ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সকালের যত্নেই ফুটে উঠবে ত্বকের প্রাকৃতিক জেল্লা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৫ এএম
সকালের ৫ অভ্যাসেই ত্বক থাকবে উজ্জ্বল । ছবি: সংগৃহীত

উজ্জ্বল, সতেজ ও লাবণ্যময় ত্বক পেতে দামি প্রসাধনীই শেষ কথা নয়। বরং দিনের শুরুটা ঠিকভাবে করতে পারলে ত্বক সারাদিনই ভালো থাকে। বিশেষজ্ঞদের মতে, সকালে কয়েকটি সহজ অভ্যাস গড়ে তুললেই ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখা সম্ভব।

ঘুমের সময় মুখে তেল, ময়লা ও ঘাম জমে। তাই সকালে ঘুম থেকে উঠে ত্বকের ধরন অনুযায়ী কোমল মুখ ধোয়ার উপকরণ দিয়ে মুখ পরিষ্কার করে নেওয়া জরুরি। এরপর হালকা ত্বক পরিচর্যার তরল বা ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক আর্দ্র থাকে এবং সারাদিন সতেজ অনুভূত হয়।

দিনের শুরুতে হালকা গরম পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে পান করলে শরীর সতেজ থাকে। লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করতে পারে।

আরও পড়ুন

ত্বকের জন্য শরীরচর্চাও গুরুত্বপূর্ণ। সকালে অল্প সময় হাঁটা বা হালকা ব্যায়াম করলে শরীরে রক্ত চলাচল বাড়ে এবং ঘামের মাধ্যমে শরীরের বর্জ্য বের হয়ে যায়। এতে ত্বকও প্রাণবন্ত দেখায়।

প্রতিদিন ব্যবহারের জন্য এমন ময়েশ্চারাইজার বেছে নেওয়া উচিত, যা ত্বকের সঙ্গে মানিয়ে যায়। ময়েশ্চারাইজার ব্যবহারের পর ত্বকে অতিরিক্ত টান বা তেলতেলে ভাব না থাকলে বুঝতে হবে সেটি উপযোগী। রোদ থেকে সুরক্ষা দেয় এমন উপাদান থাকলে আরও ভালো।

খাদ্যাভ্যাসেও রাখতে হবে যত্ন। সকালের খাবারে ফল ও শাকসবজি রাখার চেষ্টা করুন। গোটা ফল, ফলের রস বা শাকসবজি দিয়ে তৈরি পানীয় শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখতেও ভূমিকা রাখে এবং ত্বকের স্বাভাবিক লাবণ্য ধরে রাখতে সহায়ক হতে পারে।

সকালের এই সহজ অভ্যাসগুলো নিয়মিত মেনে চললে ত্বক থাকবে আরও সতেজ, কোমল ও উজ্জ্বল।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
আরও পড়ুন
মুখের দাগছোপ দূর করে ত্বক হবে উজ্জ্বল, ঘরেই বানান ৪ প্যাক
বর্ষায় ত্বকের যত্নে যে ভুলগুলো করবেন না
মুখ চিটচিটে, তবু ত্বক শুকনো— কেন হয় এমন? 
৩০ পেরোলেই পুরুষের ত্বকের যত্ন কেন জরুরি