ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রোদ নেই, তবু বর্ষায় ম্যাট্রেস শুকনো রাখবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৯:২৭ এএম
বর্ষায় রোদ না থাকলেও সঠিকভাবে যত্ন নিলে স্যাঁতসেঁতে ম্যাট্রেস শুকনো ও দুর্গন্ধমুক্ত রাখা সম্ভব।  ছবি: সংগৃহীত

বর্ষাকালে জামাকাপড় শুকানো যেমন কঠিন, তেমনি বিছানার তোষক বা ম্যাট্রেসের স্যাঁতসেঁতে ভাব দূর করাও বেশ ঝামেলার। সরাসরি বৃষ্টির পানি না লাগলেও বাতাসের অতিরিক্ত আর্দ্রতা ও শরীরের ঘামের কারণে ম্যাট্রেসের ভেতরে ধীরে ধীরে জলীয় বাষ্প জমতে পারে।

উপর থেকে হাত দিয়ে ম্যাট্রেস শুকনো মনে হলেও ভেতরে জমে থাকা আর্দ্রতা থেকেই স্যাঁতসেঁতে গন্ধ তৈরি হতে পারে। দীর্ঘদিন এমন অবস্থায় থাকলে ছত্রাকও জন্মাতে পারে। তাই বর্ষায় ম্যাট্রেস শুকনো ও পরিষ্কার রাখতে কিছু সহজ উপায় মেনে চলা জরুরি।

ঘরের আর্দ্রতা কমান

ঘরের বাতাসে আর্দ্রতা বেশি থাকলে আর্দ্রতা শোষণকারী যন্ত্র ব্যবহার করা যেতে পারে। দরজা-জানালা বন্ধ করে এটি চালু রাখলে ঘরের অতিরিক্ত জলীয় বাষ্প শুষে নিতে সাহায্য করবে। এতে ম্যাট্রেসের ভেতরে জমে থাকা আর্দ্রতাও ধীরে ধীরে কমবে।

ফ্যানের বাতাসে শুকিয়ে নিন

ম্যাট্রেস হালকা স্যাঁতসেঁতে মনে হলে প্রথমেই চাদর ও বিছানার অন্যান্য কাপড় সরিয়ে ফেলুন। এরপর দ্রুতগতির ফ্যান এমনভাবে রাখুন, যাতে বাতাস পুরো ম্যাট্রেসের ওপর দিয়ে যায়।

ম্যাট্রেস পুরোপুরি শুকিয়ে না যাওয়া পর্যন্ত নতুন চাদর না পাতাই ভালো।

আরও পড়ুন

পানি পড়লে দ্রুত শুষে নিন

ম্যাট্রেসের ওপর পানি বা অন্য কোনো তরল পড়ে গেলে যত দ্রুত সম্ভব তা শুষে নেওয়া জরুরি। এ ক্ষেত্রে তরল শোষণ করতে পারে এমন ভ্যাকুয়াম যন্ত্র ব্যবহার করা যেতে পারে। এরপর ফ্যানের বাতাসে বা আর্দ্রতা শোষণকারী যন্ত্রের সাহায্যে ম্যাট্রেসের অবশিষ্ট আর্দ্রতা শুকিয়ে নিতে হবে।

আর্দ্রতা শোষণকারী উপকরণ রাখুন

বদ্ধ বা কম বাতাস চলাচল করে এমন ঘরে আর্দ্রতা শোষণকারী উপকরণ রাখা যেতে পারে। ক্যালসিয়াম ক্লোরাইডযুক্ত আর্দ্রতা শোষণকারী পাত্র খাটের কাছাকাছি বা পাশে রাখা যায়। তবে শিশু ও পোষা প্রাণীর নাগালের বাইরে রাখতে হবে।

রোদ উঠলে কাজে লাগান

বর্ষার মধ্যে আকাশ পরিষ্কার হয়ে কড়া রোদ উঠলে ম্যাট্রেস এক থেকে দুই ঘণ্টা রোদে দেওয়া যেতে পারে। এতে জমে থাকা আর্দ্রতা কমার পাশাপাশি দুর্গন্ধ ও ছত্রাকের ঝুঁকিও কমাতে সাহায্য করতে পারে।

দুর্গন্ধ হলে বেকিং সোডা

ম্যাট্রেসে স্যাঁতসেঁতে গন্ধ তৈরি হলে তার ওপর বেকিং সোডা ছড়িয়ে ২০ থেকে ৩০ মিনিট রেখে দেওয়া যায়। এরপর ভ্যাকুয়াম যন্ত্র দিয়ে বেকিং সোডা তুলে ফেলে ফ্যানের বাতাসে ম্যাট্রেস শুকিয়ে নিতে হবে।

বর্ষায় ব্যবহার করতে পারেন জলরোধী আবরণ

বর্ষাকালে ম্যাট্রেসকে ঘাম ও আর্দ্রতা থেকে কিছুটা সুরক্ষিত রাখতে জলরোধী ম্যাট্রেস আবরণ ব্যবহার করা যেতে পারে। এটি আর্দ্রতা ম্যাট্রেসের ভেতরে ঢুকে পড়া ঠেকাতে সাহায্য করে।

বর্ষায় ম্যাট্রেসের যত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভেজা বা স্যাঁতসেঁতে অবস্থায় সেটিকে দীর্ঘ সময় ব্যবহার না করা। নিয়মিত বাতাস চলাচলের ব্যবস্থা করা এবং সুযোগ পেলেই রোদে দেওয়া হলে ম্যাট্রেস অনেকটাই শুকনো ও দুর্গন্ধমুক্ত রাখা সম্ভব।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
প্রকৃতির জাদুতে ‘বিশ্বের সবচেয়ে শুকনো মরুভূমি’ হয়ে উঠল ছবির মত সুন্দর
সর্দি-কাশি থেকে ডেঙ্গু, বর্ষায় শিশুকে যেভাবে রাখবেন সুরক্ষিত 
বর্ষায় ত্বকের যত্নে যে ভুলগুলো করবেন না
বৃষ্টিতে ভিজেছেন? বর্ষায় সুস্থ থাকতে মেনে চলুন এই সহজ নিয়মগুলো