ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মাসের প্রথম সোমবার পোশাকহীন হয়ে খাওয়ার সুযোগ যে রেস্তোরাঁয়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০২:০৭ পিএম
ছবি: সংগৃহীত

মাসে মাত্র একদিন। ওই দিন রেস্তোরাঁয় খেতে আসা অতিথিদের পরতে হবে না কোনো পোশাক। সম্পূর্ণ পোশাকহীন অবস্থায়ই খাওয়া-দাওয়া করার সুযোগ পাবেন তারা। এমনই অভিনব নিয়ম চালু করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি রেস্তোরাঁ।

আর পাঁচটি সাধারণ রেস্তোরাঁর মতোই প্রতিদিন সেখানে নানা শ্রেণির মানুষ খেতে আসেন। তবে মাসের প্রথম সোমবার এলেই বদলে যায় চিত্র। বিশেষ এই আয়োজনের কারণে অল্প সময়েই রেস্তোরাঁটির নাম ছড়িয়ে পড়েছে মানুষের মুখে মুখে। জায়গা করে নিয়েছে সংবাদমাধ্যমেও।

রেস্তোরাঁটির মালিকের দাবি, মাসের প্রথম সোমবার সেখানে খেতে এলে অতিথিরা চাইলে সম্পূর্ণ পোশাকহীন অবস্থায় খাবার উপভোগ করতে পারবেন। প্রিয়জনের সঙ্গে গল্প করতে করতে স্বাভাবিকভাবেই সময় কাটানোর সুযোগ থাকবে তাদের।

পোশাকহীন অতিথিদের নিয়ে যাতে কোনো ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়েও বিশেষ ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। রেস্তোরাঁর কর্মীদেরও এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পোশাকহীন অতিথিদের অন্যদের তুলনায় আলাদা চোখে না দেখার নির্দেশ রয়েছে কর্মীদের।

ফ্লোরিডার ‘সিএলএএসএস’ নামের এই রেস্তোরাঁর মালিক নিজেও একজন শেফ। তিনি জানিয়েছেন, পোশাকহীন অতিথিদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে প্রত্যেকে নিজের মতো করে খাবার উপভোগ করতে পারবেন, তবে কারও অনুমতি ছাড়া অন্য কাউকে স্পর্শ করা যাবে না।

রেস্তোরাঁটির মালিক আরও স্বীকার করেছেন, ব্যবসাকে অন্যদের থেকে আলাদা করতে এবং মানুষের মুখে মুখে প্রতিষ্ঠানের নাম ছড়িয়ে দিতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিনি।

আরও পড়ুন

মাসের মাত্র একটি দিনে পোশাকহীন হয়ে খাওয়ার এই সুযোগই এখন রেস্তোরাঁটির পরিচিতির অন্যতম কারণ হয়ে উঠেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
পানির বাইরে ডাঙায়ও বেঁচে থাকে যেসব মাছ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা