ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধু-রসুন খেলেই কি মেদ ঝরে? সকালে খেতে পারেন আরও যা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১০:১৯ এএম
মধু-রসুন ছাড়াও মেদ কমাতে সকাল শুরু করুন ৫ খাবারে । ছবি: সংগৃহীত

ওজন কমাতে চাইলে শুধু কম খাওয়া বা দীর্ঘ সময় না খেয়ে থাকা নয়, প্রতিদিনের খাবারের দিকেও নজর দেওয়া জরুরি। শরীরচর্চার পাশাপাশি স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়াও গুরুত্বপূর্ণ। এর মধ্যে কিছু ঘরোয়া পানীয় ও খাবার নিয়ে ওজন কমানোর নানা দাবি প্রচলিত রয়েছে।

সকালে খালি পেটে কুসুম গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে খাওয়ার কথা অনেকেই জানেন। তবে এর বাইরেও কয়েকটি ঘরোয়া উপায় রয়েছে, যেগুলো ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে বলে মনে করা হয়।

কাঁচা রসুনের সঙ্গে মধু

সকালে খালি পেটে কাঁচা রসুন ও মধুর মিশ্রণ খাওয়ার প্রচলন রয়েছে। রসুনে থাকা অ্যালিসিন নামের উপাদান শরীরের বিপাকক্রিয়ায় ভূমিকা রাখতে পারে বলে মনে করা হয়। এ কারণে মেদ কমানো ও শরীরের অতিরিক্ত চর্বি নিয়ন্ত্রণে এই মিশ্রণকে উপকারী মনে করেন অনেকে।

এছাড়া রসুন শরীর থেকে ক্ষতিকর পদার্থ দূর করতে এবং রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে বলেও দাবি করা হয়।

আরও পড়ুন

মৌরি-কিশমিশের পানি

সকালের পানীয় হিসেবে মৌরি ও কিশমিশ ভেজানো পানিও খেতে পারেন। এক গ্লাস পানিতে এক চা-চামচ মৌরি ও চার থেকে পাঁচটি কিশমিশ ভিজিয়ে রাখতে হবে। প্রায় এক ঘণ্টা পর পানি ছেঁকে সকালে খালি পেটে পান করা যায়।

এই পানীয় হজমে সহায়তা করে, পেটের অস্বস্তি কমায় এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে বলে মনে করা হয়।

আদা-হলুদের পানীয়

হজমের সমস্যা কমাতে আদা ও হলুদ দিয়ে তৈরি পানীয়ও খেতে পারেন। এক কাপ পানিতে আধা ইঞ্চির মতো আদাকুচি ও আধা চামচ হলুদগুঁড়া মিশিয়ে নিতে হবে। চাইলে কাঁচা হলুদও ব্যবহার করা যায়। এর সঙ্গে এক চিমটি গোলমরিচের গুঁড়া মিশিয়ে পান করা যায়।

এই পানীয় হজমের সমস্যা ও অম্লতার অস্বস্তি কমাতে সহায়ক হতে পারে বলে প্রচলিত রয়েছে।

বিট-বেদানার পানীয়

বিট, বেদানা ও শসা দিয়েও তৈরি করতে পারেন একটি পুষ্টিকর পানীয়। এক কাপ বিটের টুকরো, এক কাপ বেদানা ও এক কাপ শসা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর প্রয়োজনমতো পানি দিয়ে ছেঁকে তাতে পুদিনা পাতা ও পাতিলেবুর রস মিশিয়ে পান করা যায়।

ডাবের পানি ও চিয়া সিড

গরমে শরীর সতেজ রাখতে ডাবের পানির সঙ্গে চিয়া সিড মিশিয়ে খেতে পারেন। এক গ্লাস ডাবের পানিতে এক চামচ ভেজানো চিয়া সিড মিশিয়ে নিন। এর সঙ্গে পুদিনা পাতা যোগ করা যায়।

ডাবের পানিতে থাকা খনিজ লবণ শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। অন্যদিকে চিয়া সিডে রয়েছে আঁশ, যা হজম ও কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়ক হতে পারে।

শুধু ঘরোয়া পানীয়েই মেদ ঝরবে?

ওজন কমানোর ক্ষেত্রে এসব ঘরোয়া পানীয়কে সহায়ক খাবার হিসেবে দেখা উচিত। শুধু মধু-রসুন, মৌরি-কিশমিশের পানি বা অন্য কোনো পানীয় খেলেই দ্রুত মেদ ঝরে যাবে—এমন নিশ্চয়তা নেই।

সুস্থভাবে ওজন নিয়ন্ত্রণে রাখতে সুষম খাবার, পরিমিত খাবার গ্রহণ, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর জীবনযাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ঘরোয়া কোনো উপায় গ্রহণের পাশাপাশি পুরো খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার দিকেও নজর দেওয়া প্রয়োজন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়
দাম্পত্য জীবনে ভালোবাসা, বিশ্বাস আর পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব অনেক।
আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়
অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ
একটি ছোট্ট শব্দ বদলে দিতে পারে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। কমাতে পারে দূরত্ব, ভাঙতে পারে নীরবতা, এমনকি থামাতে পারে বিরোধও।
অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ
মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার, যেভাবে কাজ করে ফিটাল সার্জারি
সন্তানের জন্মের পর শারীরিক জটিলতা দেখা দিলে সাধারণত অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা হয়। তবে কিছু জন্মগত সমস্যা রয়েছে, যেগুলোর চিকিৎসার জন্য শিশুর জন্ম পর্যন্ত অপেক্ষা করতে হয় না।
মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার, যেভাবে কাজ করে ফিটাল সার্জারি
একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত
রান্নায় তেল ছাড়া যেন চলেই না।
একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত
টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি
সকালে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাওয়ার তাড়া।
টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি
আরও পড়ুন
আদা, রসুন ও লেবুর দামে বড় লাফ, চাল-ময়দা কিনতেও নাভিশ্বাস ক্রেতাদের
এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা
বাড়ির টবেই ফলবে টাটকা রসুন, চাষের সহজ পদ্ধতি
স্ত্রী চলে যাওয়ায় ‘মাথা নষ্ট’ হয় রাসেলের, ঘটালেন যে কাণ্ড