ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

সকালে চা-কফি খেয়েই বুক ধড়ফড়? কখন সতর্ক হবেন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৯:০০ এএম
সকালে চা বা কফি পান করার পর হঠাৎ হৃৎস্পন্দন বেড়ে গেলে বিষয়টি অবহেলা না করার পরামর্শ বিশেষজ্ঞদের । ছবি: সংগৃহীত

সকালের ঘুম কাটাতে এক কাপ গরম চা কিংবা কফি অনেকেরই নিত্যসঙ্গী। তবে চা বা কফিতে চুমুক দেওয়ার কিছুক্ষণের মধ্যেই যদি হঠাৎ বুক ধড়ফড় করতে শুরু করে এবং হৃৎস্পন্দন বেড়ে যায়, তখন স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা হতে পারে। তবে সব সময় এটি গুরুতর রোগের লক্ষণ নয় বলে জানিয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ আকাশ মোটগি। কিন্তু কিছু উপসর্গ দেখা দিলে বিষয়টি হালকাভাবে নেওয়া ঠিক নয়।

চা ও কফি—দুই পানীয়েই থাকে ক্যাফেইন। এই উপাদান শরীরে অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বাড়াতে পারে। ফলে শরীর দ্রুত সজাগ হয়ে ওঠে, রক্তচাপ বাড়তে পারে এবং হৃৎস্পন্দনও কিছুটা বেড়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সুস্থ মানুষের ক্ষেত্রেও চা বা কফি পান করার পর সাময়িকভাবে এমন অনুভূতি হতে পারে। তাই একবার হৃৎস্পন্দন একটু বেড়ে গেলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

তবে অতিরিক্ত চা বা কফি পান করলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। বুক ধড়ফড়ের সঙ্গে বুকে ব্যথা, মাথা ঘোরা বা শ্বাস নিতে কষ্ট হলে সতর্ক হওয়া জরুরি।

আরও পড়ুন

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

চা বা কফি খাওয়ার পর হৃৎস্পন্দন বেড়ে গিয়ে দীর্ঘ সময় স্বাভাবিক না হলে তা অনিয়মিত হৃৎস্পন্দনের সমস্যার ইঙ্গিত হতে পারে।

এছাড়া হৃৎস্পন্দন বৃদ্ধির সঙ্গে—

  • বুকে ব্যথা বা চাপ অনুভব হলে
  • শ্বাস নিতে কষ্ট হলে
  • মাথা ঘুরলে
  • জ্ঞান হারানোর মতো পরিস্থিতি তৈরি হলে
  • অতিরিক্ত ঘাম হলে
  • বিশ্রাম নেওয়ার পরও বুক ধড়ফড় না কমলে

দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

চা বা কফি খাওয়ার পর সাময়িকভাবে হৃৎস্পন্দন বেড়ে যাওয়া সব সময় বিপদের কারণ নয়। তবে উপসর্গ দীর্ঘস্থায়ী হলে বা এর সঙ্গে বুকে ব্যথা ও শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই নিরাপদ।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কতটা ছড়ালে শরীরে যা ঘটে 
বিশ্বজুড়ে নারীদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যান্সারগুলোর একটি স্তন ক্যান্সার।
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কতটা ছড়ালে শরীরে যা ঘটে 
দুধ খেতে গিয়েই হাঁপিয়ে যায় শিশু, যে বিপদের সংকেত 
সদ্যোজাত শিশু স্বাভাবিকভাবেই অনেক সময় ঘুমায়, খায় এবং আবার ঘুমিয়ে পড়ে।
দুধ খেতে গিয়েই হাঁপিয়ে যায় শিশু, যে বিপদের সংকেত 
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
গর্ভধারণের পরিকল্পনা করছেন বলে প্রতিদিনের সকালের কফি একেবারে বাদ দিতে হবে—বিষয়টি এমন নয়।
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
হাততালি সাধারণত আনন্দ প্রকাশের মাধ্যম হিসেবেই পরিচিত। তবে নিয়মিত হাততালি দেওয়াকে অনেকে সহজ এক ধরনের শরীরচর্চা হিসেবেও দেখেন।
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন সম্পর্ক, নতুন পরিবার ও ভবিষ্যৎ নিয়ে অনেকের মধ্যেই বিয়েকে ঘিরে স্বাভাবিক দুশ্চিন্তা কাজ করতে পারে।
অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
আরও পড়ুন
ঘুম তাড়াতে চা-কফি খাচ্ছেন? জানুন লুকিয়ে থাকা বিপদ