাসিয়াম হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এছাড়াও কলার্ড গ্রিনে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা প্রদাহ কমাতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি হ্রাস করে। প্রতি কাপ সেদ্ধ কলার্ড গ্রিনে প্রায় ৮ গ্রাম আঁশ থাকে, যা হজম প্রক্রিয়াকে নিয়মিত রাখতে সহায়তা করে।

এই শাকটিকে সুপ, হালকা ভেজে বা পাস্তার সঙ্গে সিদ্ধ করে খাওয়া যেতে পারে, যা হাড়ের জন্য উপকারী।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
আরও পড়ুন
‘নীতিনির্ধারকদের সাংবাদিক নিয়ে হাসপাতালে হুড়মুড় করে ঢোকা মেনে নেওয়া যায় না’
দেশের সব হাসপাতালে জরুরি নির্দেশনা
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর প্রাণহানি
বিশ্ব সেরেব্রাল পালসি দিবস আজ