ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পনির খেলেই শরীরে মিলবে ৬ উপকার 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৮:৪৬ এএম
পনির খেলেই মিলবে যেসব উপকার, জানুন কেন রাখবেন পাতে । ছবি: সংগৃহীত

নিরামিষ খাবারের কথা উঠলেই অনেকের কাছে তা একঘেয়ে মনে হতে পারে। তবে পনির থাকলে সেই ধারণা অনেকটাই বদলে যায়। স্বাদে যেমন আকর্ষণীয়, তেমনি পুষ্টিগুণেও ভরপুর এই খাবার। নানা পদে ব্যবহার করা যায় পনির। কিন্তু নিয়মিত পনির খেলে শরীরের কী কী উপকার হতে পারে?

প্রোটিনের ভালো উৎস পনির

পনিরে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। যারা আমিষ খাবার খান না, তাদের জন্য শরীরে প্রোটিনের ঘাটতি পূরণে পনির হতে পারে ভালো একটি খাবার। পেশির কার্যকারিতা ঠিক রাখা, ওজন নিয়ন্ত্রণসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে প্রোটিন প্রয়োজন। পনিরে থাকা অ্যামিনো অ্যাসিডও শরীরের নানা প্রয়োজনীয় কাজে ভূমিকা রাখে।

হাড় শক্ত রাখতে সহায়ক

পনিরে রয়েছে ক্যালসিয়াম ও ভিটামিন ডি। হাড়ের গঠন ও সুস্থতার জন্য এই দুই পুষ্টি উপাদানই গুরুত্বপূর্ণ। শরীরে ক্যালসিয়াম শোষণের জন্য ভিটামিন ডি প্রয়োজন। তাই ক্যালসিয়াম ও ভিটামিন ডির ঘাটতি থাকলে হাড়ের নানা সমস্যা দেখা দিতে পারে এবং অস্টিওপোরোসিসের ঝুঁকিও বাড়তে পারে।

আরও পড়ুন

ওজন নিয়ন্ত্রণেও রাখতে পারেন পনির

সকালের খাবার হোক কিংবা রাতের খাবার—বিভিন্ন সময়ে পনির খাওয়া যায়। সকালের খাবারে পনির রাখলে দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি থাকতে পারে। ফলে বারবার খাবার খাওয়ার প্রবণতা কমে এবং মুখরোচক খাবারের প্রতি আকর্ষণও কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। তাই ওজন কমানোর খাদ্যতালিকাতেও পরিমিত পরিমাণে পনির রাখা যেতে পারে।

ডায়াবেটিসে পনির খাওয়া যাবে?

ডায়াবেটিস থাকলে খাবার নিয়ে সচেতন থাকা জরুরি। তবে পনির খাওয়ার ক্ষেত্রে একেবারে নিষেধাজ্ঞা নেই। পনিরে থাকা অ্যামিনো অ্যাসিড শরীরে সেরোটোনিন তৈরিতে সহায়তা করে। সেরোটোনিন শরীরের বিভিন্ন কাজের পাশাপাশি শর্করা বিপাকেও ভূমিকা রাখে। ফলে পরিমিত পরিমাণে পনির খাদ্যতালিকায় রাখা যেতে পারে।

হৃদ্‌যন্ত্রের জন্যও উপকারী

পনিরে থাকা কিছু ধরনের চর্বি হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। এতে থাকা একক-অসম্পৃক্ত ও বহু-অসম্পৃক্ত চর্বি রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক

পনিরে রয়েছে দস্তা, যা শরীরের সামগ্রিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ কমাতে সহায়ক উপাদান শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়তে এবং প্রদাহ কমাতে সাহায্য করতে পারে।

তাই শুধু স্বাদের জন্য নয়, পুষ্টির দিক থেকেও পনির খাদ্যতালিকায় জায়গা করে নিতে পারে। তবে যেকোনো খাবারের মতোই পরিমিত পরিমাণে খাওয়াই ভালো।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আজকের দিনটি ব্যর্থদের জন্য
সব সময়তো শুনেছেন বা পত্রিকায় লেখা পড়েছেন ‘সফলতাকে উৎযাপন’ করার কথা।
আজকের দিনটি ব্যর্থদের জন্য
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
ব্যর্থতাকে আমরা সাধারণত হতাশা ও পরাজয়ের সঙ্গে মিলিয়ে দেখি। কোনো কাজে সফল না হলে অনেকেই নতুন করে চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন।
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
বিয়ের পর জীবনে আসে নানা পরিবর্তন। নতুন সংসার, দাম্পত্য সম্পর্ক, শ্বশুরবাড়ির পরিবেশ এবং বাড়তি দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন অনেক নারী।
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
আর্থ্রাইটিস বা বাতজনিত রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে আজ ১২ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব আর্থ্রাইটিস দিবস।
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
আরও পড়ুন
মিষ্টির আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যে পাঁচ আসনে চলছে বিধানসভা উপনির্বাচন 
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পোস্টাল ভোটে নিবন্ধন ২৮৭ জনের
পোস্টাল ভোটিং নিবন্ধন কার্যক্রমের সময় কমলো